আপডেট :

        ই-মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১, গুরুতর আহত ১

        জন্মসূত্রে নাগরিকত্ব ইস্যুতে সুপ্রিম কোর্টে আবেদন করল না ট্রাম্প প্রশাসন

        যুক্তরাষ্ট্রে ‘বিস্ফোরণধর্মী ডায়রিয়া’ সৃষ্টিকারী পরজীবীর প্রাদুর্ভাব, আক্রান্ত হতে পারেন ১৮ হাজারের বেশি মানুষ

        ইরানের হামলার চেষ্টার জবাবে ব্যাপক বিমান হামলা চালানোর দাবি যুক্তরাষ্ট্রের

        বর্ডার প্যাট্রোল পর্যবেক্ষণের পর গ্লোবাল এন্ট্রি বাতিল, যুক্তরাষ্ট্র সরকারের বিরুদ্ধে নারীর মামলা

        ট্রাম্পের সঙ্গে পৃথক বৈঠক জেলেনস্কি ও নেতানিয়াহুর, আলোচনায় ইউক্রেন ও ইরান যুদ্ধ

        ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলা, ফের উত্তেজনা

        ক্যালিফোর্নিয়ায় আবার বাড়ছে করোনা সংক্রমণ, সতর্ক থাকার পরামর্শ স্বাস্থ্য কর্মকর্তাদের

        টরন্টোর মার্কিন কনস্যুলেটে আবারও গুলি, চলতি বছরে দ্বিতীয় হামলা

        ৭৫ দেশের ভিসা স্থগিতাদেশ চ্যালেঞ্জের মামলা খারিজ, নতুন আবেদন করার সুযোগ দিলেন মার্কিন আদালত

        কোভিড ত্রাণ জালিয়াতি: এফবিআইয়ের জালে পলাতক নারী

        সাশ্রয়ী আবাসনের খোঁজে রিভারসাইডে বসতি, নিত্যসঙ্গী দীর্ঘ যানজট

        যুক্তরাষ্ট্রে ভ্রমণে দ্বৈত নাগরিকদের জন্য নতুন পাসপোর্ট নির্দেশনা দিল মার্কিন দূতাবাস

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

দূষিত বায়ুর দেশের শীর্ষে বাংলাদেশ

দূষিত বায়ুর দেশের শীর্ষে বাংলাদেশ


সম্প্রতি আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোতে শিরোনাম হয়েছিল ভারতের উত্তরাঞ্চলে বায়ু দূষণের মাত্রা। ভারতের রাজধানী দিল্লি ছাড়াও দূষিত বায়ুর শহর হিসেবে শীর্ষ তালিকায় এতোদিন ছিল চীনের রাজধানী বেইজিং।

তবে বৈশ্বিক বাতাসের গুনাগুণ নিয়ে তথ্য সংগ্রহকারী সুইজার‌ল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউ এয়ার ভিজুয়াল ও গ্রিন পিসের গবেষণা তথ্যে দেখা যাচ্ছে, বিশ্বের দূষিত বায়ুর দেশগুলোর মধ্যে শীর্ষে রয়েছে বাংলাদেশ। আর রাজধানী ঢাকা রয়েছে দূষিত বায়ু শহরের তালিকার দ্বিতীয় অবস্থানে। ২০১৮ সালে বাতাসের মান সম্পর্কে সরকারি বিভিন্ন সংস্থার প্রকাশিত তথ্যের আলোকে প্রতিবেদনটি তৈরি করা হয়েছে বলে জানিয়েছে সংস্থা দুটি।

বাতাসে ক্ষুদ্র বস্তুকণা বা ‘পিএম ২.৫’-এর মানমাত্রা হচ্ছে প্রতি কিউবিক মিটারে ১৫ মাইক্রোগ্রাম। ‘পিএম ১০’ বা ক্ষুদ্রাতিক্ষুদ্র বস্তুকণার মানমাত্রা ৫০ মাইক্রোগ্রাম।

আইকিউ এয়ার ভিজিউয়াল ও গ্রিন পিসের প্রতিবেদনে দেখানো হয়েছে, বাংলাদেশে পিএম ২.৫ এর গড় ৯৭ দশমিক ১ মাইক্রোগ্রাম। পাকিস্তানের ৭৪ দশমিক ৩ এবং ভারতের ৭২ দশমিক ৫ মাইক্রোগ্রাম।

অপরদিকে, দূষিত বায়ুর শহর হিসেবে দিল্লি রয়েছে শীর্ষ স্থানে। শহরটিতে পিএম ২.৫ এর গড় ১১৩ দশমিক ৫ মাইক্রোগ্রাম। তালিকায় দ্বিতীয় অবস্থানে থাকা ঢাকার বাতাসে পিএম ২.৫ রয়েছে ৯৭ দশমিক ১ মাইক্রোগ্রাম । আর তৃতীয় অবস্থানে থাকা আফগানিস্তানের রাজধানী কাবুলের বাতাসে  পিএম ২.৫ এর গড় ৬১ দশমিক ৮ মাইক্রোগ্রাম।

শেয়ার করুন

পাঠকের মতামত