আপডেট :

        মেডিকেইড জালিয়াতির অভিযোগের মুখে বিষয় ঘোরাতে চাইছে ক্যালিফোর্নিয়া

        ফোন ধরতে বাধ্য করা হচ্ছে সুবিধা প্রক্রিয়াকরণে নিয়োজিত কর্মীদের, বাড়ছে সোশ্যাল সিকিউরিটির জট

        ৭৫ দেশের নাগরিকদের জন্য ইমিগ্র্যান্ট ভিসা ইস্যু স্থগিত করল মার্কিন পররাষ্ট্র দপ্তর

        ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত: ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে ফেডারেল মামলা

        FY ২০২৭ সালের H-1B ভিসার প্রাথমিক নিবন্ধন শুরু ৪ মার্চ

        সপ্তাহান্তে ক্যালিফোর্নিয়ায় স্বাভাবিকের চেয়ে ২০ ডিগ্রি পর্যন্ত বেশি তাপমাত্রার সম্ভাবনা

        লস এঞ্জেলেস ও অরেঞ্জ কাউন্টিতে আরও একটি হাম রোগী শনাক্ত

        কক্ষপথে ১০ লাখ স্যাটেলাইট উৎক্ষেপণের আবেদন স্পেসএক্সের

        মিনিয়াপোলিসে আইসিই কর্তৃক আটক পাঁচ বছরের শিশুকে মুক্তির নির্দেশ বিচারকের

        ক্যালিফোর্নিয়ায় বাড়ি কেনাবেচা প্রায় দুই দশকের মধ্যে সর্বনিম্ন

        ভাড়া নিয়ন্ত্রণ ভেঙে ১ কোটি ৮০ লাখ ডলার লাভের অভিযোগে মামলা

        হাউজিং ট্র্যাকার: দাবানলের আগে ডিসেম্বরে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার আবাসন বাজারে ধীরগতি

        মার্কিন অভিবাসী ভিসা স্থগিতাদেশ সরাতে ৭৫ কংগ্রেসম্যানের চিঠি

        গ্রাহকসেবায় ৫ মিনিটের বেশি অপেক্ষা নয়: ক্যালিফোর্নিয়ায় নতুন বিল, মানবিক যোগাযোগ নিশ্চিতের উদ্যোগ

        লস এঞ্জেলেসের দাবানল-পরবর্তী পুনর্গঠন অনুমতির নিয়ন্ত্রণ নিতে নির্বাহী আদেশে স্বাক্ষর ট্রাম্পের

        মিনিয়াপোলিসে গুলিকাণ্ডের পর ফেডারেল এজেন্টদের বিরুদ্ধে মামলা সহজ করতে বিল পাস করল ক্যালিফোর্নিয়া সিনেট

        ট্রাম্প নীতির প্রভাবে বিদেশি জনসংখ্যা কমল ১৫ লাখ, হুমকিতে ক্যালিফোর্নিয়ার অর্থনীতি

        ক্যালিফোর্নিয়ায় ২ লাখ ৬০ হাজার ডলারে বাড়ি! কোথায় মিলছে সবচেয়ে সস্তা বাড়ি?

        ম্যাজিক জনসনের উদ্যোগে লস এঞ্জেলেস বন্দরে নতুন ক্রুজ টার্মিনাল

        মিনিয়াপলিসে অ্যালেক্স প্রেটি হত্যাকাণ্ড: তদন্তের দাবিতে রিপাবলিকানদের চাপ বাড়ছে

সিরাজগঞ্জে ট্রেনের ইঞ্জিনসহ ৮ বগি লাইনচ্যুত, দুটিতে আগুন

সিরাজগঞ্জে ট্রেনের ইঞ্জিনসহ ৮ বগি লাইনচ্যুত, দুটিতে আগুন

সিরাজগঞ্জে উল্লাপাড়ায় 'রংপুর এক্সপ্রেস' ট্রেনের ইঞ্জিনসহ ৮টি বগি লাইনচ্যুত হয়েছে। এ সময় ট্রেনটির দুটি বগিতে আগুন ধরে যায়। বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে সিরাজগঞ্জ-ঈশ্বরদী রেলপথের উল্লাপাড়া স্টেশনের কাছে এ দুর্ঘটনা ঘটে। ট্রেনটি ঢাকা থেকে রংপুর যাচ্ছিল।

এতে কমপক্ষে ২০ যাত্রী আহত হয়েছে। তবে কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিস কর্মীরা এসে দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিভিয়েছে। ঘটনা তদন্তে  ৫ সদস্যের একটি কমিটি ঘটন করা হয়েছে।

উল্লাপাড়া স্টেশনের সহকারী মাস্টার মো. রফিকুল ইসলাম জানান, লাইনম্যানের ক্লিয়ারেন্স পেয়ে ট্রেনটি উল্লাপাড়া থেকে ঈশ্বরদীর উদ্দেশে ছেড়ে যায়। উল্লাপাড়া স্টেশনের মূল প্লাটফর্ম পার হওয়ার পর হঠাৎ ট্রেনটির ইঞ্জিন উপরের দিকে উঠে যায়। এ সময় ইঞ্জিনসহ ৮টি বগি একে একে লাইন লাইনচুত্য হয়। তবে কোনটি উল্টে পড়ে যায়নি। দুর্ঘটনার কারণে ট্রেনের দুটি বগিতে আগুন লেগে যায়। এ সময় ট্রেনের যাত্রীরা কেউ জানালা ভেঙে কেউবা দরজা দিয়ে লাফিয়ে নামতে থাকেন।

খবর পেয়ে ঘটনাস্থলে উদ্ধার কাজ চালাচ্ছে পুলিশ, ফায়ার সার্ভিসসহ স্থানীয় লোকজন। দুর্ঘটনার কারণে উত্তরবঙ্গের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ সাময়িক বন্ধ রয়েছে।

উল্লাপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার নাজির হোসেন ও উল্লাপাড়ার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মাঠকর্মী গোলাম কিবরিয়া জানান, কমপক্ষে ২০ জন আহত হয়েছে। তাদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে কেউই নিহত হননি। বগিতে লাগা আগুন নেভানো হয়েছে।

পশ্চিমাঞ্চল রেল বিভাগ পাকশাীর বিভাগীয় ব্যবস্থাপক (ডিআরএম) মিজানুর রহমান বলেন, খবর পেয়ে পাকশী থেকে রিলিফ ট্রেন উল্লাপাড়ায় পাঠানো হয়েছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে পাকশীর বিভাগীয় ট্রাফিক অফিসার (ডিটিও) আবদুল্লাহ আল মামুনকে প্রধান করে ৫ সদস্যের একটি তদন্ত কমিটি ঘটন করা হয়েছে। তদন্ত কমিটিকে ৩ কর্মদিবস সময় বেঁধে দেওয়া হয়েছে। এ দুর্ঘটনার পেছনে লাইনম্যানের কোনো গাফলাতি থাকলে ব্যবস্থা নেওয়া হবে।

 উল্লেখ্য, ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় দুই ট্রেনের সংঘর্ষে ১৬ জন নিহতের দুইদিনের মাথায় এই দুর্ঘটনা ঘটলো।

শেয়ার করুন

পাঠকের মতামত