আপডেট :

        মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের সঙ্গে দূরত্ব বাড়াচ্ছেন রিপাবলিকান প্রার্থীরা

        হারিকেন মেরির ক্ষতির পর এল নিনোর আশঙ্কা, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা লং বিচে

        মেক্সিকোর উপকূলে ভয়ংকর হারিকেন পোলোর তাণ্ডব, ‘প্রশান্ত মহাসাগরের অন্যতম শক্তিশালী ঝড়’

        ক্যালিফোর্নিয়ার বিপজ্জনক মহাসড়কে ভুল পথে গাড়ি, ভয়াবহ সংঘর্ষে নি হ ত ৫

        হাইড পার্কে গাড়ির ধাক্কায় কিশোর নি হ ত, গুরুতর আহত কিশোরী; চালক প লা ত ক

        ১ অক্টোবর থেকে আরও ৩ শ্রেণির ভিসায় বাধ্যতামূলক সামাজিক যোগাযোগমাধ্যম যাচাই যুক্তরাষ্ট্রে

        ট্রাম্প প্রশাসনের অভিযোগ, ‘ভুয়া তথ্য’ ছড়ানোর দায়ে নিষিদ্ধ ৩ গণমাধ্যম

        লস এঞ্জেলেসের বৃদ্ধাশ্রমে কর্মীর গু লি, আহত ৩

        ৫০০-এর বেশি বিড়াল উদ্ধার, তদন্তে মিলল মৃত বিড়ালের হাড় ও জমিয়ে রাখা মরদেহ

        প্রশান্ত মহাসাগরে ঘূর্ণিঝড় পোলো ক্যাটাগরি ৫, মেক্সিকোতে ভারী বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা

        কেন কেন্টে মেনিনজাইটিসের প্রাদুর্ভাব এত ভয়াবহ হয়েছিল, কারণ খুঁজে পেলেন বিজ্ঞানীরা

        মিসিসিপিতে কৃষ্ণাঙ্গ কিশোরের মৃত্যুতে কারও বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, গ্র্যান্ড জুরির সিদ্ধান্ত

        শক্তিশালী এল নিনোর আশঙ্কায় পুরো ক্যালিফোর্নিয়ায় জরুরি অবস্থা

        ১১০ বিলিয়ন ডলারের প্যারামাউন্ট-ওয়ার্নার ব্রাদার্স একীভূতকরণ, ১২ অঙ্গরাজ্যের মামলার নিষ্পত্তি

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

চীন-বাংলাদেশ রুটে যাওয়া-আসা করবে প্লেন

চীন-বাংলাদেশ রুটে যাওয়া-আসা করবে প্লেন

করোনা ভাইরাসের সংক্রমণ বাড়তে থাকায় বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে প্লেন যোগাযোগ বন্ধ করে দেওয়া হয়েছে। তবে চীনের পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাওয়ায় বর্তমানে দেশটির সঙ্গে প্লেন চলাচল চালু রেখেছে কর্তৃপক্ষ।

রোববার (২৯ মার্চ) থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে শুধু চীন-বাংলাদেশ রুটে চলাচলকারী উড়োজাহাজ উড্ডয়ন ও অবতরণ করবে।

প্রথমদিকে দশটি দেশের সঙ্গে প্লেন চলাচল বন্ধ রাখার পর শুধু থাইল্যান্ড, চীন, হংকং ও যুক্তরাজ্যের সঙ্গে প্লেন চলাচল সচল রাখে বাংলাদেশ। পরে হংকং ও থাইল্যান্ড রুটে চলাচলকারী থাই এয়ারওয়েজ ও ক্যাথে প্যাসিফিক যাত্রী সঙ্কটে ফ্লাইট কার্যক্রম স্থগিত রেখেছে।

শেষে ছিল কেবল যুক্তরাজ্য ও চীন। এরই মধ্যে যুক্তরাজ্যের ম্যানচেস্টার ও লন্ডন রুটে ফ্লাইট পরিচালনা স্থগিত করে দিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ফলে রোববার (২৯ মার্চ) থেকে চীন ছাড়া আর কোনো দেশের সঙ্গে বাংলাদেশের প্লেন চলাচল থাকবে না।

বাংলাদেশে করোনা ভাইরাসের সংক্রমণ বাড়ায় গত ২১ মার্চ রাত ১২টা থেকে চীন, যুক্তরাজ্য, থাইল্যান্ড ও হংকং বাদে সব আন্তর্জাতিক রুটের ফ্লাইট বন্ধ ঘোষণা করে বাংলাদেশ।

বাংলাদেশ থেকে চীনে বর্তমানে  ইউএস-বাংলা এয়ারলাইন্স, চায়না ইস্টার্ন ও চায়না সাউদার্ন ফ্লাইট পরিচালনা করে থাকে। তবে যাত্রী সঙ্কটের কারণে সপ্তাহে এই তিন এয়ারলাইন্সের ফ্লাইট সংখ্যা ১৮ থেকে তিনে নেমে এসেছে।

চায়না সাউদার্ন ও চায়না ইস্টার্ন সূত্রে জানা যায়, ঢাকা থেকে গুয়াংজু রুটে চলাচলকারী চায়না সাউদার্ন এখন থেকে বৃহস্পতি ও শনিবার অর্থাৎ সপ্তাহে দুটি ফ্লাইট চালাবে। চায়না ইস্টার্ন ঢাকা-কুনমিং রুটে একটি অর্থাৎ প্রতি বৃহস্পতিবার ফ্লাইট চালিয়ে যাবে। আগে এই রুটে চায়না ইস্টার্নের সপ্তাহে চারটি ফ্লাইট চললেও ১০ দিনে তাদের পাঁচটি ফ্লাইটের মধ্যে চারটিই যাত্রী সঙ্কটের কারণে বাতিল হয়েছে।

এছাড়া চীন রুটে ইউএস-বাংলা এয়ারলাইন্স আগে সপ্তাহে সাতটি ফ্লাইট চালিয়ে এলেও এখন তারা সপ্তাহে একদিন অর্থাৎ প্রতি রোববার গুয়াংজু রুটে ফ্লাইট চালাবে।

ইউএস-বাংলা গ্রুপের মহাব্যবস্থাপক (জিএম-পিআর) কামরুল ইসলাম বাংলানিউজকে জানান, ইউএস-বাংলা এয়ারলাইন্স ২৯ মার্চ থেকে কেবল প্রতি রোববার ঢাকা-গুয়াংজু রুটে ফ্লাইট পরিচালনা করবে। আগে এই রুটে ইউএস-বাংলা সপ্তাহে সাতটি ফ্লাইট পরিচালনা করতো। করোনার প্রভাবে এই সংখ্যা কমিয়ে তিনে আনা হয়েছিল। এই সংখ্যা বর্তমানে এক করা হয়েছে।

সরকারের নিষেধাজ্ঞার পর দেশে কেবল চার দেশের এয়ারলাইন্সগুলোই চলাচল করে। তবে ঢাকা-ব্যাংকক রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, ইউএস-বাংলা এয়ারলাইন্স, থাই লায়ন এয়ার আগে থেকেই ফ্লাইট চলাচল বন্ধ রেখেছিল। সর্বশেষ ২৬ মার্চ ফ্লাইট বন্ধ ঘোষণা করে থাই এয়ারওয়েজ।

যোগাযোগ করা হলে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মফিদুর রহমান বলেন, যদি চলমান কোনো ফ্লাইটে (চীন) ঝুঁকি মনে হয় তাহলে আমরা সেই ফ্লাইটও বন্ধের সিদ্ধান্ত নেবো।


এলএবাংলাটাইমস/এম/এইচ/টি

শেয়ার করুন

পাঠকের মতামত