আপডেট :

        মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের সঙ্গে দূরত্ব বাড়াচ্ছেন রিপাবলিকান প্রার্থীরা

        হারিকেন মেরির ক্ষতির পর এল নিনোর আশঙ্কা, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা লং বিচে

        মেক্সিকোর উপকূলে ভয়ংকর হারিকেন পোলোর তাণ্ডব, ‘প্রশান্ত মহাসাগরের অন্যতম শক্তিশালী ঝড়’

        ক্যালিফোর্নিয়ার বিপজ্জনক মহাসড়কে ভুল পথে গাড়ি, ভয়াবহ সংঘর্ষে নি হ ত ৫

        হাইড পার্কে গাড়ির ধাক্কায় কিশোর নি হ ত, গুরুতর আহত কিশোরী; চালক প লা ত ক

        ১ অক্টোবর থেকে আরও ৩ শ্রেণির ভিসায় বাধ্যতামূলক সামাজিক যোগাযোগমাধ্যম যাচাই যুক্তরাষ্ট্রে

        ট্রাম্প প্রশাসনের অভিযোগ, ‘ভুয়া তথ্য’ ছড়ানোর দায়ে নিষিদ্ধ ৩ গণমাধ্যম

        লস এঞ্জেলেসের বৃদ্ধাশ্রমে কর্মীর গু লি, আহত ৩

        ৫০০-এর বেশি বিড়াল উদ্ধার, তদন্তে মিলল মৃত বিড়ালের হাড় ও জমিয়ে রাখা মরদেহ

        প্রশান্ত মহাসাগরে ঘূর্ণিঝড় পোলো ক্যাটাগরি ৫, মেক্সিকোতে ভারী বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা

        কেন কেন্টে মেনিনজাইটিসের প্রাদুর্ভাব এত ভয়াবহ হয়েছিল, কারণ খুঁজে পেলেন বিজ্ঞানীরা

        মিসিসিপিতে কৃষ্ণাঙ্গ কিশোরের মৃত্যুতে কারও বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, গ্র্যান্ড জুরির সিদ্ধান্ত

        শক্তিশালী এল নিনোর আশঙ্কায় পুরো ক্যালিফোর্নিয়ায় জরুরি অবস্থা

        ১১০ বিলিয়ন ডলারের প্যারামাউন্ট-ওয়ার্নার ব্রাদার্স একীভূতকরণ, ১২ অঙ্গরাজ্যের মামলার নিষ্পত্তি

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

ব্যবসায়ীকে তুলে নিয়ে টাকা আদায়ের অভিযোগে সাত পুলিশ বরখাস্ত

ব্যবসায়ীকে তুলে নিয়ে টাকা আদায়ের অভিযোগে সাত পুলিশ বরখাস্ত


এক ব্যবসায়ীকে পথ থেকে তুলে নিয়ে ক্রসফায়ার ও মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেওয়ার ভয় দেখিয়ে টাকা নেওয়ার অভিযোগে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) সাত সদস্যকে বরখাস্ত করা হয়েছে।

সোহেল নামের একজন ক্ষুদ্র ব্যবসায়ীর অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় গতকাল ওই পুলিশ সদস্যদের বরখাস্ত করা হয়। তারা হলেন- উপপরিদর্শক (এসআই) সৈয়দ মাহমুদুল হাসান, সহকারী উপপরিদর্শক (এএসআই) ফরহাদ আলী, কনস্টেবল মোজাম্মেল হক, আবদুল জব্বার, সুমন মিয়া, রাজীব চন্দ্র সরকার ও আবু রাসেল।

এর আগে গত বৃহস্পতিবার মো. সোহেল ঢাকা জেলার পুলিশ সুপারের কাছে ওই সাত পুলিশ সদস্যের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন। ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের নাজিরাবাগ এলাকায় পরিবার নিয়ে থাকেন ফুটপাতে লুঙ্গির ব্যবসায়ী সোহেল।

পুলিশ সুপারের কাছে দেওয়া লিখিত অভিযোগে সোহেল বলেন, গত বুধবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে সদরঘাট থেকে বাসায় ফেরছিলেন তিনি। পথে লালকুঠির নৌকাঘাটে পাঁচ-ছয়জন লোক তাকে ঘিরে ধরেন। তারা নিজেদের কেরানীগঞ্জের ডিবি পুলিশের সদস্য পরিচয় দিয়ে তাকে হাতকড়া পরান। এরপর নৌকায় করে ওপারে কেরানীগঞ্জের আলম মার্কেটের সামনে নিয়ে যান। সেখানে একটি সাদা রঙের মাইক্রোবাসে তুলে তাকে নিয়ে যান অজ্ঞাত স্থানে।

সোহেল আরও জানান, তাকে নির্যাতন ও মাথায় অস্ত্র ঠেকিয়ে ক্রসফায়ারের ভয় ও মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেওয়ার ভয় দেখিয়ে তার কাছে পাঁচ লাখ টাকা দাবি করা হয়। এবং পরিবারের সঙ্গে ফোনে যোগাযোগ করে টাকা নিয়ে আসতে বলেন।

ওই বক্তিদের নির্দেশনামতো সোহেলের স্ত্রী, বোন ও পুত্রবধূ সাড়ে চার লাখ টাকা নিয়ে মোহাম্মদপুর বেড়িবাঁধ মোড় এলাকায় যান। সেখান থেকে তাদের বছিলা ব্রিজে নিয়ে মাইক্রোবাসে তোলা হয়।  রাত সাড়ে ১১টার দিকে বিভিন্ন কাগজে সই নিয়ে সতর্ক করা হয়, এ ঘটনা কাউকে জানালে সোহেল ও তার পরিবারকে মিথ্যা মামলায় ফাঁসানো হবে, না হয় ধরে নিয়ে হত্যা করা হবে।

ঢাকা জেলা গোয়েন্দা পুলিশের (দক্ষিণ) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম গণমাধ্যমকে বলেন, ব্যবসায়ীর লিখিত অভিযোগ পাওয়ার পর পুলিশ সুপার ওই দিনই তাকে ঘটনাটি তদন্তের নির্দেশ দেন। প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া যায়।  তদন্তে পুলিশ সদর দপ্তরের একজন অতিরিক্ত পুলিশ সুপার এবং জেলা পুলিশের বিশেষ শাখার একজন সহকারী পুলিশ সুপারও ছিলেন বলে জানান  ওসি।

শেয়ার করুন

পাঠকের মতামত