আপডেট :

        মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের সঙ্গে দূরত্ব বাড়াচ্ছেন রিপাবলিকান প্রার্থীরা

        হারিকেন মেরির ক্ষতির পর এল নিনোর আশঙ্কা, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা লং বিচে

        মেক্সিকোর উপকূলে ভয়ংকর হারিকেন পোলোর তাণ্ডব, ‘প্রশান্ত মহাসাগরের অন্যতম শক্তিশালী ঝড়’

        ক্যালিফোর্নিয়ার বিপজ্জনক মহাসড়কে ভুল পথে গাড়ি, ভয়াবহ সংঘর্ষে নি হ ত ৫

        হাইড পার্কে গাড়ির ধাক্কায় কিশোর নি হ ত, গুরুতর আহত কিশোরী; চালক প লা ত ক

        ১ অক্টোবর থেকে আরও ৩ শ্রেণির ভিসায় বাধ্যতামূলক সামাজিক যোগাযোগমাধ্যম যাচাই যুক্তরাষ্ট্রে

        ট্রাম্প প্রশাসনের অভিযোগ, ‘ভুয়া তথ্য’ ছড়ানোর দায়ে নিষিদ্ধ ৩ গণমাধ্যম

        লস এঞ্জেলেসের বৃদ্ধাশ্রমে কর্মীর গু লি, আহত ৩

        ৫০০-এর বেশি বিড়াল উদ্ধার, তদন্তে মিলল মৃত বিড়ালের হাড় ও জমিয়ে রাখা মরদেহ

        প্রশান্ত মহাসাগরে ঘূর্ণিঝড় পোলো ক্যাটাগরি ৫, মেক্সিকোতে ভারী বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা

        কেন কেন্টে মেনিনজাইটিসের প্রাদুর্ভাব এত ভয়াবহ হয়েছিল, কারণ খুঁজে পেলেন বিজ্ঞানীরা

        মিসিসিপিতে কৃষ্ণাঙ্গ কিশোরের মৃত্যুতে কারও বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, গ্র্যান্ড জুরির সিদ্ধান্ত

        শক্তিশালী এল নিনোর আশঙ্কায় পুরো ক্যালিফোর্নিয়ায় জরুরি অবস্থা

        ১১০ বিলিয়ন ডলারের প্যারামাউন্ট-ওয়ার্নার ব্রাদার্স একীভূতকরণ, ১২ অঙ্গরাজ্যের মামলার নিষ্পত্তি

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

দেশে ফেরার চেষ্টা আটকা পড়া বিদেশিদের

দেশে ফেরার চেষ্টা আটকা পড়া বিদেশিদের

বিশ্বজুড়ে নভেল করোনাভাইরাসের মহামারীর মধ্যে বিমান যোগাযোগ বন্ধ হয়ে যাওয়ায় বাংলাদেশে আটকা পড়া বিদেশিরা দেশে ফেরার চেষ্টায় আছেন। 

তবে যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের যারা এখনও বাংলাদেশে আছেন, তারা কীভাবে ফিরবেন, সে বিষয়ে স্পষ্ট কোনো ঘোষণা এখনও আসেনি।

ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক এএইচএম তৌহিদ উল আহসান জানান, বুধবার মধ্যরাতে মালয়েশিয়া থেকে আসা একটি এয়ারক্রাফটে সেদেশের ২২৫ জন নাগরিক এবং বৃহস্পতিবার সকালে ভুটান সরকারের ব্যবস্থাপনায় সেদেশের ১৩৯ জন দেশে ফিরে গেছেন।

তিনি বলেন, আমাদের কাছে নির্দেশনা রয়েছে, কোনো দেশ চাইলে বিশেষ বিমানে তাদের নিজ দেশের নাগরিকদের ফিরিয়ে নিতে পারবেন। এটা পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিদ্ধান্ত।

ঢাকায় ব্রিটিশ হাই কমিশন শুক্রবার তাদের নাগরিকদের যুক্তরাজ্যে ফিরে যাওয়ার পরামর্শ দিয়েছিল। কিন্তু এরপর বাংলাদেশ বিমান লন্ডন ও ম্যানচেস্টারের ফ্লাইট ৩১ মার্চ থেকে সাত দিনের জন্য স্থগিত ঘোষণা করলে ব্রিটিশ নাগরিকরা অনিশ্চয়তায় পড়েন।

শুক্রবার রাতে ব্রিটিশ হাই কমিশন ফেইসবুকে তাদের নাগরিকদের জানায়, বিমানের এই সিদ্ধান্ত কার্যকর হওয়ার আগে লন্ডন ও ম্যানচেস্টারের উদ্দেশ্যে শেষ ফ্লাইটটি চলবে ২৯ মার্চ।

যুক্তরাজ্য সরকার বাংলাদেশি কর্তৃপক্ষ ও এয়ারলাইন্সের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে, যাতে এ দেশে থাকা ব্রিটিশ নাগরিকরা যত দ্রুত সম্ভব ফিরে যেতে পারেন। যদি কেউ এই সময়ের মধ্যে বাংলাদেশ ছাড়তে না পারেন, তাহলে তাকে স্থানীয় কর্তৃপক্ষের পরামর্শ, আমাদের ট্র্যাভেল অ্যাডভাইস মেনে চলতে এবং বন্ধু, পরিবারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতে বলব আমরা। 
ঢাকার মার্কিন দূতাবাস বৃহস্পতিবার জানিয়েছিল, বাংলাদেশে থাকা নাগরিকদের দেশে ফেরাতে তারা বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করার চেষ্টা করছে।

দেশে ফিরতে ইচ্ছুক আমেরিকানদের তথ্য চেয়ে দূতাবাসের ওয়েবসাইটে এক বার্তায় বলা হয়েছি, আগামী কয়েকদিনের মধ্যে ফিরতে ইচ্ছুক মার্কিন নাগরিক ও পরিবারের সদস্যদের জন্য একটি ফ্লাইটের ব্যবস্থার করতে কাজ করছে দূতাবাস।

শনিবার দূতাবাসের ওয়েবসাইটে এক নোটিসে বলা হয়, রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার বিকালে বাংলাদেশে অবস্থানরত মার্কিন নাগরিকদের সঙ্গে ভিডিও কনফারেন্সে মিলিত হবেন। তাদের জন্য ফ্লাইটের ব্যবস্থা করার বিষয়ে সেখানে সর্বশেষ পরিস্থিতি জানানো হবে।

করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে ১৬ মার্চ থেকে যুক্তরাজ্য ছাড়া ইউরোপের অন্যান্য সব দেশ থেকে যাত্রীদের আসা বন্ধ করে বাংলাদেশ।

এরপর ২১ মার্চ থেকে ভারত, সৌদি আরব, কাতার, বাহরাইন, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, তুরস্ক, মালয়েশিয়া, ওমান ও সিঙ্গাপুর-এই ১০ দেশের সঙ্গে বিমান চলাচল বন্ধ করে দেওয়া হয়।

সরকারের ওই ঘোষণার সঙ্গে সঙ্গে দেশগুলোর সঙ্গে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট পরিচালনাও বন্ধ হয়ে যায়। প্রাথমিকভাবে ৩১ মার্চ পর্যন্ত ফ্লাইট বন্ধ রাখার ঘোষণা দিয়েছিল তারা।

এরপর শুক্রবার আরেক ঘোষণায় যুক্তরাজ্যের লন্ডন ও ম্যানচেস্টার রুটে চলা দুটি ফ্লাইট আগামী ৩১শে মার্চ থেকে সাত দিনের জন্য স্থগিত রাখার ঘোষণা আসে।

এম/এইচ/টি

শেয়ার করুন

পাঠকের মতামত