আপডেট :

        মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের সঙ্গে দূরত্ব বাড়াচ্ছেন রিপাবলিকান প্রার্থীরা

        হারিকেন মেরির ক্ষতির পর এল নিনোর আশঙ্কা, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা লং বিচে

        মেক্সিকোর উপকূলে ভয়ংকর হারিকেন পোলোর তাণ্ডব, ‘প্রশান্ত মহাসাগরের অন্যতম শক্তিশালী ঝড়’

        ক্যালিফোর্নিয়ার বিপজ্জনক মহাসড়কে ভুল পথে গাড়ি, ভয়াবহ সংঘর্ষে নি হ ত ৫

        হাইড পার্কে গাড়ির ধাক্কায় কিশোর নি হ ত, গুরুতর আহত কিশোরী; চালক প লা ত ক

        ১ অক্টোবর থেকে আরও ৩ শ্রেণির ভিসায় বাধ্যতামূলক সামাজিক যোগাযোগমাধ্যম যাচাই যুক্তরাষ্ট্রে

        ট্রাম্প প্রশাসনের অভিযোগ, ‘ভুয়া তথ্য’ ছড়ানোর দায়ে নিষিদ্ধ ৩ গণমাধ্যম

        লস এঞ্জেলেসের বৃদ্ধাশ্রমে কর্মীর গু লি, আহত ৩

        ৫০০-এর বেশি বিড়াল উদ্ধার, তদন্তে মিলল মৃত বিড়ালের হাড় ও জমিয়ে রাখা মরদেহ

        প্রশান্ত মহাসাগরে ঘূর্ণিঝড় পোলো ক্যাটাগরি ৫, মেক্সিকোতে ভারী বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা

        কেন কেন্টে মেনিনজাইটিসের প্রাদুর্ভাব এত ভয়াবহ হয়েছিল, কারণ খুঁজে পেলেন বিজ্ঞানীরা

        মিসিসিপিতে কৃষ্ণাঙ্গ কিশোরের মৃত্যুতে কারও বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, গ্র্যান্ড জুরির সিদ্ধান্ত

        শক্তিশালী এল নিনোর আশঙ্কায় পুরো ক্যালিফোর্নিয়ায় জরুরি অবস্থা

        ১১০ বিলিয়ন ডলারের প্যারামাউন্ট-ওয়ার্নার ব্রাদার্স একীভূতকরণ, ১২ অঙ্গরাজ্যের মামলার নিষ্পত্তি

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

শনিবার ঢাকার দুই সিটিতে ভোট

শনিবার ঢাকার দুই সিটিতে ভোট

প্রায় তিন সপ্তাহের উৎসবমুখর প্রচারণা শেষে এখন নীরব নির্বাচনী মাঠ। সম্মুখ লড়াইয়ের আগের থমথমে অবস্থার সঙ্গে তুলনা করা চলে একে। গত কিছুদিন ধরে রিকশা-অটোরিকশা চলতে চলতে মাইকে বাজিয়ে গেছে বিভিন্ন প্রার্থীর পক্ষে বন্দনা আর ভোট প্রার্থনা। চলতি পথে দেখা মিলেছে সদলবলে প্রার্থী ও তাদের কর্মী-সমর্থকদের হল্লা কিংবা হাসিমুখ করমর্দন। সেসব এখন আর নেই। নির্বাচনী আইন অনুযায়ী গতরাত ১২টা থেকে প্রার্থীদের সব ধরনের প্রচারণা বন্ধ হয়ে গেছে।

এবার ভোটকেন্দ্রে গিয়ে পছন্দের প্রার্থীর পক্ষে ভোটারদের রায় দেয়ার পালা। সেই প্রস্তুতি চলছে নির্বাচন সংশ্লিষ্ট সবার মধ্যে। আসছে রাত পোহালেই ভোট। ঢাকা সিটি নির্বাচনে প্রথমবারের মতো সব কেন্দ্রে ভোট নেয়া হবে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম)।

ইভিএমে ভোট নিয়ে প্রথম থেকে আপত্তি জানিয়ে আসছে প্রধান বিরোধী দল বিএনপি। তবে শেষ পর্যন্ত নির্বাচনী মাঠে রয়েছে তাদের প্রার্থীরা। ইভিএম ভোট কারচুপির আশঙ্কার জবাবে তাদের নির্বাচন কমিশন আশ্বস্ত করেছে, ভোট কারচুপির কোনো সুযোগ ইভিএমে নেই।

নির্বাচন কমিশন (ইসি) জানিয়েছে, ঢাকার দুই সিটি করপোরেশনের নির্বাচনের জন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে তারা। সব কেন্দ্র ইভিএম ব্যবহার হবে বলে এ নির্বাচন ইসির জন্য চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছে। ইসি সম্প্রতি সংবাদিকদের জানায়, সিটি করপোরেশন নির্বাচনে ইভিএম ব্যবহার তাদের জন্য ‘এক অগ্নিপরীক্ষা’।

এই কমিশনের সময় কোনো সিটি নির্বাচনে সব কেন্দ্রে ইভিএমে ভোট হয়নি। তবে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকার দুটিসহ সারা দেশে মোট ছয়টি সংসদীয় আসনের সব কেন্দ্রে ইভিএমে ভোট হয়েছিল। এসব আসনে ভোটের হার ছিল গড়ে ৫১ দশমিক ৪১ শতাংশ। তবে সারা দেশে ওই নির্বাচনে ভোট পড়েছিল ৮০ শতাংশ।

এর আগে শামসুল হুদার নেতৃত্বাধীন নির্বাচন কমিশনের সময় ২০১২ সালে প্রথম কুমিল্লা সিটি করপোরেশনের ভোট পুরোপুরি ইভিএমে হয়েছিল। এর আগে-পরে সিটি করপোরেশন নির্বাচনগুলোতে আংশিকভাবে ইভিএম ব্যবহৃত হয়। গত পৌরসভা নির্বাচনে বেশিরভাগ সদর পৌরসভায় ভোট নেয়া হয় ইভিএমে।

সম্প্রতি নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার এক সভায় বলেন, ‘ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে ইভিএম ব্যবহারের সাফল্যের ওপর নির্ভর করছে এই যন্ত্রটির ভবিষ্যৎ।’ এই নির্বাচনে ইভিএম ব্যবহার প্রশ্নবিদ্ধ হলে শুধু নির্বাচন নয়, ইভিএমের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়তে পারে বলে সতর্ক করেন তিনি।

প্রথমবারের মতো রাজধানীর দুই সিটির নির্বাচনে ইভিএমের ভোট সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ইতোমধ্যে কেন্দ্রে কেন্দ্রে ভোটের মহড়া হয়েছে। মহড়ায় অংশ নেয়া ভোটাররা জানান, খুব সহজে ভোট দেয়া যায় ইভিএমে। এক নতুন অভিজ্ঞতা হয়েছে তাদের।

ঢাকা সিটি নির্বাচনে এবার ইভিএমের পাশাপাশি আলোচনায় ছিল জমজমাট প্রচারণা। অনেক দিন পর দেশের নির্বাচনী মাঠে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ ও সাবেক সরকারি দল বিএনপির নেতাকর্মীদের পদচারণ দেখা গেছে সমানতালে। জোর প্রতিদ্বন্দ্বিতা দেখা গেছে প্রচারণায়। দু-একটি ঘটনা ছাড়া বড় কোনো অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়নি বিশেষ করে দুই প্রধান দলের কর্মী-সমর্থকদের মধ্যে।

তবে দুই দলের মেয়র প্রার্থী ও কেন্দ্রীয় নেতারা পরস্পরের বিরুদ্ধে অভিযোগ করে আশঙ্কা প্রকাশ করেছেন, বিরোধী পক্ষ ভোটের দিন বিশৃঙ্খলা ও হাঙ্গামার পাঁয়তারা করছে। কেন্দ্র দখল করতে রাজধানীতে জড়ো করা হচ্ছে সন্ত্রাসীদের।

এসব বক্তব্য এত দিনের উৎসবমুখর প্রচারণার মাঠে শেষ মুহূর্তে আতঙ্কা ছড়াচ্ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

ভোট নিয়ে প্রধান দুই দলের পাল্টাপাল্টি বক্তব্যের মধ্যে ইসি বলেছে, সবকিছু তাদের নিয়ন্ত্রণে রয়েছে। প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা বলেন, নির্বাচনের পরিবেশ ভালো রয়েছে।

নূরুল হুদা বলেন, যেকোন সময়ের চেয়ে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ আছে। কোনো ক্রিমিনাল, সন্ত্রাসী, বোমাবাজি এখানে এলে পুলিশ নজরদারিতে রাখবে এবং ধরবে।

ঢাকার দুই সিটি নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষায় ৬৫ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মাঠে নেমেছে। এ ছাড়া ১০ প্লাটুন বিজিবি রিজার্ভ থাকবে। সব বাহিনী মিলে মোট ৫০ হাজারের মতো ফোর্স নিয়োজিত থাকবে। আগামীকাল সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত একযোগে সব কেন্দ্রে ভোট চলবে ইভিএমে।

গতকাল থেকে ১ ফেব্রুয়ারি পর্যন্ত চার দিনের জন্য দায়িত্ব পালন করছে মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স। ইসি কর্মকর্তারা জানান, দুই সিটিতে মোট প্রিজাইডিং আফিসার থাকবে ২৪৬৮ জন, সহকারী প্রিজাইডিং থাকবে ১৪ হাজার ৪৩৪ জন, পোলিং আফিসার থাকবে ২৮ হাজার ৮৬৮ জন, এছাড়া কারিগরি সহায়তায় (সেনাবাহিনী) থাকবে ৪ হাজার ৯৩৬ জন। সব মিলে ভোটগ্রহণ কর্মকর্তা থাকবে ৫০ হাজার ৭০৬ জন।

সাধারণ কেন্দ্রে ১৬ জন করে ও গুরুত্বপূর্ণ কেন্দ্রে ১৮ জন করে নিরাপত্তা সদস্য নিয়োজিত থাকবেন।

ইসি কর্মকর্তরা জানান, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে মোট সাধারণ ওয়ার্ড সংখ্যা ৫৪টি ও সংরক্ষিত ওয়ার্ড ১৮টি। এই সিটিতে মোট ভোটার সংখ্যা ৩০ লাখ ১০ হাজার ২৭৩ জন। এখানে সম্ভাব্য ভোটকেন্দ্র রয়েছে ১ হাজার ৩১৮টি ও ভোটকক্ষের সংখ্যা ৭ হাজার ৮৪৬টি।

দক্ষিণ সিটিতে মোট সাধারণ ওয়ার্ড ৭৫, সংরক্ষিত ওয়ার্ড ২৫। এখানে মোট ভোটার সংখ্যা ২৪ লাখ ৫৩ হাজার ১৯৪ জন। সম্ভাব্য ভোটকেন্দ্র রয়েছে ১ হাজার ১৫০টি, ভোটকক্ষ ৫৫৮৮টি।

শেয়ার করুন

পাঠকের মতামত