আপডেট :

        মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের সঙ্গে দূরত্ব বাড়াচ্ছেন রিপাবলিকান প্রার্থীরা

        হারিকেন মেরির ক্ষতির পর এল নিনোর আশঙ্কা, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা লং বিচে

        মেক্সিকোর উপকূলে ভয়ংকর হারিকেন পোলোর তাণ্ডব, ‘প্রশান্ত মহাসাগরের অন্যতম শক্তিশালী ঝড়’

        ক্যালিফোর্নিয়ার বিপজ্জনক মহাসড়কে ভুল পথে গাড়ি, ভয়াবহ সংঘর্ষে নি হ ত ৫

        হাইড পার্কে গাড়ির ধাক্কায় কিশোর নি হ ত, গুরুতর আহত কিশোরী; চালক প লা ত ক

        ১ অক্টোবর থেকে আরও ৩ শ্রেণির ভিসায় বাধ্যতামূলক সামাজিক যোগাযোগমাধ্যম যাচাই যুক্তরাষ্ট্রে

        ট্রাম্প প্রশাসনের অভিযোগ, ‘ভুয়া তথ্য’ ছড়ানোর দায়ে নিষিদ্ধ ৩ গণমাধ্যম

        লস এঞ্জেলেসের বৃদ্ধাশ্রমে কর্মীর গু লি, আহত ৩

        ৫০০-এর বেশি বিড়াল উদ্ধার, তদন্তে মিলল মৃত বিড়ালের হাড় ও জমিয়ে রাখা মরদেহ

        প্রশান্ত মহাসাগরে ঘূর্ণিঝড় পোলো ক্যাটাগরি ৫, মেক্সিকোতে ভারী বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা

        কেন কেন্টে মেনিনজাইটিসের প্রাদুর্ভাব এত ভয়াবহ হয়েছিল, কারণ খুঁজে পেলেন বিজ্ঞানীরা

        মিসিসিপিতে কৃষ্ণাঙ্গ কিশোরের মৃত্যুতে কারও বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, গ্র্যান্ড জুরির সিদ্ধান্ত

        শক্তিশালী এল নিনোর আশঙ্কায় পুরো ক্যালিফোর্নিয়ায় জরুরি অবস্থা

        ১১০ বিলিয়ন ডলারের প্যারামাউন্ট-ওয়ার্নার ব্রাদার্স একীভূতকরণ, ১২ অঙ্গরাজ্যের মামলার নিষ্পত্তি

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

নরমাল ডেলিভারি পদ্ধতি সারাদেশে ছড়িয়ে দেয়ার আহ্বান মন্ত্রীর

নরমাল ডেলিভারি পদ্ধতি সারাদেশে ছড়িয়ে দেয়ার আহ্বান মন্ত্রীর


রাজধানীর তেজগাঁও ইমপাল্স হাসপাতালের সম্মেলন কক্ষে শনিবার বেদনামুক্ত প্রসব ব্যবস্থাপনা (পেইনলেস নরমাল ডেলিভারি) বিষয়ক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। এতে সিঙ্গাপুর, যুক্তরাজ্য ও আয়ারল্যান্ড’র বিশেষজ্ঞ চিকিৎসকরা অংশ নেন।

সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সমাজকল্যাণমন্ত্রী নূরুজ্জামান আহমেদ এমপি। বিশেষ অতিথি ছিলেন একুশে পদকপ্রাপ্ত চিকিৎসক প্রফেসর ডা. সাঈবা আক্তার এবং জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমীন। এসময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সিঙ্গাপুরের চিকিৎসক ডা. তৌফিক ইসলাম, আয়ারল্যান্ডের চিকিৎসক ডা. কাজী নাফিজা হামিদ ও ডা. জিন্নুরাইন জায়গীরদার প্রমুখ।

সেমিনারে সভাপতিত্ব করেন ইমপাল্স হাসপাতাল’র প্রতিষ্ঠাতা ব্যবস্থাপনা পরিচালক প্রফেসর ডা. জাহীর আল-আমীন।
উল্লেখ্য, উন্নত বিশ্বের এই ‘পেইনলেস নরমাল ডেলিভারি’ পদ্ধতি বাংলাদেশে প্রথম সফলভাবে বাস্তবায়ন করছে ইমপাল্স হাসপাতাল।

সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে সমাজকল্যাণমন্ত্রী বলেন, সন্তান প্রসবকালে মা এবং নবজাতকের অকাল মৃত্যু রোধে সরকার নিরলসভাবে কাজ করছে। এর ফলে বর্তমানে প্রসবকালীন মা এবং সন্তানের মৃত্যুহার অনেক কমে এসেছে। তবে এক্ষেত্রে সিজারিয়ান অপারেশনের প্রচলন উদ্বেগজনক হারে বাড়ছে বলে প্রতীয়মাণ হয়। এ পর্যায়ে বাংলাদেশে বেসরকারি উদ্যোগে পেইনলেস নরমাল ডেলিভারি পদ্ধতি চিকিৎসাসেবার যুগান্তকারী পদক্ষেপ বলে মনে হচ্ছে। প্রথমবারের মতো দেশে এ ধরনের চিকিৎসাসেবা চালু করায় ইমপাল্স হাসপাতালকে ধন্যবাদ দিতে হয়।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের স্বাস্থ্যসেবার ব্যাপারে বেশ মনোযোগী। তার একান্ত প্রচেষ্টায় গত ১০-১১ বছরে দেশের স্বাস্থ্য খাতে প্রকৃত উন্নতি হয়েছে। করোনা ভাইরাসসহ ডেঙ্গু, চিকুনগুনিয়ার মত দেশের যে কোনো মহামারী সমস্যার ব্যাপারে প্রধানমন্ত্রী সদা সচেতন ও সতর্ক। পেইনলেস নরমাল ডেলিভারি চিকিৎসা পদ্ধতির বিষয়টি প্রধানমন্ত্রীর নজরে এলে আমার বিশ্বাস তিনি অভিভূত হবেন।

মন্ত্রী বলেন, আমার জানা মতে চিকিৎসাসেবায় অনেক নতুন প্রযুক্তি পদ্ধতি আবিষ্কার হলেও নিরাপদ নিষ্কষ্টক সন্তান জন্মদানের সহজ পদ্ধতি এই উপমহাদেশে কম। তাই পেইনলেস নরমাল ডেলিভারির ব্যাপারে আমাদের দেশের মায়েদের সচেতন করতে হবে। এজন্য সাধারণ মানুষের মাঝে ব্যাপক প্রচারের প্রয়োজন আছে বলে আমি মনে করি।

তিনি আরও বলেন, এ কথা সবাই স্বীকার করবেন এই আধুনিক যুগেও নিরাপদ সন্তান প্রসব আমাদের দেশে অনেক বড় একটি সমস্যা। সিজারিয়ানের মাধ্যমে একটি পরিবারের কেবল আর্থিক ক্ষতিই হয় না, প্রসূতি বা মায়ের অনেক স্বাস্থ্য সমস্যাও দেখা দেয়। একজন মা ২ অথবা ৩টা অপারেশনের পর বাকী জীবন অনেক শারীরিক সমস্যায় ভোগেন। তাই পেইনলেস নরমাল ডেলিভারির সাফল্য দেশের চিকিৎসাসেবায় নব দিগন্তের সূচনা করবে বলে আমি আশা রাখি।

'তবে এই ধরণের স্বাস্থ্য সেবা কেবল রাজধানী কেন্দ্রিক সীমাবদ্ধ থাকুক এইটা আমরা চাই না। কারণ এখনো সন্তান প্রসবকালে মাতৃ মৃত্যুর হার গ্রামাঞ্চলে বেশি। তাই ইমপাল্স হাসপাতাল কর্তৃপক্ষের কাছে আমার অনুরোধ থাকবে অন্তত ধীরে ধীরে জেলা পর্যায়ে এই চিকিৎসা পদ্ধতি সম্প্রসারণে তারা যেন উদ্যোগী হন। যার ফলে শুধু মানুষের স্বাস্থ্যসেবার উন্নয়নই হবে না সামাজিক ও পারিবারিক কল্যাণও সাধিত হবে।' যোগ করেন মন্ত্রী নূরুজ্জামান আহমেদ এমপি। 

শেয়ার করুন

পাঠকের মতামত