আপডেট :

        ই-মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১, গুরুতর আহত ১

        জন্মসূত্রে নাগরিকত্ব ইস্যুতে সুপ্রিম কোর্টে আবেদন করল না ট্রাম্প প্রশাসন

        যুক্তরাষ্ট্রে ‘বিস্ফোরণধর্মী ডায়রিয়া’ সৃষ্টিকারী পরজীবীর প্রাদুর্ভাব, আক্রান্ত হতে পারেন ১৮ হাজারের বেশি মানুষ

        ইরানের হামলার চেষ্টার জবাবে ব্যাপক বিমান হামলা চালানোর দাবি যুক্তরাষ্ট্রের

        বর্ডার প্যাট্রোল পর্যবেক্ষণের পর গ্লোবাল এন্ট্রি বাতিল, যুক্তরাষ্ট্র সরকারের বিরুদ্ধে নারীর মামলা

        ট্রাম্পের সঙ্গে পৃথক বৈঠক জেলেনস্কি ও নেতানিয়াহুর, আলোচনায় ইউক্রেন ও ইরান যুদ্ধ

        ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলা, ফের উত্তেজনা

        ক্যালিফোর্নিয়ায় আবার বাড়ছে করোনা সংক্রমণ, সতর্ক থাকার পরামর্শ স্বাস্থ্য কর্মকর্তাদের

        টরন্টোর মার্কিন কনস্যুলেটে আবারও গুলি, চলতি বছরে দ্বিতীয় হামলা

        ৭৫ দেশের ভিসা স্থগিতাদেশ চ্যালেঞ্জের মামলা খারিজ, নতুন আবেদন করার সুযোগ দিলেন মার্কিন আদালত

        কোভিড ত্রাণ জালিয়াতি: এফবিআইয়ের জালে পলাতক নারী

        সাশ্রয়ী আবাসনের খোঁজে রিভারসাইডে বসতি, নিত্যসঙ্গী দীর্ঘ যানজট

        যুক্তরাষ্ট্রে ভ্রমণে দ্বৈত নাগরিকদের জন্য নতুন পাসপোর্ট নির্দেশনা দিল মার্কিন দূতাবাস

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

আগামী বছরেই আখাউড়া-আগরতলা রেলপথ নির্মাণ শেষ হবে: রিভা গাঙ্গুলী

আগামী বছরেই আখাউড়া-আগরতলা রেলপথ নির্মাণ শেষ হবে: রিভা গাঙ্গুলী

আখাউড়া-আগরতলা রেলপথ ভারত-বাংলাদেশ দু’দেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আগামী বছরের মধ্যে এর নির্মাণ কাজ শেষ হবে বলে জানিয়েছেন ঢাকাস্থ ভারতীয় হাই কমিশনার রিভা গাঙ্গুলি দাস। বৃহস্পতিবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় আখাউড়া-আগরতলা রেলপথের নির্মাণ কাজ পরিদর্শনে গিয়ে মনিয়ন্দ ইউনিয়নের শিবনগর এলাকায় সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘বাংলাদেশের সাথে উত্তর-পূর্ব ভারতের বাণিজ্যিক যোগাযোগ এ পথের মাধ্যমেই হবে। তাছাড়া কলকাতার সাথে যোগাযোগও এখান থেকেই হতে পারে।’

ভারত ও বাংলাদেশের মধ্যে ভালো সম্পর্ক থাকা সত্বেও সীমান্তে বিএসএফ কর্তৃক বাংলাদেশিদের হত্যার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘বিএসএফ ও বিজিবির মধ্যে ভালো সম্পর্ক রয়েছে। এ বিষয়টি তারা নিজেরা সমন্বয় করবে।’

পরিদর্শনের সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- ভারতীয় হাইকমিশনের প্রথম সচিব আনিতা বারিক, প্রটোকল অফিসার অমরিশ কুমার, আখাউড়া উপজেলা নির্বাহী অফিসার তাহমিনা আক্তার রেইনা ও আখাউড়া থানার ওসি মো. রসুল আহমেদ নিজামী প্রমুখ।

উল্লেখ্য, আখাউড়া-আগরতলা রেলপথের দূরত্ব হবে ১৫ কিলোমিটার। এরমধ্যে আখাউড়া রেল জংশন স্টেশন থেকে গঙ্গাসাগর রেলওয়ে স্টেশন হয়ে ত্রিপুরা সীমান্ত পর্যন্ত ১০ কিলোমিটার। ত্রিপুরা রাজ্যের নিশ্চিন্তপুর হবে দুই দেশের সীমান্ত স্টেশন। সীমান্ত থেকে আগরতলা রেলস্টেশন পর্যন্ত হবে ৫ কিলোমিটার।

২০১৭ সালের অক্টোবরে প্রথম এই রেলপথের নির্মাণ কাজ শুরু হয়। ত্রিপুরার অংশে এই রেলপথ তৈরি করছে ভারতীয় রেল মন্ত্রণালয়ের অধীনস্থ নির্মাণ সংস্থা ইন্ডিয়ান রেলওয়ে কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেড (ইরকন)। অন্যদিকে বাংলাদেশ অংশে রেলপথ নির্মাণ করছে বাংলাদেশি স্থানীয় সংস্থা।

এ প্রকল্পে মোট ব্যয় ধরা হয়েছে ৯৮০ কোটি রুপি। এর মধ্যে বাংলাদেশ অংশের ১০ কিলোমিটারের জন্য প্রায় ৪৭৮ কোটি টাকা এবং ভারতের ৫ কিলোমিটার অংশের জন্য ৫৮০ কোটি রুপি।

শেয়ার করুন

পাঠকের মতামত