আপডেট :

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

        মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের সঙ্গে দূরত্ব বাড়াচ্ছেন রিপাবলিকান প্রার্থীরা

        হারিকেন মেরির ক্ষতির পর এল নিনোর আশঙ্কা, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা লং বিচে

        মেক্সিকোর উপকূলে ভয়ংকর হারিকেন পোলোর তাণ্ডব, ‘প্রশান্ত মহাসাগরের অন্যতম শক্তিশালী ঝড়’

        ক্যালিফোর্নিয়ার বিপজ্জনক মহাসড়কে ভুল পথে গাড়ি, ভয়াবহ সংঘর্ষে নি হ ত ৫

        হাইড পার্কে গাড়ির ধাক্কায় কিশোর নি হ ত, গুরুতর আহত কিশোরী; চালক প লা ত ক

        ১ অক্টোবর থেকে আরও ৩ শ্রেণির ভিসায় বাধ্যতামূলক সামাজিক যোগাযোগমাধ্যম যাচাই যুক্তরাষ্ট্রে

        ট্রাম্প প্রশাসনের অভিযোগ, ‘ভুয়া তথ্য’ ছড়ানোর দায়ে নিষিদ্ধ ৩ গণমাধ্যম

        লস এঞ্জেলেসের বৃদ্ধাশ্রমে কর্মীর গু লি, আহত ৩

        ৫০০-এর বেশি বিড়াল উদ্ধার, তদন্তে মিলল মৃত বিড়ালের হাড় ও জমিয়ে রাখা মরদেহ

        প্রশান্ত মহাসাগরে ঘূর্ণিঝড় পোলো ক্যাটাগরি ৫, মেক্সিকোতে ভারী বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা

        কেন কেন্টে মেনিনজাইটিসের প্রাদুর্ভাব এত ভয়াবহ হয়েছিল, কারণ খুঁজে পেলেন বিজ্ঞানীরা

        মিসিসিপিতে কৃষ্ণাঙ্গ কিশোরের মৃত্যুতে কারও বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, গ্র্যান্ড জুরির সিদ্ধান্ত

মুক্তিযুদ্ধে বিতর্কিতদের বিজয় দিবসের অনুষ্ঠানে আমন্ত্রণ না জানানোর নির্দেশনা

মুক্তিযুদ্ধে বিতর্কিতদের বিজয় দিবসের অনুষ্ঠানে আমন্ত্রণ না জানানোর নির্দেশনা

মহান বিজয় দিবসের অনুষ্ঠানে স্বাধীনতা যুদ্ধে বিতর্কিত, যুদ্ধাপরাধী কেউ থাকতে পারবে না, তাদেরকে আমন্ত্রণ না জানাতে জেলা প্রশাসকদের নির্দেশনা দেয়া হয়েছে। ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে বুধবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সার্বিক আইন শৃঙ্খলা সংক্রান্ত সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এমপি সাংবাদিকদের এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, ‘মহান বিজয় দিবসের কোন অনুষ্ঠানে যুদ্ধাপরাধী ও স্বাধীনতা যুদ্ধে বিতর্কিতরা অংশ নিতে পারবেন না। কোন যুদ্ধাপরাধী বা যুদ্ধে বিতর্কিত কাউকে যেন আমন্ত্রণ জানানো না হয়, সে বিষয়ে প্রশাসনকে জানানো হয়েছে। আজকের বৈঠকেও এ বিষয়ে সিদ্ধান্ত হয়েছে।’

তিনি বলেন, বিজয় দিবসের দিন স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পনের জন্য রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীসহ সবার নিরাপত্তার ব্যবস্থা করা হবে। স্মৃতিসৌধ এলাকা সিসি ক্যামেরার আওতায় থাকবে। ওই এলাকা নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হবে। বিদেশিদের জন্যও বিশেষ নিরাপত্তা ব্যবস্থা থাকবে। ঢাকা-সাভার রোডে সিসি ক্যামেরা থাকবে, যাতে কোনোভাবে কেউ কোন ধরনের নাশকতা ঘটাতে না পারে। ঢাকা থেকে সাভার পর্যন্ত কোন তোরণ করতে দেয়া হবে না। মেট্রোপলিটন, জেলা-উপজেলা পর্যায়ে প্রয়োজন অনুসারে নিরাপত্তা ব্যবস্থা নেয়ার নির্দেশনা দেয়া হয়েছে।’

শেয়ার করুন

পাঠকের মতামত