আপডেট :

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

        মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের সঙ্গে দূরত্ব বাড়াচ্ছেন রিপাবলিকান প্রার্থীরা

        হারিকেন মেরির ক্ষতির পর এল নিনোর আশঙ্কা, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা লং বিচে

        মেক্সিকোর উপকূলে ভয়ংকর হারিকেন পোলোর তাণ্ডব, ‘প্রশান্ত মহাসাগরের অন্যতম শক্তিশালী ঝড়’

        ক্যালিফোর্নিয়ার বিপজ্জনক মহাসড়কে ভুল পথে গাড়ি, ভয়াবহ সংঘর্ষে নি হ ত ৫

        হাইড পার্কে গাড়ির ধাক্কায় কিশোর নি হ ত, গুরুতর আহত কিশোরী; চালক প লা ত ক

        ১ অক্টোবর থেকে আরও ৩ শ্রেণির ভিসায় বাধ্যতামূলক সামাজিক যোগাযোগমাধ্যম যাচাই যুক্তরাষ্ট্রে

        ট্রাম্প প্রশাসনের অভিযোগ, ‘ভুয়া তথ্য’ ছড়ানোর দায়ে নিষিদ্ধ ৩ গণমাধ্যম

        লস এঞ্জেলেসের বৃদ্ধাশ্রমে কর্মীর গু লি, আহত ৩

        ৫০০-এর বেশি বিড়াল উদ্ধার, তদন্তে মিলল মৃত বিড়ালের হাড় ও জমিয়ে রাখা মরদেহ

        প্রশান্ত মহাসাগরে ঘূর্ণিঝড় পোলো ক্যাটাগরি ৫, মেক্সিকোতে ভারী বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা

        কেন কেন্টে মেনিনজাইটিসের প্রাদুর্ভাব এত ভয়াবহ হয়েছিল, কারণ খুঁজে পেলেন বিজ্ঞানীরা

        মিসিসিপিতে কৃষ্ণাঙ্গ কিশোরের মৃত্যুতে কারও বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, গ্র্যান্ড জুরির সিদ্ধান্ত

মেয়র আরিফের পদত্যাগপত্র গ্রহণ করেননি বিএনপি মহাসচিব

মেয়র আরিফের পদত্যাগপত্র গ্রহণ করেননি বিএনপি মহাসচিব


সিলেট সিটি করপোরেশনের মেয়র ও বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য আরিফুল হক চৌধুরীর পদত্যাগপত্র গ্রহণ করেননি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

জানা যায়, রোববার সকালে বিএনপির চেয়ারপারসনের গুলাশানের কার্যালয়ে পদত্যাগপত্র জমা দিতে যান আরিফ এবং বিএনপির কেন্দ্রীয় সহ-ক্ষুদ্র ঋণবিষয়ক সম্পাদক মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক ও ডা. শাহরিয়ার হোসেন চৌধুরী।

মেয়র আরিফুল হক চৌধুরী জানান, তারা পদতাগপত্র জমা দিলে বিএনপির মহাসচিব তাদের পদত্যাগপত্র গ্রহণ না করে বলেন, সিলেট জেলা ও মহানগর যুবদলের আহবায়ক কমিটি নিয়ে তিনি অবগত আছেন। এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ।

গত শুক্রবার সিলেটে জেলা ও মহানগর যুবদলের কমিটি গঠনের পরপরই যুবদল ও বিএনপির একাংশের নেতাদের মধ্যে ক্ষোভ দেখা দেয়। এ নিয়ে ওইদিন রাতে নগরীর কুমারপাড়া এলাকায় সভা করেন বিক্ষুব্ধ নেতাকর্মীরা। সভায় বিএনপির কেন্দ্রীয় সহ-ক্ষুদ্র ঋণবিষয়ক সম্পাদক মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, কেন্দ্রীয় সদস্য ও সিলেট সিটি মেয়র আরিফুল হক চৌধুরী এবং ডা. শাহরিয়ার হোসেন চৌধুরী দলীয় পদ থেকে পদত্যাগের সিদ্ধান্ত নেন।

এই সিদ্ধান্তের আলোকে রোববার সিলেট বিএনপির তিন কেন্দ্রীয় নেতা পদত্যাগপত্র জমা দিতে গেলে মহাসচিব তাদের পদত্যাগপত্র গ্রহণ না করে দলের কল্যাণে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালনের আহবান জানান। দলের মহাসচিবের এমন আশ্বাসে পদত্যাগপত্র জমা না দিয়েই ফিরে আসেন এই তিন নেতা।

উল্লেখ্য, প্রায় দেড়যুগ পর গত শুক্রবার সিলেট জেলা ও মহানগর যুবদলের নয়া আহ্বায়ক কমিটি গঠন করা হয়। শুক্রবার বিকেলে কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি সিদ্দিকুর রহমান পাপলুকে আহ্বায়ক করে ২৯ সদস্যের জেলা কমিটি ও সাবেক ছাত্রনেতা নজিবুর রহমান নজিবকে আহ্বায়ক করে ২৭ সদস্যের মহানগর কমিটি ঘোষণা করা হয়। যুবদলের কেন্দ্রীয় সভাপতি সাইফুল আলম নীরব ও সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু এ কমিটি অনুমোদন দেন। এ কমিটি ঘোষণার পরপরই বিক্ষুব্ধ হয়ে ওঠেন যুবদলের পাশাপাশি বিএনপির একাংশের নেতারা।

শেয়ার করুন

পাঠকের মতামত