আপডেট :

        মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের সঙ্গে দূরত্ব বাড়াচ্ছেন রিপাবলিকান প্রার্থীরা

        হারিকেন মেরির ক্ষতির পর এল নিনোর আশঙ্কা, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা লং বিচে

        মেক্সিকোর উপকূলে ভয়ংকর হারিকেন পোলোর তাণ্ডব, ‘প্রশান্ত মহাসাগরের অন্যতম শক্তিশালী ঝড়’

        ক্যালিফোর্নিয়ার বিপজ্জনক মহাসড়কে ভুল পথে গাড়ি, ভয়াবহ সংঘর্ষে নি হ ত ৫

        হাইড পার্কে গাড়ির ধাক্কায় কিশোর নি হ ত, গুরুতর আহত কিশোরী; চালক প লা ত ক

        ১ অক্টোবর থেকে আরও ৩ শ্রেণির ভিসায় বাধ্যতামূলক সামাজিক যোগাযোগমাধ্যম যাচাই যুক্তরাষ্ট্রে

        ট্রাম্প প্রশাসনের অভিযোগ, ‘ভুয়া তথ্য’ ছড়ানোর দায়ে নিষিদ্ধ ৩ গণমাধ্যম

        লস এঞ্জেলেসের বৃদ্ধাশ্রমে কর্মীর গু লি, আহত ৩

        ৫০০-এর বেশি বিড়াল উদ্ধার, তদন্তে মিলল মৃত বিড়ালের হাড় ও জমিয়ে রাখা মরদেহ

        প্রশান্ত মহাসাগরে ঘূর্ণিঝড় পোলো ক্যাটাগরি ৫, মেক্সিকোতে ভারী বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা

        কেন কেন্টে মেনিনজাইটিসের প্রাদুর্ভাব এত ভয়াবহ হয়েছিল, কারণ খুঁজে পেলেন বিজ্ঞানীরা

        মিসিসিপিতে কৃষ্ণাঙ্গ কিশোরের মৃত্যুতে কারও বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, গ্র্যান্ড জুরির সিদ্ধান্ত

        শক্তিশালী এল নিনোর আশঙ্কায় পুরো ক্যালিফোর্নিয়ায় জরুরি অবস্থা

        ১১০ বিলিয়ন ডলারের প্যারামাউন্ট-ওয়ার্নার ব্রাদার্স একীভূতকরণ, ১২ অঙ্গরাজ্যের মামলার নিষ্পত্তি

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

ইভিএমেও জাল ভোট দেওয়া সম্ভব: ইসি রফিকুল

ইভিএমেও জাল ভোট দেওয়া সম্ভব: ইসি রফিকুল


ইলেকট্রনিক ভোটিং মেশিন ইভিএমেও জাল ভোট দেয়া সম্ভব বলে স্বীকার করেছেন নির্বাচন কমিশনার (ইসি) রফিকুল ইসলাম। তবে এটা সম্ভব তখনই যখন কেউ ভোটকেন্দ্র দখল করে নেয়। এজন্য ভোটগ্রহণ কর্মকর্তাদের কঠোরভাবে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন তিনি। কোনোভাবেই যেন ভোটকেন্দ্র কেউ দখল করতে না পারে সে ব্যাপারে কী কী করণীয় সে সম্পর্কে দিকনির্দেশনা দিয়েছেন এই কমিশনার।

শুক্রবার রাজধানীর আজিমপুর গভর্নমেন্ট গার্লস স্কুল অ্যান্ড কলেজে দক্ষিণ সিটি করপোরেশন ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালায় তিনি এসব কথা বলেন।

আগামী ৩০ জানুয়ারি ঢাকার দুই সিটিতে ইভিএমে ভোট হওয়ার কথা রয়েছে। বিএনপিসহ বিরোধী দলগুলো শুরু থেকেই ইভিএমের ব্যাপারে আপত্তি জানিয়ে আসছে। তবে নির্বাচন কমিশন বারবার আশ্বস্ত করেছে, ইভিএমে জাল ভোট দেয়া সম্ভব নয়। ইভিএমে আস্থা রাখতে আহ্বান জানিয়েছে বিরোধী দলগুলোর প্রতি।   

ইভিএমে কীভাবে জাল ভোট দেয়া যায় এ ব্যাপারে ইসি রফিকুল বলেন, ‘ভোটার এসে আঙ্গুলের ছাপ দিয়ে ব্যালট পেপার পেল; কিন্তু আরেকজন দৌড় দিয়ে ঢুকে তার ভোটটা দিয়ে দিলো। এরকম যদি হয় তাহলে কিন্তু জাল ভোট দেওয়া সম্ভব।’

উপস্থিত ভোটগ্রহণ কর্মকর্তাদের ‘রাজা’ হিসেবে উল্লেখ করে ইসি রফিকুল বলেন, ‘একদিনের জন্য আপনি হচ্ছেন সেই কেন্দ্রের রাজা। আপনি যখন রাজা হয়েছেন  তখন আপনার প্রথম দায়িত্বটা হচ্ছে রাজত্বটাকে চিহ্নিত করা। যেসব স্কুলে সীমানা প্রাচীর নেই সেখানে অন্তত একটা বাঁশ দিয়ে হলেও সীমানা প্রাচীর নির্ধারণ করবেন।’

সীমান চিহ্নিত করার পরও দেশে কিছু জায়গায় বর্ডার গার্ড দেওয়া আছে উল্লেখ করে তিনি ভোটগ্রহণ কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, ‘আপনার সাথেও কিছু লোক থাকবে যারা হলো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আপনার দায়িত্ব হচ্ছে তাদেরকে (আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী) দায়িত্ব দেওয়া যাতে করে কোনো অবস্থাতেই অনুমতিবিহীন কেউ আপনার সীমানায় রাজত্বে ঢুকতে না পারে।’

প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসারদের হুঁশিয়ারি দিয়ে রফিকুল ইসলাম বলেন, ‘প্রটেক্ট করতে যদি ব্যর্থ হন তাহলে আপানাকে আমি দায়ী করবো। প্রিজাইডিং অফিসার হিসেবে আপনার দায়িত্ব হচ্ছে রাজত্বটাকে রক্ষা করা। ঠিক একইভাবে রুমটা হচ্ছে সহকারী প্রিজাইডিং অফিসারের তালুক কেন্দ্র। এই তালুকটাকে রক্ষা করা। ’

চট্টগ্রাম-৮ আসনের উপ-নির্বাচনে ভোট পড়ার হারে হতাশা প্রকাশ করে এই কমিশনার বলেন, ‘যদিও সেটা জাতীয় সংসদের উপ-নির্বাচন, এরকম ঢাকা শহরে হওয়ার কথা না। ইভিএমের মাধ্যমে ইলেকশন হলে এই যন্ত্রটা যে সব তা কিন্তু না। ভোট চলাকালে ততটুকু ভোটার, ততটুকু সাংবাদিক, ততটুকু পর্যবেক্ষক ঢুকতে দিন যাতে আপনার কার্যক্রমে ব্যাঘাত না ঘটে।’

বাঙালি জাতিকে ‘অসহিষ্ণু’উল্লেখ করে রফিকুল ইসলাম বলেন, ‘যখনই লাইন দেখবে তখনই ভাঙতে চাইবে।’ নিজের ব্যক্তিজীবনের গাড়ির  উদাহরণ টেনে এই কমিশনার বলেন, ‘আমার কোনো তাড়া নাই তারপরও উল্টো দিক দিয়ে গাড়ি দেবে টান। এই অভ্যাসের কারণেই লাইনটা ঠিক থাকে না। লাইন নিয়ে মারামারি হবে দায়টা পড়বে আপনার ঘাড়ে।’

সরস্বতী পূজার প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘কারো ধর্মীয় অনুভূতিতে কোনোরকম আঘাত দেওয়ার জন্য সিটি করপোরেশন ভোটের তারিখ নির্ধারণ করা হয়নি।’

নির্বাচন কমিশন বিপদের মধ্যে আছে মন্তব্য করে তিনি বলেন, ‘আমরা আইনানুগ ও গ্রহণযোগ্য নির্বাচন করতে চাই।’

দক্ষিণ সিটি করপোরেশেনের রিটার্নিং কর্মকর্তা আব্দুল বাতেনের সভাপতিত্বে এই নির্বাচনে দায়িত্বরত প্রিজাইডিং কর্মকর্তা এবং সহকারী প্রিজাইডিং কর্মকর্তারা কর্মশালা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

পাঠকের মতামত