আপডেট :

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

        মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের সঙ্গে দূরত্ব বাড়াচ্ছেন রিপাবলিকান প্রার্থীরা

        হারিকেন মেরির ক্ষতির পর এল নিনোর আশঙ্কা, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা লং বিচে

        মেক্সিকোর উপকূলে ভয়ংকর হারিকেন পোলোর তাণ্ডব, ‘প্রশান্ত মহাসাগরের অন্যতম শক্তিশালী ঝড়’

        ক্যালিফোর্নিয়ার বিপজ্জনক মহাসড়কে ভুল পথে গাড়ি, ভয়াবহ সংঘর্ষে নি হ ত ৫

        হাইড পার্কে গাড়ির ধাক্কায় কিশোর নি হ ত, গুরুতর আহত কিশোরী; চালক প লা ত ক

        ১ অক্টোবর থেকে আরও ৩ শ্রেণির ভিসায় বাধ্যতামূলক সামাজিক যোগাযোগমাধ্যম যাচাই যুক্তরাষ্ট্রে

        ট্রাম্প প্রশাসনের অভিযোগ, ‘ভুয়া তথ্য’ ছড়ানোর দায়ে নিষিদ্ধ ৩ গণমাধ্যম

        লস এঞ্জেলেসের বৃদ্ধাশ্রমে কর্মীর গু লি, আহত ৩

        ৫০০-এর বেশি বিড়াল উদ্ধার, তদন্তে মিলল মৃত বিড়ালের হাড় ও জমিয়ে রাখা মরদেহ

        প্রশান্ত মহাসাগরে ঘূর্ণিঝড় পোলো ক্যাটাগরি ৫, মেক্সিকোতে ভারী বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা

        কেন কেন্টে মেনিনজাইটিসের প্রাদুর্ভাব এত ভয়াবহ হয়েছিল, কারণ খুঁজে পেলেন বিজ্ঞানীরা

        মিসিসিপিতে কৃষ্ণাঙ্গ কিশোরের মৃত্যুতে কারও বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, গ্র্যান্ড জুরির সিদ্ধান্ত

বু‌য়ে‌টে রাজ‌নৈ‌তিক কর্মকা‌ণ্ড নিষিদ্ধ ঘোষণা

বু‌য়ে‌টে রাজ‌নৈ‌তিক কর্মকা‌ণ্ড নিষিদ্ধ ঘোষণা

শিক্ষার্থীদের দাবির মুখে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) কর্তৃপক্ষ রাজনীতির উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে।

বুয়েট প্রশাসন প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ নিষেধাজ্ঞা আরোপ করা হয়। বুয়েটের শেরেবাংলা হলে ছাত্রলীগের নির্মম নির্যাতনের শিকার হয়ে আবরার ফাহাদের মৃত্যুর পর
ক্যাম্পাসে ছাত্র রাজনীতি নিষিদ্ধসহ ১০ দফা দাবির আন্দোলনের নামে শিক্ষার্থীরা।
অচলাবস্থার মধ্যে শিক্ষার্থীদের দাবির প্রেক্ষাপটে অবশেষে আনুষ্ঠানিকভাবে ছাত্র রাজনী‌তি নি‌ষিদ্ধ কর‌ল বু‌য়েট প্রশাসন।

একই সাথে কোনো শিক্ষার্থী সামাজিক কোনো যোগাযোগ মাধ্যমে রাজনৈতিক প‌রিচয় বহন করতে পারবে না বলেও জানি‌য়ে‌ছে কর্তৃপক্ষ।

বুয়েটের রেজিস্ট্রার অধ্যাপক ডক্টর এস এম মাহবুবুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে শিক্ষক ও শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলা হয়েছে, ইতোমধ্যে বুয়েটে সকল রাজনৈতিক সংগঠন ও এর কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। সুতরাং শিক্ষার্থীরা কোনো অনুমোদিত ক্লাব, সোসাইটি ব্যতীত অন্য কোনো রাজনৈতিক দলের বা অঙ্গ সংগঠনের সদস্য হতে বা এর কার্যক্রমে অংশ নিতে পারবে না। শিক্ষার্থীদের অবশ্যই এ আদেশ মেনে চলতে হবে। কেউ অমান্য করলে অধ্যাদেশে বর্ণিত বিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রকাশিত বিজ্ঞপ্তিতে একইভা‌বে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ অন্য যেকোনো ক্ষেত্রে রাজনৈতিক পরিচয় ব্যবহার না করারও নির্দেশ দেয়া হয়েছে।

সর্বশেষ বুয়েটের শিক্ষার্থীরা অভিযুক্ত শিক্ষার্থীদের বু‌য়েট থেকে স্থায়ীভাবে বহিষ্কার, বি‌ভিন্ন সম‌য়ে র‌্যাং‌গিংয়ে জড়িতদের শাস্তি ও অপরাধের মাত্রা অনুযায়ী শাস্তির বিধান নীতিমালা আকারে প্রকাশ করার তিন দফা দাবিতে আন্দোলন করছে শিক্ষার্থীরা। এরই মধ্যে প্রথম দফা অভিযুক্ত শিক্ষার্থীদের বু‌য়েট থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। বাকি দুই দফা পূরণ হলে একাডেমিক কার্যক্রমের ফিরবেন বুয়েটের শিক্ষার্থীরা।


শেয়ার করুন

পাঠকের মতামত