আপডেট :

        মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের সঙ্গে দূরত্ব বাড়াচ্ছেন রিপাবলিকান প্রার্থীরা

        হারিকেন মেরির ক্ষতির পর এল নিনোর আশঙ্কা, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা লং বিচে

        মেক্সিকোর উপকূলে ভয়ংকর হারিকেন পোলোর তাণ্ডব, ‘প্রশান্ত মহাসাগরের অন্যতম শক্তিশালী ঝড়’

        ক্যালিফোর্নিয়ার বিপজ্জনক মহাসড়কে ভুল পথে গাড়ি, ভয়াবহ সংঘর্ষে নি হ ত ৫

        হাইড পার্কে গাড়ির ধাক্কায় কিশোর নি হ ত, গুরুতর আহত কিশোরী; চালক প লা ত ক

        ১ অক্টোবর থেকে আরও ৩ শ্রেণির ভিসায় বাধ্যতামূলক সামাজিক যোগাযোগমাধ্যম যাচাই যুক্তরাষ্ট্রে

        ট্রাম্প প্রশাসনের অভিযোগ, ‘ভুয়া তথ্য’ ছড়ানোর দায়ে নিষিদ্ধ ৩ গণমাধ্যম

        লস এঞ্জেলেসের বৃদ্ধাশ্রমে কর্মীর গু লি, আহত ৩

        ৫০০-এর বেশি বিড়াল উদ্ধার, তদন্তে মিলল মৃত বিড়ালের হাড় ও জমিয়ে রাখা মরদেহ

        প্রশান্ত মহাসাগরে ঘূর্ণিঝড় পোলো ক্যাটাগরি ৫, মেক্সিকোতে ভারী বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা

        কেন কেন্টে মেনিনজাইটিসের প্রাদুর্ভাব এত ভয়াবহ হয়েছিল, কারণ খুঁজে পেলেন বিজ্ঞানীরা

        মিসিসিপিতে কৃষ্ণাঙ্গ কিশোরের মৃত্যুতে কারও বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, গ্র্যান্ড জুরির সিদ্ধান্ত

        শক্তিশালী এল নিনোর আশঙ্কায় পুরো ক্যালিফোর্নিয়ায় জরুরি অবস্থা

        ১১০ বিলিয়ন ডলারের প্যারামাউন্ট-ওয়ার্নার ব্রাদার্স একীভূতকরণ, ১২ অঙ্গরাজ্যের মামলার নিষ্পত্তি

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

ইভিএমে চট্টগ্রাম সিটির নির্বাচন ২৯ মার্চ

ইভিএমে চট্টগ্রাম সিটির নির্বাচন ২৯ মার্চ


চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে ভোট গ্রহণ করা হবে আগামী ২৯ মার্চ। একই দিন বগুড়া-১ ও যশোর-৬ আসনের উপনির্বাচনেও ভোটগ্রহণ করা হবে। চট্টগ্রাম সিটি করপোরেশনে ভোট হবে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম)।

অন্য দুই সংসদীয় আসনে ভোট হবে কাগজের ব্যালটে। রবিবার আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব মো. আলমগীর এসব নির্বাচনের তফসিল ঘোষণা করেন।

ঘোষিত তফসিল অনুয়ায়ী, মনোনয়নপত্র দাখিল করা যাবে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত। মনোনয়ন বাছাই হবে ১ মার্চ। মনোনয়ন নিয়ে আপিল করা যাবে ২ থেকে ৪ এপ্রিল পর্যন্ত। আর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ৮ মার্চ। প্রতীক বরাদ্দ ৯ মার্চ।

তফসিল ঘোষণাকালে সচিব বলেন, সকালে ভোটাররা ঘুম থেকে উঠেন না, তাই ৮টার পরিবর্তে ৯টায় ভোটগ্রহণ শুরু করে ৫টা পর্যন্ত ভোটগ্রহণের সিদ্ধান্ত নিয়েছে ইসি। চট্টগামে সব কেন্দ্রে ইভিএম ব্যবহার হলেও বগুড়া-১ এবং যশোর-৬ আসনের উপ-নির্বাচনে ব্যালটে ভোটগ্রহণ হবে।

নির্বাচন কর্মকর্তারা, ইভিএমে মুলত ভোটার উপস্থিতি কম হওয়ার কারণে ব্যালটে স্বাচ্ছন্দবোধ করছে ইসি। এজন্য বগুড়া-১ ও যশোর-৬ আসনের ভোট ব্যালটে নেয়ার সিদ্ধান্ত হয়েছে। ব্যালটে ভোটার উপস্থিতি বাড়বে বলে মনে করছে ইসি।

তফসিল ঘোষণার আগে রবিবার বিকাল ৩টায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদার সভাপতিত্বে কমিশন সভায় চট্টগ্রাম সিটি করপোরেশন, বগুড়া-১ এবং যশোর-৬ আসনের উপ-নির্বাচনের তফসিল ঘোষণার সিদ্ধান্ত নেয়া হয়। সভায় সিইসি ছাড়াও চারজন নির্বাচন কমিশনার, ইসির সচিবসহ উধ্বর্তন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বগুড়া-১ ও যশোর-৬ আসনের উপনির্বাচন : বগুড়া-১ ও যশোর-৬ আসনের উপনির্বাচন চট্টগ্রাম সিটির সঙ্গে তফসিল দিয়েছে ইসি। এ সিটির সঙ্গে একই দিনে ভোট হবে। গত ২১ জানুয়ারি যশোর-৬ (কেশবপুর) আসনের সংসদ সদস্য ও সাবেক জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেকের মৃত্যুতে আসনটি শূন্য হয়। এছাড়া ১৮ জানুয়ারি বগুড়া-১ আসনের আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য আব্দুল মান্নানের মৃত্যুতে আসনটি শূন্য হয়।

রবিবার চসিক নির্বাচন এবং বগুড়া-১ ও যশোর-৬ আসনে উপনির্বাচনের তফসিল ঘোষণা করা হলেও এই তিন নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগ তাদের প্রার্থী চূড়ান্ত করেছে গত শনিবার। প্রধানমন্ত্রী ও দলীয় সভাপতি শেখ হাসিনার সভাপতিত্বে শনিবার সন্ধ্যায় দলের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভায় এই তিন প্রার্থী চূড়ান্ত করে আওয়ামী লীগ। এর মধ্যে চসিক নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী ঘোষণা করা হয়েছে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক রেজাউল করিম চৌধুরীকে। অন্যদিকে বগুড়া-১ আসনে উপনির্বাচনে নৌকার প্রার্থী করা হয়েছে এই আসনের প্রয়াত সংসদ সদস্য আব্দুল মান্নানের স্ত্রী শাহাদারা মান্নান শিল্পীকে। আর যশোর-৬ আসনের উপনির্বাচনে নৌকা প্রতীকে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান শাহীন চাকলাদারের প্রার্থিতা ঘোষণা করা হয়েছে।

শেয়ার করুন

পাঠকের মতামত