আপডেট :

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

        মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের সঙ্গে দূরত্ব বাড়াচ্ছেন রিপাবলিকান প্রার্থীরা

        হারিকেন মেরির ক্ষতির পর এল নিনোর আশঙ্কা, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা লং বিচে

        মেক্সিকোর উপকূলে ভয়ংকর হারিকেন পোলোর তাণ্ডব, ‘প্রশান্ত মহাসাগরের অন্যতম শক্তিশালী ঝড়’

        ক্যালিফোর্নিয়ার বিপজ্জনক মহাসড়কে ভুল পথে গাড়ি, ভয়াবহ সংঘর্ষে নি হ ত ৫

        হাইড পার্কে গাড়ির ধাক্কায় কিশোর নি হ ত, গুরুতর আহত কিশোরী; চালক প লা ত ক

        ১ অক্টোবর থেকে আরও ৩ শ্রেণির ভিসায় বাধ্যতামূলক সামাজিক যোগাযোগমাধ্যম যাচাই যুক্তরাষ্ট্রে

        ট্রাম্প প্রশাসনের অভিযোগ, ‘ভুয়া তথ্য’ ছড়ানোর দায়ে নিষিদ্ধ ৩ গণমাধ্যম

        লস এঞ্জেলেসের বৃদ্ধাশ্রমে কর্মীর গু লি, আহত ৩

        ৫০০-এর বেশি বিড়াল উদ্ধার, তদন্তে মিলল মৃত বিড়ালের হাড় ও জমিয়ে রাখা মরদেহ

        প্রশান্ত মহাসাগরে ঘূর্ণিঝড় পোলো ক্যাটাগরি ৫, মেক্সিকোতে ভারী বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা

        কেন কেন্টে মেনিনজাইটিসের প্রাদুর্ভাব এত ভয়াবহ হয়েছিল, কারণ খুঁজে পেলেন বিজ্ঞানীরা

        মিসিসিপিতে কৃষ্ণাঙ্গ কিশোরের মৃত্যুতে কারও বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, গ্র্যান্ড জুরির সিদ্ধান্ত

বুয়েটে আবরার হত্যা: ২৫ জনকে আসামি করে চার্জশিট

বুয়েটে আবরার হত্যা: ২৫ জনকে আসামি করে চার্জশিট

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বা বুয়েটের ছাত্র আবরার ফাহাদ হত্যা মামলায় ২৫ জনকে অভিযুক্ত করে চার্জশিট চূড়ান্ত করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। আলোচিত এই হত্যাকাণ্ডের মামলায় বাংলাদেশ ছাত্রলীগের বেশ কয়েকজন নেতাসহ প্রথমে ১৯ জন এজাহারভূক্ত আসামি ছিল, পরে আসামির সংখ্যা দাঁড়ায় ২৫ জনে। এদের সবার বিরুদ্ধে হত্যাকাণ্ডের সাথে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত থাকার প্রমাণ মিলেছে বলে এক সংবাদ সম্মেলনে জানিয়েছে গোয়েন্দা পুলিশ।

পুলিশের কাউন্টার টেরোরিজম ডিপার্টমেন্টের প্রধান এবং ডিএমপির অতিরিক্ত কমিশনার মনিরুল ইসলাম বলেন, অভিযুক্তদের মধ্যে ১১ জন সরাসরি হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল। বাকিরা ছিল পরোক্ষভাবে জড়িত।

আবরার ফাহাদ হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত থাকার সন্দেহে যাদের আটক করা হয়েছিল তাদের বেশিরভাগই ছাত্রলীগের বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় শাখার নেতাকর্মী। হত্যাকাণ্ডের পর তাদের সংগঠন থেকে স্থায়ীভাবে বহিষ্কারের কথা জানায় ছাত্রলীগ।

অভিযুক্তদের মধ্যে ২১ জন বর্তমানে কারাগারে রয়েছে।

তদন্তকারীরা বলছেন, এই হত্যাকাণ্ডের তদন্ত করতে গিয়ে বুয়েটের শিক্ষক এবং হল প্রশাসনসহ বিভিন্ন পক্ষের বক্তব্য নেয়া হয়েছে।

আবরার ফাহাদ হত্যাকাণ্ডের ঘটনায় চকবাজার থানায় দায়ের করা মামলা তদন্তের দায়িত্ব দেয়া হয়েছিল ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কাছে।

শেয়ার করুন

পাঠকের মতামত