আপডেট :

        মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের সঙ্গে দূরত্ব বাড়াচ্ছেন রিপাবলিকান প্রার্থীরা

        হারিকেন মেরির ক্ষতির পর এল নিনোর আশঙ্কা, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা লং বিচে

        মেক্সিকোর উপকূলে ভয়ংকর হারিকেন পোলোর তাণ্ডব, ‘প্রশান্ত মহাসাগরের অন্যতম শক্তিশালী ঝড়’

        ক্যালিফোর্নিয়ার বিপজ্জনক মহাসড়কে ভুল পথে গাড়ি, ভয়াবহ সংঘর্ষে নি হ ত ৫

        হাইড পার্কে গাড়ির ধাক্কায় কিশোর নি হ ত, গুরুতর আহত কিশোরী; চালক প লা ত ক

        ১ অক্টোবর থেকে আরও ৩ শ্রেণির ভিসায় বাধ্যতামূলক সামাজিক যোগাযোগমাধ্যম যাচাই যুক্তরাষ্ট্রে

        ট্রাম্প প্রশাসনের অভিযোগ, ‘ভুয়া তথ্য’ ছড়ানোর দায়ে নিষিদ্ধ ৩ গণমাধ্যম

        লস এঞ্জেলেসের বৃদ্ধাশ্রমে কর্মীর গু লি, আহত ৩

        ৫০০-এর বেশি বিড়াল উদ্ধার, তদন্তে মিলল মৃত বিড়ালের হাড় ও জমিয়ে রাখা মরদেহ

        প্রশান্ত মহাসাগরে ঘূর্ণিঝড় পোলো ক্যাটাগরি ৫, মেক্সিকোতে ভারী বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা

        কেন কেন্টে মেনিনজাইটিসের প্রাদুর্ভাব এত ভয়াবহ হয়েছিল, কারণ খুঁজে পেলেন বিজ্ঞানীরা

        মিসিসিপিতে কৃষ্ণাঙ্গ কিশোরের মৃত্যুতে কারও বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, গ্র্যান্ড জুরির সিদ্ধান্ত

        শক্তিশালী এল নিনোর আশঙ্কায় পুরো ক্যালিফোর্নিয়ায় জরুরি অবস্থা

        ১১০ বিলিয়ন ডলারের প্যারামাউন্ট-ওয়ার্নার ব্রাদার্স একীভূতকরণ, ১২ অঙ্গরাজ্যের মামলার নিষ্পত্তি

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

দেশে ২০১৯ সালে ধর্ষণ বেড়ে দ্বিগুণ হয়েছে: আসক

দেশে ২০১৯ সালে ধর্ষণ বেড়ে দ্বিগুণ হয়েছে: আসক

ধর্ষণ ও গণধর্ষণের ঘটনা ২০১৮ সালের তুলনায় গত বছর বেড়ে দ্বিগুণ হয়েছে। আইন ও সালিশ কেন্দ্রের (আসক) বার্ষিক প্রতিবেদনে এ তথ্য দেওয়া হয়েছে। আসকের পরিসংখ্যান জানাচ্ছে, ২০১৯ সালে দেশে এক হাজার ৪১৩ জন নারী ধর্ষিত হয়েছেন। এর মধ্যে ধর্ষণের পর হত্যার শিকার হয়েছেন ৭৬ জন এবং আত্মহত্যা করেছেন ১০ জন। ২০১৮ সালে ধর্ষণের শিকার হয়েছিলেন ৭৩২ নারী এবং ২০১৭ সালে এ সংখ্যা ছিল ৮১৮।

মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে 'বাংলাদেশ মানবাধিকার পরিস্থিতি ২০১৯ : আইন ও সালিশ কেন্দ্রের পর্যবেক্ষণ' শীর্ষক এক সংবাদ সম্মেলনে এ তথ্য তুলে ধরেন আসক কর্মকর্তারা। বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত সংবাদ এবং মানবাধিকার লঙ্ঘনের ঘটনা নিয়ে আসকের তথ্যানুসন্ধানের ভিত্তিতে এ প্রতিবেদন তৈরি করা হয়।

আসকের জ্যেষ্ঠ উপপরিচালক নিনা গোস্বামী প্রতিবেদন উপস্থাপন করেন। তিনি জানান, বিদায়ী বছরে ৩৮৮ জন মানুষ বিচারবহির্ভূত হত্যার শিকার হয়েছেন। গুমের অভিযোগের সংখ্যা কিছুটা কমে এলেও বছরজুড়ে সার্বিক মানবাধিকার পরিস্থিতি উদ্বেগজনক ছিল। নারী ও শিশুর প্রতি সহিংসতার মধ্যে নারী ধর্ষণ, দল বেঁধে ধর্ষণ, যৌন নির্যাতন ও হতাহতের ঘটনা অনেক। বছরের মাঝামাঝি ছেলেধরা গুজবে গণপিটুনিতে নিহত হয়েছেন অনেক নিরীহ মানুষ।

প্রতিবেদনে বলা হয়, নারীদের উত্ত্যক্ত করা ও যৌন হয়রানির ঘটনাও বেড়েছে। ২০১৯ সালে ২৫৮ জন নারী যৌন হয়রানি ও উত্ত্যক্তের শিকার হয়েছেন। এসব ঘটনার প্রতিবাদ করতে গিয়ে নির্যাতন ও হয়রানির শিকার হয়েছেন ৪৪ পুরুষ। উত্ত্যক্ত হয়ে আত্মহত্যা করতে বাধ্য হয়েছেন ১৮ নারী। যৌন হয়রানির প্রতিবাদ করতে গিয়ে খুন হয়েছেন চার নারীসহ ১৭ জন। ২০১৮ সালের তুলনায় ২০১৯ সালে শিশু নির্যাতনের ঘটনাও বেড়েছে। ২০১৯-এ শারীরিক নির্যাতন, ধর্ষণ, অপহরণ ও নিখোঁজের পর মোট ৪৮৭ শিশু নিহত হয়েছে। ২০১৮-তে এ সংখ্যা ছিল ৪১৯। আইনশৃঙ্খলা বাহিনীর চলমান মাদকবিরোধী অভিযানে এ বছর নিহত হয়েছে ১৮৭ জন।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, ২০১৯ সালে বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেফতারের পর হেফাজতে ১৪ জন মারা যান। গ্রেফতারের আগে নির্যাতনে মারা যান ছয়জন এবং গুলিতে নিহত হয়েছেন আরও ১২জন। এ বছর সীমান্তে বিএসএফের গুলিতে ৩৭ জন এবং তাদের শারীরিক নির্যাতনের কারণে ছয় জনসহ ৪৩ জন মারা গেছেন। এ ছাড়া ২০১৯ সালে ১৪২ জন সাংবাদিক শারীরিক নির্যাতন, হামলা, হুমকি ও হয়রানির মুখে পড়েন। গত বছর দেশে সাম্প্রদায়িক সহিংসতার ঘটনায় ৭২টি প্রতিমা এবং হিন্দু সম্প্রদায়ের ৩৯টি বাড়িঘর ভাংচুর ও অগ্নিসংযোগ করা হয়। এতে আহত হয়েছেন হিন্দু সম্প্রদায়ের ৫১ ব্যক্তি। বিদায়ী বছরে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে কাজ করতে গিয়ে শারীরিক-মানসিকসহ নানা নির্যাতনের শিকার হয়েছেন নারী শ্রমিকরা।

আসক সরকারের কাছে কয়েকটি সুপারিশ করেছে। এগুলো হলো- এ পর্যন্ত সংঘটিত সব গুম, অপহরণ ও 'বিচারবহির্ভূত হত্যা'র অভিযোগ তদন্তে নিরপেক্ষ কমিশন গঠন করে ন্যায়বিচার নিশ্চিত করতে হবে। ডিজিটাল নিরাপত্তা আইন-২০১৮-এর প্রয়োজনীয় সংশোধনী, নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধি এবং স্বাধীন প্রতিষ্ঠানগুলোকে তাদের লক্ষ্য অর্জনে কাজ করতে সহযোগিতা দিতে হবে।

সংবাদ সম্মেলনে ছিলেন আসকের মহাসচিব তাহমিনা রহমান, নির্বাহী পরিচালক শীপা হাফিজা, জ্যেষ্ঠ সমন্বয়কারী আবু আহমেদ ফয়জুল কবির প্রমুখ।

শেয়ার করুন

পাঠকের মতামত