আপডেট :

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

        মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের সঙ্গে দূরত্ব বাড়াচ্ছেন রিপাবলিকান প্রার্থীরা

        হারিকেন মেরির ক্ষতির পর এল নিনোর আশঙ্কা, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা লং বিচে

        মেক্সিকোর উপকূলে ভয়ংকর হারিকেন পোলোর তাণ্ডব, ‘প্রশান্ত মহাসাগরের অন্যতম শক্তিশালী ঝড়’

        ক্যালিফোর্নিয়ার বিপজ্জনক মহাসড়কে ভুল পথে গাড়ি, ভয়াবহ সংঘর্ষে নি হ ত ৫

        হাইড পার্কে গাড়ির ধাক্কায় কিশোর নি হ ত, গুরুতর আহত কিশোরী; চালক প লা ত ক

        ১ অক্টোবর থেকে আরও ৩ শ্রেণির ভিসায় বাধ্যতামূলক সামাজিক যোগাযোগমাধ্যম যাচাই যুক্তরাষ্ট্রে

        ট্রাম্প প্রশাসনের অভিযোগ, ‘ভুয়া তথ্য’ ছড়ানোর দায়ে নিষিদ্ধ ৩ গণমাধ্যম

        লস এঞ্জেলেসের বৃদ্ধাশ্রমে কর্মীর গু লি, আহত ৩

        ৫০০-এর বেশি বিড়াল উদ্ধার, তদন্তে মিলল মৃত বিড়ালের হাড় ও জমিয়ে রাখা মরদেহ

        প্রশান্ত মহাসাগরে ঘূর্ণিঝড় পোলো ক্যাটাগরি ৫, মেক্সিকোতে ভারী বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা

        কেন কেন্টে মেনিনজাইটিসের প্রাদুর্ভাব এত ভয়াবহ হয়েছিল, কারণ খুঁজে পেলেন বিজ্ঞানীরা

        মিসিসিপিতে কৃষ্ণাঙ্গ কিশোরের মৃত্যুতে কারও বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, গ্র্যান্ড জুরির সিদ্ধান্ত

অধ্যক্ষকে রাস্তা থেকে তুলে পুকুরে ফেলে দিলেন ছাত্রলীগ নেতাকর্মীরা!

অধ্যক্ষকে রাস্তা থেকে তুলে পুকুরে ফেলে দিলেন ছাত্রলীগ নেতাকর্মীরা!

রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী ফরিদ উদ্দিন আহম্মেদকে রাস্তা থেকে তুলে নিয়ে পুকুরে ফেলে দিয়েছে শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা। শনিবার (২ নভেম্বর) দুপুরে পলিটেকনিক ক্যাম্পাসে এ ঘটনা ঘটে। অভিযোগ স্বীকার করে পলিটেকনিক শাখা ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান রিমেল বলেন, ‘ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’

অধ্যক্ষ প্রকৌশলী ফরিদ উদ্দীন আহম্মেদ অভিযোগ করেন, ‘বিভিন্ন সময় ছাত্রলীগের নেতারা অন্যায় দাবি নিয়ে আসতেন আমার কাছে। ওইসব দাবি না মানায় তারা আমার ওপর ক্ষুদ্ধ ছিলেন।’ তিনি আরও বলেন, ‘ইনস্টিটিউটে সপ্তম সেমিস্টারের ফরম পূরণ চলছিল। ক্লাসে উপস্থিতি কম থাকায় দুই ছাত্রের সেমিস্টারের ফরম পূরণ হয়নি। সেই দুই ছাত্রের ফরম পূরণ করানোর জন্য সকালে ছাত্রলীগের নেতারা আমার কাছে এসেছিল। কিন্তু আমি বিভাগীয় প্রধানের কাছে যেতে বলি। এতে তারা আমার ওপর ক্ষুব্ধ হন। দুপুরে নামাজ পড়ে অফিসে যাওয়ার সময় তারা আমাকে রাস্তা থেকে তুলে নিয়ে পুকুরে ফেলে দেন। এরপর তারা পালিয়ে যান। তাদের মধ্যে দুই-তিন জনের মুখ বাঁধা ছিল।’

এ ব্যাপারে ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান রিমেল বলেন, ‘অধ্যক্ষকে পুকুরের পানিতে ফেলে দেন কয়েকজন শিক্ষার্থী। এ সময় ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক কামাল হোসেন সৌরভ ছিলেন। এ ছাড়া, যদি ছাত্রলীগের আরও কোনও নেতাকর্মী থাকেন, তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’

এই প্রসঙ্গে জানতে চাইলে রাজশাহী নগরীর চন্দ্রিমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. গোলাম মোস্তফা বলেন, ‘মামলা প্রক্রিয়াধীন রয়েছে। ঘটনার পর আমি পলিটেকনিক ইনস্টিউটিউটে যাই। দুই জন ছাত্রের পরীক্ষার ফরম পূরণ না করানোর কারণে কয়েকজন ছাত্র গিয়ে সকালে অধ্যক্ষকে পূরণ করিয়ে দেওয়ার কথা বলেন। অধ্যক্ষ ফরম পূরণ না করায় দুপুরের দিকে নামাজ পড়ে আসার সময় ক্যাম্পাসের পুকুরের সামনে দাঁড় করিয়ে তাকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া  হয়।’ এর মধ্যে একজনের নাম মেহেদি বলে শুনেছেন বলেও তিনি জানান।

শেয়ার করুন

পাঠকের মতামত