আপডেট :

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

        মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের সঙ্গে দূরত্ব বাড়াচ্ছেন রিপাবলিকান প্রার্থীরা

        হারিকেন মেরির ক্ষতির পর এল নিনোর আশঙ্কা, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা লং বিচে

        মেক্সিকোর উপকূলে ভয়ংকর হারিকেন পোলোর তাণ্ডব, ‘প্রশান্ত মহাসাগরের অন্যতম শক্তিশালী ঝড়’

        ক্যালিফোর্নিয়ার বিপজ্জনক মহাসড়কে ভুল পথে গাড়ি, ভয়াবহ সংঘর্ষে নি হ ত ৫

        হাইড পার্কে গাড়ির ধাক্কায় কিশোর নি হ ত, গুরুতর আহত কিশোরী; চালক প লা ত ক

        ১ অক্টোবর থেকে আরও ৩ শ্রেণির ভিসায় বাধ্যতামূলক সামাজিক যোগাযোগমাধ্যম যাচাই যুক্তরাষ্ট্রে

        ট্রাম্প প্রশাসনের অভিযোগ, ‘ভুয়া তথ্য’ ছড়ানোর দায়ে নিষিদ্ধ ৩ গণমাধ্যম

        লস এঞ্জেলেসের বৃদ্ধাশ্রমে কর্মীর গু লি, আহত ৩

        ৫০০-এর বেশি বিড়াল উদ্ধার, তদন্তে মিলল মৃত বিড়ালের হাড় ও জমিয়ে রাখা মরদেহ

        প্রশান্ত মহাসাগরে ঘূর্ণিঝড় পোলো ক্যাটাগরি ৫, মেক্সিকোতে ভারী বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা

        কেন কেন্টে মেনিনজাইটিসের প্রাদুর্ভাব এত ভয়াবহ হয়েছিল, কারণ খুঁজে পেলেন বিজ্ঞানীরা

        মিসিসিপিতে কৃষ্ণাঙ্গ কিশোরের মৃত্যুতে কারও বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, গ্র্যান্ড জুরির সিদ্ধান্ত

শেখ হাসিনাকে কটাক্ষ করলে জনগণ ক্ষমা করবে না: কাদের

শেখ হাসিনাকে কটাক্ষ করলে জনগণ ক্ষমা করবে না: কাদের


জাতীয় পার্টির মহাসচিব মসিউর রহমান রাঙ্গাকে ইঙ্গিত করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘শেখ হাসিনাকে কটাক্ষ করলে জনগণ কাউকে ক্ষমা করবে না।’

মঙ্গলবার রাজধানীর ফার্মগেট কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে স্বেচ্ছাসেবক লীগ ঢাকা মহানগর উত্তর শাখার সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘নূর হোসেন হত্যাকাণ্ড গণতন্ত্রের সংগ্রাম হত্যা করার জন্য দেশ ও জাতি জানে। নূর হোসেনের প্রতিও বিরূপ মন্তব্য কেউ কেউ আজকে করেন। আমাদের নেত্রীর বদৌলতে যারা রাজনীতিতে অক্সিজেন পেয়েছেন, তারা নেত্রীকেও কটাক্ষ করেন। কথা মুখ থেকে ফসকে গেলে মুখে আর ফিরে আসে না। যত স্যরি বলা হোক, যতই অ্যাপোলাইজ করা হোক এ ধরনের দায়িত্বহীন মন্তব্য, কটাক্ষ আমাদের রাজনৈতিক পরিবেশকে নষ্ট করে দেয়।’

তিনি বলেন, ‘শেখ হাসিনার প্রতি কোনো কটাক্ষ করলে শুধু আওয়ামী লীগ নয়, বাংলাদেশে শেখ হাসিনা সবচেয়ে জনপ্রিয় নেত্রী। বাংলাদেশের বহু মানুষের অনুভূতিকে কটাক্ষ করা হয়। তাকে আপনারা কটাক্ষ করলে জনগণ কাউকে ক্ষমা করবে না।’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘এখনো বলা হয় মুজিব গেছে যেই পথে হাসিনা যাবে সেই পথে। এই রকম ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য বিএনপি আজকে দিয়ে যাচ্ছে। আরও অনেকেরই অতীতের অনেক ঘটনা আছে। পঁচাত্তরের পনেরই আগস্টের খুনের দায় বিএনপি কোনোভাবে এড়াতে পারে না।’

তিনি বলেন, ‘এই খুনিদের নিরাপদে বিদেশে পাঠিয়েছে বিএনপির প্রতিষ্ঠাতা। এই খুনিদেরকে বিদেশি দূতাবাসে চাকরি দিয়ে পুরস্কৃত করেছে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান। এই খুনিদের যাতে বিচার না হয় তার জন্য কুখ্যাত ইনডেমনিটি জারি করেছিল জিয়াউর রহমান।’

স্বেচ্ছাসেবক লীগ ঢাকা মহানগর উত্তর শাখার সভাপতি মো. মোবাশ্বের চৌধুরীর সভাপতিত্বে সম্মেলন সঞ্চালন করেন সাধারণ সম্পাদক ফরিদুর রহমান খান ইরান।

সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম।

উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক লীগ সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক নির্মল রঞ্জন, স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সহ-সভাপতি মতিউর রহমান মতি, গাজী মেজবাউল হোসেন সাচ্চু।

শেয়ার করুন

পাঠকের মতামত