আপডেট :

        ক্যালিফোর্নিয়ায় সম্ভাব্য সিরিয়াল কিলার, চার হত্যার অভিযোগে অভিযুক্ত

        ধর্মীয় নেতার ছদ্মবেশে ধর্ষণ-নির্যাতন, ২২৫ বছরের কারাদণ্ড

        ক্যালিফোর্নিয়ার গভর্নর হলে ‘কমন সেন্স’ সংস্কারের প্রতিশ্রুতি স্টিভ হিলটনের

        নাইট্রোজেন গ্যাসে মৃত্যুদণ্ড কার্যকর করতে আলাবামার আবেদন খারিজ

        যুক্তরাষ্ট্রের কনস্যুলেটে হামলা-সংশ্লিষ্ট অভিযানে টরন্টো পুলিশের কর্মকর্তা নিহত

        কংগ্রেসের আপত্তির মুখে নতুন গোয়েন্দা প্রধান হিসেবে জে ক্লেটনকে মনোনয়ন দিলেন ট্রাম্প

        দাবানলে বাড়ি হারিয়ে সিটির বিরুদ্ধে মামলায় মেয়র ব্যাসের ভাই

        ফেটিশ সাক্ষাতে মৃত্যুর ঘটনায় ক্যালিফোর্নিয়ার ওনলি ফ্যানস নির্মাতার ৪ বছরের কারাদণ্ড

        বাবাকে নির্যাতন করে আগুনে পুড়িয়ে হত্যা, ক্যালিফোর্নিয়ায় ১ ব্যক্তির যাবজ্জীবন

        ক্যালিফোর্নিয়ায় সাগরের স্রোতে ভেসে নিখোঁজ কিশোরী, উদ্ধার মা ও ভাইবোন

        এপস্টেইনের সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক ছিল না, কংগ্রেসে দাবি বিল গেটসের

        মধ্যপ্রাচ্যে টানা দ্বিতীয় দিনের মতো পাল্টাপাল্টি হামলা চালাল যুক্তরাষ্ট্র ও ইরান

        ক্যালিফোর্নিয়ায় ২০ ফুটেরও বেশি উঁচু ঢেউ, সার্ফারদের ভিড় নিউপোর্ট বিচে

        ৪ বছর বয়সী শিশুহত্যা মামলায় পুরস্কার বেড়ে ৮৫ হাজার ডলার

        ক্যালিফোর্নিয়ায় নার্সের বিরুদ্ধে ৭৭ ফৌজদারি অভিযোগ

        ক্রীড়া প্রতিযোগিতায় সহপাঠীকে হত্যার দায়ে কিশোরের ৩৫ বছরের কারাদণ্ড

        ক্যালিফোর্নিয়ার গভর্নর নির্বাচনে এগিয়ে ট্রাম্প-সমর্থিত স্টিভ হিলটন

        হরমুজ প্রণালিতে হেলিকপ্টার ভূপাতিতের পর যুক্তরাষ্ট্র–ইরানের পাল্টাপাল্টি হামলা

        হরমুজ প্রণালীর কাছে মার্কিন হেলিকপ্টার বিধ্বস্ত, নিরাপদে আছেন পাইলটরা: ট্রাম্প

        মেয়েকে বাঁচাতে অনুপ্রবেশকারীর সঙ্গে বন্দুকযুদ্ধ, নিহত সন্দেহভাজন

৩৩ বছর পর মুন্নি ফিরে পেলেন পরিবার

৩৩ বছর পর মুন্নি ফিরে পেলেন পরিবার


নানাবাড়ি বেড়াতে গিয়ে হারিয়ে গিয়েছিলেন মুন্নি। আদরের ধন হারিয়ে বাবা-মা তাকে পাগলপ্রায় হয়ে খুঁজেছেন। শূন‌্য বুকে হাহাকার তাতে বেড়েছে। খোঁজ মেলেনি মুন্নির।

ওদিকে মাত্র সাত বছরের মুন্নির জীবন তখন নীড়হারা ছোট্ট পাখির ছানা। আপনজনের স্নেহের পরশের কাঙাল। কিন্তু মেলেনি তার সন্ধান। অবশেষে ৩৩ বছর পর অবসান হয়েছে মুন্নির প্রতীক্ষার। তিনি ফিরে পেয়েছেন তার পরিবার। কিন্তু ততদিনে প্রিয় সন্তানের অপেক্ষায় থেকে থেকে বাবা গত হয়েছেন। তবুও এই ফিরে আসা আনন্দের বাণ ডেকেছে পরিবারে। খুশির ঢেউ লেগেছে প্রতিবেশীদের মধ‌্যেও। কারো চোখে বিস্ময়, কারো চোখে আনন্দ অশ্রু- এই ফিরে আসা যে গল্পকেও হার মানিয়েছে।   

মুন্নি নাটোরের বাগাতিপাড়া উপজেলার মৃত মুনছের আলী ও নাজমা বেগমের মেয়ে। জানা যায়, ১৯৮৬ সালে লালপুর উপজেলার মিলকিপাড়া গ্রামে মায়ের সঙ্গে নানাবাড়ি বেড়াতে গিয়ে হারিয়ে যান মুন্নি। অনেক খুঁজেও তার সন্ধান পায়নি পরিবার। একসময় সবাই ধরেই নিয়েছিলেন মুন্নিকে তারা আর কখনও ফিরে পাবেন না। কিন্তু মায়ের মন মানেনি সেকথা। বারবার নিজেকেই যেন প্রবোধ দিয়েছেন- মুন্নি আসবে। একদিন ঠিক ফিরে আসবে। মায়ের কথা সত‌্য হয়েছে। ছোট্ট মুন্নি এখন অন‌্যের ঘরণী। দুই সন্তানের মা। স্বামী, সন্তান নিয়েই তিনি ফিরে এসেছেন।

ঘটনাক্রমে মুন্নি হারিয়ে যাওয়ার পর নাটোরের গোপালপুর স্কুলের পাশে নির্জনে তাকে বসে থাকতে দেখেন স্থানীয় এক ব্যক্তি। তিনি মুন্নিকে নিয়ে যান স্থানীয় চেয়ারম্যানের কাছে। চেয়ারম্যান মৃত মাহাবুদ্দিন আহম্মেদ পরিচয়হীন মুন্নির দায়িত্ব নেন। নাম পাল্টে রাখেন ‘আছিয়া’। এরপর চেয়ারম‌্যানের বাড়িতেই বড় হতে থাকেন মুন্নি। একই এলাকার ব‌্যাংক কর্মকর্তা আমিরুলের সঙ্গে তিনি মুন্নির বিয়ে দেন। মুন্নির ঘরে এখন দুই সন্তান- সাজেদুল ইসলাম সাজু ও রাজীবুল ইসলাম।

কিছুদিন পূর্বে নিকট আত্মীয়ের মাধ্যমে মুন্নির খোঁজ পায় তার পরিবার। চোখের পাতার নিচে তিল, হাতে পোড়া দাগ দেখে তার মা এবং স্বজনেরা মুন্নিকে শনাক্ত করেন। মুন্নি ওরফে আছিয়া বলেন, ‘অনেক বাবা-মা তাদের হারিয়ে যাওয়া সন্তান খুঁজতে আমাকে দেখতে আসত। কিন্তু আমি যাদের প্রতীক্ষায় থাকতাম তারা আসত না। আমি বাবা-মায়ের নাম বলতে পারতাম না। এমনকি ঠিকানাও বলতে পারতাম না। ৩৩ বছর পর আল্লাহ আমার কান্না দেখেছেন। তিনি আমার ফরিয়াদ শুনেছেন। আমি আমার পরিবারকে পেয়ে হারিয়ে ফেলা জীবন ফিরে পেয়েছি।’

মুন্নির মা আনন্দঅশ্রু সামলে বলেন, ‘কী বলব, ভাষা খুঁজে পাই না। ওর বাবা বেঁচে থাকলে আরও বেশি খুশি হতো। সে মেয়েকে রাত-দিন খুঁজেছে কিন্তু পায় নাই। আজ যখন মেয়েকে পাওয়া গেল সে নাই।’

মুন্নির স্বামী আমিরুল ইসলাম বলেন, মুন্নি পরিবারের সন্ধান না পেয়ে অনেক কষ্টে ছিল। দীর্ঘদিন পর খুঁজে পেয়ে ওর চোখে মুখে আনন্দ দেখে আমারও ভালো লাগছে। ছেলেরাও নানাবাড়ি এসে মজা করছে।’

শেয়ার করুন

পাঠকের মতামত