আপডেট :

        মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের সঙ্গে দূরত্ব বাড়াচ্ছেন রিপাবলিকান প্রার্থীরা

        হারিকেন মেরির ক্ষতির পর এল নিনোর আশঙ্কা, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা লং বিচে

        মেক্সিকোর উপকূলে ভয়ংকর হারিকেন পোলোর তাণ্ডব, ‘প্রশান্ত মহাসাগরের অন্যতম শক্তিশালী ঝড়’

        ক্যালিফোর্নিয়ার বিপজ্জনক মহাসড়কে ভুল পথে গাড়ি, ভয়াবহ সংঘর্ষে নি হ ত ৫

        হাইড পার্কে গাড়ির ধাক্কায় কিশোর নি হ ত, গুরুতর আহত কিশোরী; চালক প লা ত ক

        ১ অক্টোবর থেকে আরও ৩ শ্রেণির ভিসায় বাধ্যতামূলক সামাজিক যোগাযোগমাধ্যম যাচাই যুক্তরাষ্ট্রে

        ট্রাম্প প্রশাসনের অভিযোগ, ‘ভুয়া তথ্য’ ছড়ানোর দায়ে নিষিদ্ধ ৩ গণমাধ্যম

        লস এঞ্জেলেসের বৃদ্ধাশ্রমে কর্মীর গু লি, আহত ৩

        ৫০০-এর বেশি বিড়াল উদ্ধার, তদন্তে মিলল মৃত বিড়ালের হাড় ও জমিয়ে রাখা মরদেহ

        প্রশান্ত মহাসাগরে ঘূর্ণিঝড় পোলো ক্যাটাগরি ৫, মেক্সিকোতে ভারী বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা

        কেন কেন্টে মেনিনজাইটিসের প্রাদুর্ভাব এত ভয়াবহ হয়েছিল, কারণ খুঁজে পেলেন বিজ্ঞানীরা

        মিসিসিপিতে কৃষ্ণাঙ্গ কিশোরের মৃত্যুতে কারও বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, গ্র্যান্ড জুরির সিদ্ধান্ত

        শক্তিশালী এল নিনোর আশঙ্কায় পুরো ক্যালিফোর্নিয়ায় জরুরি অবস্থা

        ১১০ বিলিয়ন ডলারের প্যারামাউন্ট-ওয়ার্নার ব্রাদার্স একীভূতকরণ, ১২ অঙ্গরাজ্যের মামলার নিষ্পত্তি

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

ইশরাকের বিরুদ্ধে দুদকের মামলা শুরুর আদেশ

ইশরাকের বিরুদ্ধে দুদকের মামলা শুরুর আদেশ


ঢাকা দক্ষিণে বিএনপির মেয়র প্রার্থী ইশরাক হোসেনের বিরুদ্ধে দুদকের মামলার কার্যক্রম শুরুর আদেশ দিয়েছে আদালত। বুধবার ঢাকার একটি আদালত অভিযোগ গঠনের পর সাক্ষ্য গ্রহণ শুরুর দিন ঠিক করে দেয়।

সম্পদের হিসাব বিবরণী দাখিল না করায় দুর্নীতি দমন কমিশনের এক মামলায় একটি অভিযোগ গঠন হয়েছে। ঢাকা দক্ষিণ সিটির মেয়র প্রার্থী ইশরাকের ভোটের প্রচারে থাকার মধ্যেই আদালতে তার বিরুদ্ধে গঠিত অভিযোগের বিচার শুরু আদেশ হয়েছে। সম্পদের তথ্য-বিবরণী চেয়ে ২০০৮ সালের ১ সেপ্টেম্বর ইশরাক ও তার বোন সারিকা সাদেককে আলাদা নোটিস দিয়েছিল দুর্নীতি দমন কমিশন।

জানা যায়, নোটিসে তাদের নিজের নামে এবং তাদের উপর নির্ভরশীল ব্যক্তিদের স্বনামে বা বেনামে বা তাদের পক্ষে অন্য কোনো নামে অর্জিত যাবতীয় স্থাবর-অস্থাবর সম্পদ-সম্পত্তির দায়-দেনা, আয়ের উৎসসহ বিস্তারিত বিবরণ সাত কার্যদিবসের মধ্যে জমা দিতে বলা হয়। কিন্তু তারা তা জমা দেয় নি। ফলে ২০১০ সালের ২৯ ও ৩০ আগস্ট দুদকের সহকারী পরিচালক মো. সামছুল আলম রমনা থানায় দুটি মামলা দায়ের করেছিলেন। তবে ইশরাক ও সারিকা দুদকের নোটিস চ্যালেঞ্জ করে হাই কোর্টে রিট আবেদন করলেও তা আদালত খারিজ করে দেয়।

পরে, দুই বছর আগে দুদক অভিযোগপত্র অনুমোদন দেওয়ার পর আগাম জামিন চেয়ে আবেদন করেন ইশরাক ও সারিকা। তখন তাদের নিম্ন আদালতে যেতে নির্দেশনা দেয় হাই কোর্ট। তবে দুই বছর আগে দুর্নীতির একটি মামলায় সাদেক হোসেন খোকারও ১০ বছরের সাজার রায় দেওয়া হয়েছিল।

শেয়ার করুন

পাঠকের মতামত