আপডেট :

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

        মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের সঙ্গে দূরত্ব বাড়াচ্ছেন রিপাবলিকান প্রার্থীরা

        হারিকেন মেরির ক্ষতির পর এল নিনোর আশঙ্কা, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা লং বিচে

        মেক্সিকোর উপকূলে ভয়ংকর হারিকেন পোলোর তাণ্ডব, ‘প্রশান্ত মহাসাগরের অন্যতম শক্তিশালী ঝড়’

        ক্যালিফোর্নিয়ার বিপজ্জনক মহাসড়কে ভুল পথে গাড়ি, ভয়াবহ সংঘর্ষে নি হ ত ৫

        হাইড পার্কে গাড়ির ধাক্কায় কিশোর নি হ ত, গুরুতর আহত কিশোরী; চালক প লা ত ক

        ১ অক্টোবর থেকে আরও ৩ শ্রেণির ভিসায় বাধ্যতামূলক সামাজিক যোগাযোগমাধ্যম যাচাই যুক্তরাষ্ট্রে

        ট্রাম্প প্রশাসনের অভিযোগ, ‘ভুয়া তথ্য’ ছড়ানোর দায়ে নিষিদ্ধ ৩ গণমাধ্যম

        লস এঞ্জেলেসের বৃদ্ধাশ্রমে কর্মীর গু লি, আহত ৩

        ৫০০-এর বেশি বিড়াল উদ্ধার, তদন্তে মিলল মৃত বিড়ালের হাড় ও জমিয়ে রাখা মরদেহ

        প্রশান্ত মহাসাগরে ঘূর্ণিঝড় পোলো ক্যাটাগরি ৫, মেক্সিকোতে ভারী বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা

        কেন কেন্টে মেনিনজাইটিসের প্রাদুর্ভাব এত ভয়াবহ হয়েছিল, কারণ খুঁজে পেলেন বিজ্ঞানীরা

        মিসিসিপিতে কৃষ্ণাঙ্গ কিশোরের মৃত্যুতে কারও বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, গ্র্যান্ড জুরির সিদ্ধান্ত

যশোরে আনসার সদস্যকে গুলি করে হত্যা

যশোরে আনসার সদস্যকে গুলি করে হত্যা

যশোরে হোসেন আলী তরফদার (৫২) নামে এক আনসার সদস্যকে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। শনিবার বেলা ১১টার দিকে হাশিমপুর বাজারে এ ঘটনা ঘটে।

হোসেন আলী যশোর সদর উপজেলার হাশিমপুর তরফদারপাড়া এলাকার আরশাদ আলী তরফদারের ছেলে। সাবেক চরমপন্থি সদস্য হোসেন আলী ১৯৯৯ সালে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ নাসিমের কাছে অস্ত্র জমা দিয়ে আত্মসমর্পণ করে আনসার ব্যাটালিয়নে যোগ দিয়েছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, শনিবার সকালে হোসেন আলী বাড়ি থেকে হাশিমপুর বাজারে যান। এ সময় অজ্ঞাত দুর্বৃত্তরা তাকে গুলি করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

হোসেন আলী তরফদারের ভাইপো সিদ্দিকুর রহমান জানান, তার চাচা ঢাকায় আনসার ব্যাটালিয়নে চাকরি করেন। ছুটি নিয়ে ৫-৬ দিন আগে তিনি বাড়িতে এসেছেন। সকালে বাজারে যাওয়ার পর সন্ত্রাসীরা তাকে গুলি করে হত্যা করেছে।

স্থানীয় সূত্র জানিয়েছে, হোসেন আলী যুবক বয়সে চরমপন্থি সংগঠনের সাথে যুক্ত ছিলেন। ১৯৯৯ সালে তৎকালীন সরকার চরমপন্থিদের জন্য সাধারণ ক্ষমার ঘোষণা দিলে তিনি আত্মসমর্পণের সিদ্ধান্ত নেন। সেই সময় যশোর টাউন হল ময়দানে চরমপন্থিদের আত্মসমর্পণ অনুষ্ঠান হয়। সেখানে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ নাসিমের কাছে অস্ত্র জমা দিয়ে আত্মসমর্পণ করেন হোসেন আলী। এরপর তিনি আনসার ব্যাটালিয়নে চাকরি পান। চাকরির সূত্রে তিনি ঢাকাতেই থাকতেন। চরমপন্থি সংগঠনের পুরনো বিরোধে তাকে হত্যা করা হতে পারে।

যশোর কোতোয়ালি মডেল থানার ওসি মনিরুজ্জামান জানান, অজ্ঞাত দুর্বৃত্তরা হোসেন আলীকে গুলি করে হত্যা করেছে। ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। জড়িতদের আটকের জন্য অভিযান শুরু করা হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) তৌহিদুল ইসলাম জানান, সকালে কেউ একজন তাকে মোবাইলে কল করে বাড়ি থেকে বাজারে ডেকে নিয়ে যায় বলে নিহতের মেয়ে পুলিশকে জানিয়েছে। অতীতের চরমপন্থি সদস্যদের পুরনো বিরোধ কিংবা আনসার সদস্যদের সাথে কোনো বিরোধ আছে কিনা, এসব বিষয় বিবেচনায় রেখে তদন্ত করা হচ্ছে।

শেয়ার করুন

পাঠকের মতামত