আপডেট :

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

        মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের সঙ্গে দূরত্ব বাড়াচ্ছেন রিপাবলিকান প্রার্থীরা

        হারিকেন মেরির ক্ষতির পর এল নিনোর আশঙ্কা, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা লং বিচে

        মেক্সিকোর উপকূলে ভয়ংকর হারিকেন পোলোর তাণ্ডব, ‘প্রশান্ত মহাসাগরের অন্যতম শক্তিশালী ঝড়’

        ক্যালিফোর্নিয়ার বিপজ্জনক মহাসড়কে ভুল পথে গাড়ি, ভয়াবহ সংঘর্ষে নি হ ত ৫

        হাইড পার্কে গাড়ির ধাক্কায় কিশোর নি হ ত, গুরুতর আহত কিশোরী; চালক প লা ত ক

        ১ অক্টোবর থেকে আরও ৩ শ্রেণির ভিসায় বাধ্যতামূলক সামাজিক যোগাযোগমাধ্যম যাচাই যুক্তরাষ্ট্রে

        ট্রাম্প প্রশাসনের অভিযোগ, ‘ভুয়া তথ্য’ ছড়ানোর দায়ে নিষিদ্ধ ৩ গণমাধ্যম

        লস এঞ্জেলেসের বৃদ্ধাশ্রমে কর্মীর গু লি, আহত ৩

        ৫০০-এর বেশি বিড়াল উদ্ধার, তদন্তে মিলল মৃত বিড়ালের হাড় ও জমিয়ে রাখা মরদেহ

        প্রশান্ত মহাসাগরে ঘূর্ণিঝড় পোলো ক্যাটাগরি ৫, মেক্সিকোতে ভারী বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা

        কেন কেন্টে মেনিনজাইটিসের প্রাদুর্ভাব এত ভয়াবহ হয়েছিল, কারণ খুঁজে পেলেন বিজ্ঞানীরা

        মিসিসিপিতে কৃষ্ণাঙ্গ কিশোরের মৃত্যুতে কারও বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, গ্র্যান্ড জুরির সিদ্ধান্ত

বিএনপির পদ ছাড়ছেন মেয়র আরিফসহ ৪ কেন্দ্রীয় নেতা!

বিএনপির পদ ছাড়ছেন মেয়র আরিফসহ ৪ কেন্দ্রীয় নেতা!

বিএনপির পদ থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীসহ ৪ কেন্দ্রীয় নেতা। শুক্রবার গঠিত সিলেট জেলা ও মহানগর যুবদলের কমিটিতে নির্যাতিত এবং ত্যাগী নেতাদের মূল্যায়ন করা হয়নি দাবি করে তারা পদত্যাগের সিদ্ধান্ত নেন।

তবে দলের পদ ছাড়লেও বিএনপির সঙ্গেই থাকবেন বলে জানিয়েছেন তারা। মেয়র আরিফ বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য। তিনি ছাড়াও অন্য দুইজন হলেন, দলের কেন্দ্রীয় সহ-ক্ষুদ্র ঋণ বিষয়ক সম্পাদক মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক ও কেন্দ্রীয় সদস্য ডা. শাহরিয়ার হোসেন চৌধুরী।

প্রায় দেড়যুগ পর শুক্রবার বিকেলে ছাত্রদলের সাবেক সহ-সভাপতি সিদ্দিকুর রহমান পাপলুকে আহ্বায়ক করে ২৯ সদস্যের যুবদলের জেলা কমিটি ও সাবেক ছাত্রনেতা নজিবুর রহমান নজিবকে আহ্বায়ক করে ২৭ সদস্যের যুবদলের মহানগর কমিটি ঘোষণা করা হয়। এই মিটি ঘোষণার পর বিক্ষুব্ধ হয়ে ওঠেন বিএনপির একাংশের নেতারা।

তারা বলছেন, স্থানীয় বিএনপি নেতাদের সঙ্গে আলোচনা না করে এবারের কমিটি ঘোষণা করা হয়েছে। আর কমিটিতে ত্যাগী নেতাদের পদ দেয়া হয়নি। যারা নেতৃত্বে এসেছেন, তারাও বিতর্কিত। এ কারণে এই কমিটি তারা মেনে নিতে পারছেন না।

এরপর রাতে নগরীর কুমারপাড়ায় বৈঠকে বসেন বিএনপি কেন্দ্রীয় এই তিন নেতাসহ সিলেটের জ্যেষ্ঠ নেতারা। এ বৈঠকে পদত্যাগের সিদ্ধান্ত নেন আরিফসহ তিনজন। শনিবার রাতে পদত্যাগপত্র দলের মহাসচিবের কাছে পাঠাবেন বলে জানান তারা। এছাড়া পরবর্তীতে তাদের সঙ্গে থাকা বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতারাও গণপদত্যাগ করবেন বলে এ সভায় সিদ্ধান্ত হয়।

এ বিষয়ে সিটি মেয়র আরিফ বলেন, ‘‘রাজপথে আন্দোলন সংগ্রাম যারা করেছেন, তাদের জেলা ও মহানগর যুবদলের কমিটিতে মূল্যায়ন করা হয়নি। এমনকি, যারা দলের পক্ষে আন্দোলন করে নির্যাতিত হয়েছেন, তাদেরও মূল্যায়ন করা হয়নি। এ কারণে আমরা বিএনপির কেন্দ্রীয় পদ থেকে পদত্যাগ চেয়ে লিখিত আবেদন করবো।’’

বিএনপির কেন্দ্রীয় সদস্য ডা. শাহরিয়ার হোসেন চৌধুরী বলেন, ‘‘দলের জন্য আন্দোলন করতে গিয়ে নির্যাতিত হয়েছেন, কারাভোগ করেছেন; তাদের যুবদলে মূল্যায়ন করা হয়নি। বরং সুবিধাভোগীদের স্থান দেয়া হয়েছে। যারা বঞ্চিত হয়েছেন, তারা আমাদের কাছে প্রতিকার চেয়েছেন।  আমরা সমাধান দিতে পারিনি বলেই পদত্যাগ করতে যাচ্ছি।’’

শেয়ার করুন

পাঠকের মতামত