আপডেট :

        মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের সঙ্গে দূরত্ব বাড়াচ্ছেন রিপাবলিকান প্রার্থীরা

        হারিকেন মেরির ক্ষতির পর এল নিনোর আশঙ্কা, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা লং বিচে

        মেক্সিকোর উপকূলে ভয়ংকর হারিকেন পোলোর তাণ্ডব, ‘প্রশান্ত মহাসাগরের অন্যতম শক্তিশালী ঝড়’

        ক্যালিফোর্নিয়ার বিপজ্জনক মহাসড়কে ভুল পথে গাড়ি, ভয়াবহ সংঘর্ষে নি হ ত ৫

        হাইড পার্কে গাড়ির ধাক্কায় কিশোর নি হ ত, গুরুতর আহত কিশোরী; চালক প লা ত ক

        ১ অক্টোবর থেকে আরও ৩ শ্রেণির ভিসায় বাধ্যতামূলক সামাজিক যোগাযোগমাধ্যম যাচাই যুক্তরাষ্ট্রে

        ট্রাম্প প্রশাসনের অভিযোগ, ‘ভুয়া তথ্য’ ছড়ানোর দায়ে নিষিদ্ধ ৩ গণমাধ্যম

        লস এঞ্জেলেসের বৃদ্ধাশ্রমে কর্মীর গু লি, আহত ৩

        ৫০০-এর বেশি বিড়াল উদ্ধার, তদন্তে মিলল মৃত বিড়ালের হাড় ও জমিয়ে রাখা মরদেহ

        প্রশান্ত মহাসাগরে ঘূর্ণিঝড় পোলো ক্যাটাগরি ৫, মেক্সিকোতে ভারী বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা

        কেন কেন্টে মেনিনজাইটিসের প্রাদুর্ভাব এত ভয়াবহ হয়েছিল, কারণ খুঁজে পেলেন বিজ্ঞানীরা

        মিসিসিপিতে কৃষ্ণাঙ্গ কিশোরের মৃত্যুতে কারও বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, গ্র্যান্ড জুরির সিদ্ধান্ত

        শক্তিশালী এল নিনোর আশঙ্কায় পুরো ক্যালিফোর্নিয়ায় জরুরি অবস্থা

        ১১০ বিলিয়ন ডলারের প্যারামাউন্ট-ওয়ার্নার ব্রাদার্স একীভূতকরণ, ১২ অঙ্গরাজ্যের মামলার নিষ্পত্তি

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

ঢাকায় উহানের মতো ৩০১ শয্যার হাসপাতাল করছে আকিজ গ্রুপ

ঢাকায় উহানের মতো ৩০১ শয্যার হাসপাতাল করছে আকিজ গ্রুপ

করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য ঢাকায় ৩০১ শয্যার একটি হাসপাতাল তৈরি করছে দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী আকিজ গ্রুপ। রাজধানীর তেজগাঁওয়ে আকিজের নিজস্ব দুই বিঘা জমিতে হাসপাতালটি তৈরির কাজ শুরু হয়েছে।

আকিজ আশা করছে, দুই সপ্তাহের মধ্যে হাসপাতালটিতে রোগীদের চিকিৎসা শুরু করা যাবে। এটি তৈরি হচ্ছে তেঁজগাও-গুলশান লিংক রোডের শান্তা টাওয়ারের পেছনে। আকিজ সেখানে বিনামূল্যে রোগীদের চিকিৎসা দেবে।

হাসপাতালটি তৈরির উদ্যোক্তা আকিজ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সেখ বশির উদ্দীন। তাঁকে সমর্থন দিচ্ছেন আকিজের চেয়ারম্যান সেখ নাসির উদ্দিন ও অন্যান্য পরিচালকেরা। এ ছাড়া সহায়তা করছেন দুজন বিশেষজ্ঞ চিকিৎসক।

আকিজ গ্রুপের জনসংযোগের দায়িত্বপালনকারী সংস্থা কনসিটো পিআর ও আকিজের একজন কর্মকর্তা এসব তথ্য জানিয়েছেন। আকিজের সংশ্লিষ্ট একজন কর্মকর্তা না প্রকাশ না করার শর্তে বলেন, আকিজ গ্রুপের পরিচালকেরা ব্যবসার বিভিন্ন বিভাগ থেকে নানাভাবে মানুষকে সহায়তা করছেন। তারা মাস্ক তৈরি করে দিয়েছেন। খাদ্য বিতরণ করছেন। জীবাণুনাশক বিতরণ করছেন।

ওই কর্মকর্তা আরও বলেন, চীনের উহানে কয়েক দিনের মধ্যে যেভাবে হাসপাতাল তৈরি হয়েছে, সেভাবেই বাংলাদেশে হাসপাতালটি তৈরি করার চেষ্টা চলছে। জমিটিতে এতদিন আকিজ গ্রুপের কিছু কিছু কাজ হতো। সব খালি করে হাসপাতাল করা হচ্ছে।

আকিজের বস্ত্র, খাদ্য ও পানীয়, সিমেন্ট, ইস্পাত, সিরামিক, পাট, প্লাস্টিক, জাহাজ, কৃষি প্রক্রিয়াকরণ শিল্প ইত্যাদি নানা খাতে ব্যবসা রয়েছে। প্রয়াত সেখ আকিজ উদ্দীনের হাত ধরে ১৯৪০ সালের দিকে আকিজ গ্রুপের যাত্রা শুরু হয়। বর্তমানে প্রায় ৭০ হাজার লোক গ্রুপটিতে কাজ করে।

এখন সেখ আকিজ উদ্দীনের পাঁচ ছেলে গ্রুপটির পরিচালনা পর্ষদে রয়েছেন। বড় ছেলে সেখ নাসির উদ্দীন গ্রুপের চেয়ারম্যান। সেখ বশীর উদ্দীন ব্যবস্থাপনা পরিচালক। সেখ জামিল উদ্দীন, সেখ জসিম উদ্দীন ও সেখ শামীম উদ্দীন পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।

এলএবাংলাটাইমস/এলআরটি/এন

শেয়ার করুন

পাঠকের মতামত