আপডেট :

        মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের সঙ্গে দূরত্ব বাড়াচ্ছেন রিপাবলিকান প্রার্থীরা

        হারিকেন মেরির ক্ষতির পর এল নিনোর আশঙ্কা, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা লং বিচে

        মেক্সিকোর উপকূলে ভয়ংকর হারিকেন পোলোর তাণ্ডব, ‘প্রশান্ত মহাসাগরের অন্যতম শক্তিশালী ঝড়’

        ক্যালিফোর্নিয়ার বিপজ্জনক মহাসড়কে ভুল পথে গাড়ি, ভয়াবহ সংঘর্ষে নি হ ত ৫

        হাইড পার্কে গাড়ির ধাক্কায় কিশোর নি হ ত, গুরুতর আহত কিশোরী; চালক প লা ত ক

        ১ অক্টোবর থেকে আরও ৩ শ্রেণির ভিসায় বাধ্যতামূলক সামাজিক যোগাযোগমাধ্যম যাচাই যুক্তরাষ্ট্রে

        ট্রাম্প প্রশাসনের অভিযোগ, ‘ভুয়া তথ্য’ ছড়ানোর দায়ে নিষিদ্ধ ৩ গণমাধ্যম

        লস এঞ্জেলেসের বৃদ্ধাশ্রমে কর্মীর গু লি, আহত ৩

        ৫০০-এর বেশি বিড়াল উদ্ধার, তদন্তে মিলল মৃত বিড়ালের হাড় ও জমিয়ে রাখা মরদেহ

        প্রশান্ত মহাসাগরে ঘূর্ণিঝড় পোলো ক্যাটাগরি ৫, মেক্সিকোতে ভারী বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা

        কেন কেন্টে মেনিনজাইটিসের প্রাদুর্ভাব এত ভয়াবহ হয়েছিল, কারণ খুঁজে পেলেন বিজ্ঞানীরা

        মিসিসিপিতে কৃষ্ণাঙ্গ কিশোরের মৃত্যুতে কারও বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, গ্র্যান্ড জুরির সিদ্ধান্ত

        শক্তিশালী এল নিনোর আশঙ্কায় পুরো ক্যালিফোর্নিয়ায় জরুরি অবস্থা

        ১১০ বিলিয়ন ডলারের প্যারামাউন্ট-ওয়ার্নার ব্রাদার্স একীভূতকরণ, ১২ অঙ্গরাজ্যের মামলার নিষ্পত্তি

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

করোনা মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে চীন

করোনা মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে চীন

বাংলাদেশ ও চীনের পতাকা

করোনা ভাইরাস মোকাবিলায় বাংলাদেশকে যে কোনো ধরনের সহযোগিতা দেওয়ার প্রতিশ্রুতি জানিয়েছে ঢাকাস্থ চীনা দূতাবাস।

সোমবার (৩০ মার্চ) ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত লি জি মিং স্বাক্ষরিত এক খোলা চিঠিতে এ প্রতিশ্রুতির কথা জানানো হয়।

ওই চিঠিতে বলা হয়, বর্তমানে সারা বিশ্বের সঙ্গে সঙ্গে বাংলাদেশেও করোনা ভাইরাস বিস্তৃত হচ্ছে। এখন পর‌্যন্ত প্রাপ্ত সংবাদে বাংলাদেশে ৪৯ জন এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন। করোনা ভাইরাস সারা বিশ্বের মানুষের নিরাপত্তার জন্যই হুমকি। ২৯ মার্চ পর‌্যন্ত এ ভাইরাস বিশ্বের ১৯৯টি দেশে বিস্তৃত হয়েছে। প্রতিটি দেশই এ বিষয়ে পদক্ষেপ নিয়েছে।

করোনা ভাইরাস মোকাবিলায় আমরা গভীরভাবে বাংলাদেশের সঙ্গে সম্পৃক্ত। চীনে যখন করোনা ভাইরাসের বিস্তৃতি ঘটে, তখন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সমবেদনা জানিয়ে আমাদের প্রেসিডেন্ট শি জিন পিংকে চিঠি দিয়েছিলেন। সে সময় বাংলাদেশের সরকার ও সমাজের প্রতিনিধিরা চীনকে মেডিক্যাল সরঞ্জাম দিয়ে সহায়তাও দিয়েছে। বাংলাদেশে করোনা মোকাবিলায় চীন ৪০ হাজার ৫০০ টেস্ট কিট, ১৫ হাজার সার্জিক্যল মাস্ক,  তিন লাখ মেডিক্যাল মাস্ক, ১০ হাজার গাউন ও এক হাজার থার্মোমিটার সহায়তা দিয়েছে। এছাড়া চীন দূতাবাস ভিডিও কনফারেন্সের মাধ্যমে চীনের মেডিক্যাল এক্সপার্টদের সঙ্গে বাংলাদেশের মেডিক্যাল এক্সপার্টদের মতবিনিময়েরও ব্যবস্থা করেছে। আমরা জানাতে চাই, এই মহামারীর সময় ও মহামারী শেষেও বাংলাদেশের প্রকল্প বাস্তবায়ন নিশ্চিত করবো। করোনা প্রতিরোধে বাংলাদেশের যে কোনো ধরনের রাজনৈতিক সিদ্ধান্তে চীন দূতাবাস পাশে থাকবে।

শুধু বাংলাদেশ নয়, করোনার এই ক্রান্তিকালে চীন এরই মাঝে বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে (ডাব্লিউএইচও) ২০ মিলিয়ন মার্কিন ডলার দিয়েছে। এছাড়া বিশ্বের ৮৯টি দেশে মেডিক্যাল সরঞ্জাম দিয়ে তারা সহায়তা করছে বলেও ওই চিঠিতে জানানো হয়।



এলএবাংলাটাইমস/এম/এইচ/টি

শেয়ার করুন

পাঠকের মতামত