আপডেট :

        মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের সঙ্গে দূরত্ব বাড়াচ্ছেন রিপাবলিকান প্রার্থীরা

        হারিকেন মেরির ক্ষতির পর এল নিনোর আশঙ্কা, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা লং বিচে

        মেক্সিকোর উপকূলে ভয়ংকর হারিকেন পোলোর তাণ্ডব, ‘প্রশান্ত মহাসাগরের অন্যতম শক্তিশালী ঝড়’

        ক্যালিফোর্নিয়ার বিপজ্জনক মহাসড়কে ভুল পথে গাড়ি, ভয়াবহ সংঘর্ষে নি হ ত ৫

        হাইড পার্কে গাড়ির ধাক্কায় কিশোর নি হ ত, গুরুতর আহত কিশোরী; চালক প লা ত ক

        ১ অক্টোবর থেকে আরও ৩ শ্রেণির ভিসায় বাধ্যতামূলক সামাজিক যোগাযোগমাধ্যম যাচাই যুক্তরাষ্ট্রে

        ট্রাম্প প্রশাসনের অভিযোগ, ‘ভুয়া তথ্য’ ছড়ানোর দায়ে নিষিদ্ধ ৩ গণমাধ্যম

        লস এঞ্জেলেসের বৃদ্ধাশ্রমে কর্মীর গু লি, আহত ৩

        ৫০০-এর বেশি বিড়াল উদ্ধার, তদন্তে মিলল মৃত বিড়ালের হাড় ও জমিয়ে রাখা মরদেহ

        প্রশান্ত মহাসাগরে ঘূর্ণিঝড় পোলো ক্যাটাগরি ৫, মেক্সিকোতে ভারী বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা

        কেন কেন্টে মেনিনজাইটিসের প্রাদুর্ভাব এত ভয়াবহ হয়েছিল, কারণ খুঁজে পেলেন বিজ্ঞানীরা

        মিসিসিপিতে কৃষ্ণাঙ্গ কিশোরের মৃত্যুতে কারও বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, গ্র্যান্ড জুরির সিদ্ধান্ত

        শক্তিশালী এল নিনোর আশঙ্কায় পুরো ক্যালিফোর্নিয়ায় জরুরি অবস্থা

        ১১০ বিলিয়ন ডলারের প্যারামাউন্ট-ওয়ার্নার ব্রাদার্স একীভূতকরণ, ১২ অঙ্গরাজ্যের মামলার নিষ্পত্তি

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

এই মুহূর্তে পুরো দেশ শাটডাউনের চিন্তা নেই: কাদের

এই মুহূর্তে পুরো দেশ শাটডাউনের চিন্তা নেই: কাদের

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে এ মুহূর্তে দেশ শাটডাউনের চিন্তা নেই, তবে প্রয়োজন হলে পরিস্থিতি মোকাবিলায় কিছু জায়গা তা করা হতে পারে, কিংবা বাস চলাচল বন্ধ করা হতে পারে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বুধবার (১৮ মার্চ) বেলা ১১টার দিকে সচিবালয়ে সবসাময়িক ইস্যু নিয়ে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

রাজনৈতিক ভেদাভেদ ভুলে সবাইকে করোনাভাইরাসের সংক্রমণ মোকাবিলার আহ্বান জানিয়েছেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, করোনা ভাইরাস সারাবিশ্বে মহামারি আকার ধারণ করেছে।  এ ভাইরাস মোকাবিলায় সরকার সবধরনের ব্যবস্থা নিয়েছে।

জনগণ আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই জানিয়ে কাদের বলেন, স্বাস্থ্য নির্দেশনা মেনে সবাইকে করোনা সম্পর্কে সচেতন থাকতে হবে।  তবে বিদেশ ফেরত কিংবা যাদের করোনার লক্ষণ রয়েছে তাদের হোম কোয়ারেন্টাইনে থাকা আবশ্যক।  যারা কোয়ারেন্টাইনে থাকবে না তাদের বিরুদ্ধে সরকার কঠোর ব্যবস্থা নেবে।

তিনি দেশবাসীকে বেশি সচেতন ও সতর্ক হয়ে করোনা মোকাবিলায় একযোগে কাজ করার আহ্বান জানান।

ওবায়দুল কাদের বলেন, করোনা প্রতিরোধে সরকারিভাবে কঠোর নজর দেবো। সাংবাদিকরাও সঠিক রিপোর্ট করবেন।  এখানে প্রাণ বাঁচানোর বিষয়। প্রাণঘাতী ভাইরাসের বিরুদ্ধে লড়াই করছি।  এখানে রাজনীতি না করে সব দলের কাছে অনুরোধ, করোনা অভিন্ন শত্রু, কোনো পলিটিক্স না করে ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করতে হবে।

তিনি বলেন, যেখানে শাটডাউন প্রয়োজন, করা হবে।  সবার আগে মানুষকে বাঁচাতে হবে।  সেজন্য যা যা করণীয় করা হবে।  ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের ডিরেক্টর জেনারেল গতকাল যে বক্তব্য দিয়েছেন, সেখানে কথা একটাই ছিল টেস্ট টেস্ট অ্যান্ড টেস্ট, তিনবার এটি উচ্চারণ করেছে।  তিনি বলেছেন, টেস্টের উপর গুরুত্ব দেওয়া উচিত, আমরাও সেটি মেনে করে এগিয়ে যাবো।

‘আমেরিকার মতো বিরাট শক্তি সেখানেও বিভিন্ন এয়ারপোর্টে স্ক্রিনিং বিশৃঙ্খলা দেখা দিয়েছিল।  আমাদের তো অভিজ্ঞতা নেই।  তবুও ভুল থেকে শিক্ষা নিচ্ছি। পরিস্থিতি মোকাবিলার জন্য যা প্রয়োজন ব্যবস্থা নেওয়া হয়েছে।  তবুও সতর্কভাবে করোনা মোকাবিলার সব প্রস্তুতি নিচ্ছি। এ ব্যাপারে কী করণীয় মিডিয়ার সাজেশনও প্রয়োজন আছে বলে আমি মনে করি- যোগ করেন সেতুমন্ত্রী।

ওবায়দুল কাদের বলেন, সারাবিশ্বের জন্য এটি নতুন অভিজ্ঞতা।  মানসিকভাবে আমরা ওয়েল ইক্যুয়িড।  এটা একটা বড় শক্তি।  যে সরঞ্জাম দরকার তার যে ঘাটতি সেটি পূরণের চেস্টা করছি।  ঘাটতি পূরণে আন্তরিকতার ঘাটতি নেই।

শেয়ার করুন

পাঠকের মতামত