আপডেট :

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

        মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের সঙ্গে দূরত্ব বাড়াচ্ছেন রিপাবলিকান প্রার্থীরা

        হারিকেন মেরির ক্ষতির পর এল নিনোর আশঙ্কা, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা লং বিচে

        মেক্সিকোর উপকূলে ভয়ংকর হারিকেন পোলোর তাণ্ডব, ‘প্রশান্ত মহাসাগরের অন্যতম শক্তিশালী ঝড়’

        ক্যালিফোর্নিয়ার বিপজ্জনক মহাসড়কে ভুল পথে গাড়ি, ভয়াবহ সংঘর্ষে নি হ ত ৫

        হাইড পার্কে গাড়ির ধাক্কায় কিশোর নি হ ত, গুরুতর আহত কিশোরী; চালক প লা ত ক

        ১ অক্টোবর থেকে আরও ৩ শ্রেণির ভিসায় বাধ্যতামূলক সামাজিক যোগাযোগমাধ্যম যাচাই যুক্তরাষ্ট্রে

        ট্রাম্প প্রশাসনের অভিযোগ, ‘ভুয়া তথ্য’ ছড়ানোর দায়ে নিষিদ্ধ ৩ গণমাধ্যম

        লস এঞ্জেলেসের বৃদ্ধাশ্রমে কর্মীর গু লি, আহত ৩

        ৫০০-এর বেশি বিড়াল উদ্ধার, তদন্তে মিলল মৃত বিড়ালের হাড় ও জমিয়ে রাখা মরদেহ

        প্রশান্ত মহাসাগরে ঘূর্ণিঝড় পোলো ক্যাটাগরি ৫, মেক্সিকোতে ভারী বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা

        কেন কেন্টে মেনিনজাইটিসের প্রাদুর্ভাব এত ভয়াবহ হয়েছিল, কারণ খুঁজে পেলেন বিজ্ঞানীরা

        মিসিসিপিতে কৃষ্ণাঙ্গ কিশোরের মৃত্যুতে কারও বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, গ্র্যান্ড জুরির সিদ্ধান্ত

হতাশাগ্রস্ত মা খুন করলো শিশু পুত্রকে

হতাশাগ্রস্ত মা খুন করলো শিশু পুত্রকে

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্চারামপুর উপজেলায় হতাশ হয়ে এক মা তার দুই বছরের ছেলেকে হত‌্যা করেছেন।

শনিবার বেলা সাড়ে ১১টার দিকে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মোহাম্মদ আনিসুর রহমান সাংবাদিকদের এসব তথ্য জানান।

গত বুধবার সকালে উপজেলার রূপসদী ইউনিয়নের মধ্যপাড়ার বিল থেকে শিশু রাফির লাশ উদ্ধার করে পুলিশ। সে ভেলানগর গ্রামের সৌদি আরব প্রবাসী মো. ফারুক মিয়ার ছেলে। এ ঘটনায় গ্রেপ্তার হওয়া রাফির মা সানোয়ারা বেগম সন্তান হত্যার কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন।

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার আনিসুর রহমান জানান, প্রায় ১০ বছর আগে ভেলানগর গ্রামের মো. ফারুক মিয়ার সঙ্গে পাশের গ্রামের সাগর মিয়ার মেয়ে সানোয়ারা বেগমের বিয়ে হয়। বিয়ের কিছু দিন পর ফারুক মিয়া ম্যাচ ফ্যাক্টরিতে চাকরি নিয়ে ঢাকায় চলে যান। পরে জীবনযাত্রার মনোন্নয়নের জন্য ম্যাচ ফ্যাক্টরির চাকরি ছেড়ে সৌদি আরব চলে যান। শ্বশুরবাড়িতে জায়গা সংকটের কারণে সানোয়ারা বেগম বাবার বাড়ি এসে তার বড় চাচার ঘরে বসবাস শুরু করেন।

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানান, ফারুক মিয়া সৌদি আরব যাওয়ার সময় স্বজনদের কাছ থেকে ছয় লাখ টাকা ঋণ নিয়েছিলেন। সেই টাকা শোধ দিতে না পারায় দুই শিশু সন্তান নিয়ে ‘হতাশাগ্রস্ত’ হয়ে পড়েন সানোয়ারা বেগম। এছাড়া রাফি একটি বিরল রোগে আক্রান্ত ছিল। শরীরের কোথাও সামান্য কেটে গেলে ক্ষতস্থান থেকে রক্তপড়া বন্ধের জন্য হাসপাতালে নিয়ে চিকিৎসা করানো লাগতো। স্বামী প্রবাসে যাওয়ার প্রায় তিন বছর হতে চললেও রাফির বিরল রোগের চিকিৎসা ও সাংসারিক খরচের যোগান দেয়ার পর ঋণের টাকা পরিশোধ করতে না পারায় ‘হতাশাগ্রস্ত’ হয়ে পড়েন  সানোয়ারা।

এসব কারণে ভোরে রাফিকে প্রশ্রাব করার জন্য ঘরের বাইরে নিয়ে গিয়ে শ্বাসরোধ করে হত্যা করেন তিনি। এরপর বাড়ির পাশে বিলের কচুরিপনার ওপর রাফির লাশ ফেলে দেন।

হত্যার ঘটনায় রাফির দাদা আশরাফ জালালী ওইদিন বাঞ্ছারামপুর মডেল থানায় মামলা দায়ের করেন। পরে পুলিশ ‘সন্দেহজনক আচরণ’ দেখে সানোয়ারাকে আটক করে। জিজ্ঞাসাবাদে তিনি সন্তান হত্যার কথা স্বীকার করেন।

শেয়ার করুন

পাঠকের মতামত