আপডেট :

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

        মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের সঙ্গে দূরত্ব বাড়াচ্ছেন রিপাবলিকান প্রার্থীরা

        হারিকেন মেরির ক্ষতির পর এল নিনোর আশঙ্কা, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা লং বিচে

        মেক্সিকোর উপকূলে ভয়ংকর হারিকেন পোলোর তাণ্ডব, ‘প্রশান্ত মহাসাগরের অন্যতম শক্তিশালী ঝড়’

        ক্যালিফোর্নিয়ার বিপজ্জনক মহাসড়কে ভুল পথে গাড়ি, ভয়াবহ সংঘর্ষে নি হ ত ৫

        হাইড পার্কে গাড়ির ধাক্কায় কিশোর নি হ ত, গুরুতর আহত কিশোরী; চালক প লা ত ক

        ১ অক্টোবর থেকে আরও ৩ শ্রেণির ভিসায় বাধ্যতামূলক সামাজিক যোগাযোগমাধ্যম যাচাই যুক্তরাষ্ট্রে

        ট্রাম্প প্রশাসনের অভিযোগ, ‘ভুয়া তথ্য’ ছড়ানোর দায়ে নিষিদ্ধ ৩ গণমাধ্যম

        লস এঞ্জেলেসের বৃদ্ধাশ্রমে কর্মীর গু লি, আহত ৩

        ৫০০-এর বেশি বিড়াল উদ্ধার, তদন্তে মিলল মৃত বিড়ালের হাড় ও জমিয়ে রাখা মরদেহ

        প্রশান্ত মহাসাগরে ঘূর্ণিঝড় পোলো ক্যাটাগরি ৫, মেক্সিকোতে ভারী বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা

        কেন কেন্টে মেনিনজাইটিসের প্রাদুর্ভাব এত ভয়াবহ হয়েছিল, কারণ খুঁজে পেলেন বিজ্ঞানীরা

        মিসিসিপিতে কৃষ্ণাঙ্গ কিশোরের মৃত্যুতে কারও বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, গ্র্যান্ড জুরির সিদ্ধান্ত

বিশ্ববিদ্যালয় অধ্যাপক থেকে যুবলীগের সভাপতি

বিশ্ববিদ্যালয় অধ্যাপক থেকে যুবলীগের সভাপতি


বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারের সন্তান হলেও রাজনীতি থেকে দূরে ছিলেন শেখ ফজলে শামস পরশ। অধ্যাপনা করতেন বেসরকারি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজিতে স্নাতকোত্তর করা সেই পরশই হলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের নতুন কেন্দ্রীয় চেয়ারম্যান।

শনিবার সংগঠনের সপ্তম কংগ্রেসের দ্বিতীয় অধিবেশনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হন পরশ।

যুবলীগের প্রতিষ্ঠাতা বঙ্গবন্ধুর ভাগ্নে শেখ ফজলুল হক মনির বড় ছেলে হলেন শেখ ফজলে শামস পরশ। তার ছোট ভাই একাধিকবারের সংসদ সদস্য শেখ ফজলে নূর তাপস।

কংগ্রেসের আগে তাদের দুই ভাইয়ের নাম আলোচনায় থাকলেও তাপস যুবলীগের নেতত্বে আসতে আগ্রহ দেখাননি বলে জানা গেছে। পরে বড় ভাই পরশকেই বেছে নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

পরশ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষে যুক্তরাষ্ট্রের কলোরাডো স্টেট ইউনিভার্সিটি থেকে ইংরেজি বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। গত ১০ বছর ধরে রাজধানীর ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করছেন। পরশের বর্তমান বয়স ৫১ বছর।

১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারসহ আরও যাদের হত্যা করা হয়েছিল তাদের মধ্যে শেখ ফজলে শামস পরশের বাবা শেখ ফজলুল হক মনি ও তার অন্তঃসত্ত্বা মা আরজু মনিও ছিলেন। তখন পরশের বয়স ছিল ছয় বছর। আর তাপসের চার।

যুবলীগের কংগ্রেসের আয়োজনের শুরুর দিকে তেমন আলোচনা ছিল না তাকে নিয়ে। তবে শেষ মুহূর্তে হঠাৎ করে পরশের নাম আলোচনায় আসে। এক পর্যায়ে আনুষ্ঠানিক ঘোষণা হওয়ার আগেই তার চেয়ারম্যান হওয়ার বিষয়টি অনেকটা নিশ্চিত হয়ে যায়।

শনিবার কংগ্রেসের প্রথম পর্বে সকাল ১০টার পর ভাই শেখ ফজলে নূর তাপস ও চাচা শেখ ফজলুল করিম সেলিমের সঙ্গে সমাবেশস্থলে আসেন পরশ। ঝাঁকড়া চুলের দীর্ঘদেহী মানুষটি যখন মূল মঞ্চের দিকে যেতে থাকেন তখন জাতীয় নেতারা তাকে অভিনন্দন জানান। তখন নেতাকর্মীরাও তাকে স্লোগান দিয়ে স্বাগত জানায়।

পরে সংগঠনের নেতৃত্ব নির্বাচনের এই অধিবেশনে কংগ্রেস প্রস্তুতি কমিটির চেয়ারম্যান চয়ন ইসলাম পরবর্তী চেয়ারম্যান হিসেবে পরশের নাম প্রস্তাব করেন। বিদায়ী সাধারণ সম্পাদক হারুন অর রশীদ তা সমর্থন করেন। এ পদে আর কোনো নামের প্রস্তাব না ওঠায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় যুবলীগের চেয়ারম্যান নির্বাচিত হন পরশ। পরে অধিবেশনস্থলে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

দায়িত্ব পাওয়ার তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় পরশ বলেছেন, সততার সঙ্গে দায়িত্ব পালন করবেন। নেতা নয়, সাধারণ কর্মী হয়ে কাজ করবেন।

আর রাজনীতি থেকে দূরে থাকার কারণ হিসেবে বলেছেন, ছোটবেলায় মা-বাবাসহ অনেক আপনজনদের হারিয়ে রাজনীতি থেকে দূরে ছিলাম। তবে শেখ হাসিনার প্রতি মানুষের আস্থা ও ভালোবাসা দেখে আমি আশাবাদী হয়েছি।

শেয়ার করুন

পাঠকের মতামত