আপডেট :

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

        মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের সঙ্গে দূরত্ব বাড়াচ্ছেন রিপাবলিকান প্রার্থীরা

        হারিকেন মেরির ক্ষতির পর এল নিনোর আশঙ্কা, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা লং বিচে

        মেক্সিকোর উপকূলে ভয়ংকর হারিকেন পোলোর তাণ্ডব, ‘প্রশান্ত মহাসাগরের অন্যতম শক্তিশালী ঝড়’

        ক্যালিফোর্নিয়ার বিপজ্জনক মহাসড়কে ভুল পথে গাড়ি, ভয়াবহ সংঘর্ষে নি হ ত ৫

        হাইড পার্কে গাড়ির ধাক্কায় কিশোর নি হ ত, গুরুতর আহত কিশোরী; চালক প লা ত ক

        ১ অক্টোবর থেকে আরও ৩ শ্রেণির ভিসায় বাধ্যতামূলক সামাজিক যোগাযোগমাধ্যম যাচাই যুক্তরাষ্ট্রে

        ট্রাম্প প্রশাসনের অভিযোগ, ‘ভুয়া তথ্য’ ছড়ানোর দায়ে নিষিদ্ধ ৩ গণমাধ্যম

        লস এঞ্জেলেসের বৃদ্ধাশ্রমে কর্মীর গু লি, আহত ৩

        ৫০০-এর বেশি বিড়াল উদ্ধার, তদন্তে মিলল মৃত বিড়ালের হাড় ও জমিয়ে রাখা মরদেহ

        প্রশান্ত মহাসাগরে ঘূর্ণিঝড় পোলো ক্যাটাগরি ৫, মেক্সিকোতে ভারী বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা

        কেন কেন্টে মেনিনজাইটিসের প্রাদুর্ভাব এত ভয়াবহ হয়েছিল, কারণ খুঁজে পেলেন বিজ্ঞানীরা

        মিসিসিপিতে কৃষ্ণাঙ্গ কিশোরের মৃত্যুতে কারও বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, গ্র্যান্ড জুরির সিদ্ধান্ত

‘বুলবুলে’র তাণ্ডব: ট্রলারডুবিতে নিখোঁজ ৯ জেলের লাশ উদ্ধার

‘বুলবুলে’র তাণ্ডব: ট্রলারডুবিতে নিখোঁজ ৯ জেলের লাশ উদ্ধার


ঘূর্ণিঝড় ‘বুলবুল’এর তাণ্ডবে ভোলার ইলিশা নদীতে ট্রলারসহ নিখোঁজ ১৩ জেলের মধ্যে নয়জনের লাশ বরিশাল থেকে উদ্ধার করেছে পুলিশ। সোমবার সন্ধ্যার পর বরিশালের মেহেন্দিগঞ্জের বাহাদুরপুর মেঘনা নদী থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।

মেহেন্দিগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) কমল জানান, রবিবার ঘূর্ণিঝড় ‘বুলবুলে’র তাণ্ডবে ভোলার ইলিশা নদীতে একটি ট্রলার ডুবে যায়। ট্রলারটি ভেসে মেহেন্দিগঞ্জের বাহাদুরপুর সংলগ্ন মাছকাটা ও মেঘনা নদীর মোহনায় চলে আসে। এরপর স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ সেখানে অভিযান চালিয়ে ট্রলারসহ নয় জেলের মরদেহ উদ্ধার করে।

এসআই জানান, প্রাথমিকভাবে তাদের নাম-পরিচয় শনাক্ত করা যায়নি। তাদের লাশ থানায় নিয়ে যাওয়া হচ্ছে। আশেপাশে আরও লাশ থাকতে পারে এমন অনুমানে ট্রলার নিয়ে তল্লাশি চালানো হচ্ছে বলেও জানান তিনি।

জানা যায়, বরিবার দুপুরে ভোলার চরফ্যাশনের আব্দুল্লাহপুর ইউনিয়নের তোফায়েল মাঝির একটি মাছ ধরার ট্রলার ২৪ জন জেলে নিয়ে চাঁদপুর থেকে মাছ বিক্রি করে ফিরছিল। পথে মেঘনা নদীর ভোলা-বরিশাল সীমান্তবর্তী এলাকায় ট্রলারটি ডুবে যাওয়া। পরে ট্রলারে থাকা ১০ জেলেকে জীবিত এবং এক জেলের মৃতদেহ উদ্ধার করে কোস্টগার্ড। এরপর থেকে বাকি ১৩ জেলের সন্ধানে নদীতে অভিযান চালায় কোস্টগার্ড, নৌপুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা। সোমবার দিনভরও চলে তাদের সন্ধানে তল্লাশি।

শেয়ার করুন

পাঠকের মতামত