আপডেট :

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

        মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের সঙ্গে দূরত্ব বাড়াচ্ছেন রিপাবলিকান প্রার্থীরা

        হারিকেন মেরির ক্ষতির পর এল নিনোর আশঙ্কা, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা লং বিচে

        মেক্সিকোর উপকূলে ভয়ংকর হারিকেন পোলোর তাণ্ডব, ‘প্রশান্ত মহাসাগরের অন্যতম শক্তিশালী ঝড়’

        ক্যালিফোর্নিয়ার বিপজ্জনক মহাসড়কে ভুল পথে গাড়ি, ভয়াবহ সংঘর্ষে নি হ ত ৫

        হাইড পার্কে গাড়ির ধাক্কায় কিশোর নি হ ত, গুরুতর আহত কিশোরী; চালক প লা ত ক

        ১ অক্টোবর থেকে আরও ৩ শ্রেণির ভিসায় বাধ্যতামূলক সামাজিক যোগাযোগমাধ্যম যাচাই যুক্তরাষ্ট্রে

        ট্রাম্প প্রশাসনের অভিযোগ, ‘ভুয়া তথ্য’ ছড়ানোর দায়ে নিষিদ্ধ ৩ গণমাধ্যম

        লস এঞ্জেলেসের বৃদ্ধাশ্রমে কর্মীর গু লি, আহত ৩

        ৫০০-এর বেশি বিড়াল উদ্ধার, তদন্তে মিলল মৃত বিড়ালের হাড় ও জমিয়ে রাখা মরদেহ

        প্রশান্ত মহাসাগরে ঘূর্ণিঝড় পোলো ক্যাটাগরি ৫, মেক্সিকোতে ভারী বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা

        কেন কেন্টে মেনিনজাইটিসের প্রাদুর্ভাব এত ভয়াবহ হয়েছিল, কারণ খুঁজে পেলেন বিজ্ঞানীরা

        মিসিসিপিতে কৃষ্ণাঙ্গ কিশোরের মৃত্যুতে কারও বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, গ্র্যান্ড জুরির সিদ্ধান্ত

এসপি হারুনের বিরুদ্ধে তদন্ত শিগগিরই: স্বরাষ্ট্রমন্ত্রী

এসপি হারুনের বিরুদ্ধে তদন্ত শিগগিরই: স্বরাষ্ট্রমন্ত্রী


বিভিন্ন অভিযোগের মুখে নারায়ণগঞ্জ থেকে প্রত্যাহার পুলিশ সুপার (এসপি) হারুন অর রশিদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগের তদন্ত শিগগিরই শুরু হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে বৃহস্পতিবার তিনি সাংবাদিকদের বলেন, ‘বিভিন্ন অভিযোগের কারণে এসপি হারুনকে সরিয়ে আনা হয়েছে। তার বিরুদ্ধে ওঠা অভিযোগের শিগগিরই তদন্ত শুরু হবে।’

অভিযোগ রয়েছে, এসপি হারুন চাঁদার জন্য একাধিক শিল্পপতিকে তুলে নিয়ে সাজানো মামলায় গ্রেপ্তার দেখানোর ভয় দেখিয়েছেন। সম্প্রতি তার বিরুদ্ধে আম্বার গ্রুপের চেয়ারম্যান শওকত আজিজ রাসেলের কাছে চাঁদা দাবি ও তার পরিবারকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ ওঠে।

গত রবিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনে এসপি হারুন অর রশীদকে নারায়ণগঞ্জ থেকে প্রত্যাহার করে পুলিশ সদর দপ্তরে (ট্রেনিং রিজার্ভ) সংযুক্ত করা হয়।

তবে পুলিশ সদর দপ্তর বলছে, এসপি হারুনের বিরুদ্ধে এখনো কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে তখন তদন্ত এবং বিভাগীয় শাস্তির বিষয়টি সামনে আসবে।

পুলিশ সদর দপ্তরের ডিআইজি (মিডিয়া) এস এম রুহুল আমিন ঢাকা টাইমসকে বলেছিলেন, ‘ওই ব্যবসায়ী (রাসেল) তার কাছে চাঁদা দাবির বিষয়টি গণমাধ্যমে জানিয়েছেন। পুলিশ সদর দপ্তরে আনুষ্ঠানিকভাবে কোনো অভিযোগ কেউ এখনো দেয়নি। অভিযোগ রিসিভ হলে সেটা অবশ্যই তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। তবে তাকে (হারুন) জাস্ট বদলি করা হয়েছে।’

শেয়ার করুন

পাঠকের মতামত