আপডেট :

        মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের সঙ্গে দূরত্ব বাড়াচ্ছেন রিপাবলিকান প্রার্থীরা

        হারিকেন মেরির ক্ষতির পর এল নিনোর আশঙ্কা, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা লং বিচে

        মেক্সিকোর উপকূলে ভয়ংকর হারিকেন পোলোর তাণ্ডব, ‘প্রশান্ত মহাসাগরের অন্যতম শক্তিশালী ঝড়’

        ক্যালিফোর্নিয়ার বিপজ্জনক মহাসড়কে ভুল পথে গাড়ি, ভয়াবহ সংঘর্ষে নি হ ত ৫

        হাইড পার্কে গাড়ির ধাক্কায় কিশোর নি হ ত, গুরুতর আহত কিশোরী; চালক প লা ত ক

        ১ অক্টোবর থেকে আরও ৩ শ্রেণির ভিসায় বাধ্যতামূলক সামাজিক যোগাযোগমাধ্যম যাচাই যুক্তরাষ্ট্রে

        ট্রাম্প প্রশাসনের অভিযোগ, ‘ভুয়া তথ্য’ ছড়ানোর দায়ে নিষিদ্ধ ৩ গণমাধ্যম

        লস এঞ্জেলেসের বৃদ্ধাশ্রমে কর্মীর গু লি, আহত ৩

        ৫০০-এর বেশি বিড়াল উদ্ধার, তদন্তে মিলল মৃত বিড়ালের হাড় ও জমিয়ে রাখা মরদেহ

        প্রশান্ত মহাসাগরে ঘূর্ণিঝড় পোলো ক্যাটাগরি ৫, মেক্সিকোতে ভারী বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা

        কেন কেন্টে মেনিনজাইটিসের প্রাদুর্ভাব এত ভয়াবহ হয়েছিল, কারণ খুঁজে পেলেন বিজ্ঞানীরা

        মিসিসিপিতে কৃষ্ণাঙ্গ কিশোরের মৃত্যুতে কারও বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, গ্র্যান্ড জুরির সিদ্ধান্ত

        শক্তিশালী এল নিনোর আশঙ্কায় পুরো ক্যালিফোর্নিয়ায় জরুরি অবস্থা

        ১১০ বিলিয়ন ডলারের প্যারামাউন্ট-ওয়ার্নার ব্রাদার্স একীভূতকরণ, ১২ অঙ্গরাজ্যের মামলার নিষ্পত্তি

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

কারাগারের ৪০ বন্দি কোয়ারেন্টিনে

কারাগারের ৪০ বন্দি কোয়ারেন্টিনে

প্রাণঘাতী করোনাভাইরাস আক্রান্ত কোনও রোগী দেশের কারাগারগুলোতে না থাকলেও সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ৪০ জন বন্দিকে কোয়ারেন্টিনে রাখা হয়েছে।

মঙ্গলবার (৩১ মার্চ) করোনাভাইরাস সংক্রমণের মধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় গৃহীত বিভিন্ন উদ্যোগের নথি থেকে এ তথ্য জানা গেছে।

কারা অধিদপ্তরের কার্যক্রমে বলা হয়, সর্বশেষ ২৮ মার্চের তথ্য অনুযায়ী, দেশের কারাগারগুলোতে করোনাভাইরাস সংক্রমণের কোনও পজেটিভ কেস নেই। কিন্তু অধিকতর সতর্কতার অংশ হিসেবে যদি কারও ঠাণ্ডা, কাশি, জ্বর, শ্বাসকষ্ট ইত্যাদি লক্ষণ দেখা দেয়, তাহলে তাদের পৃথক কক্ষে রাখা হচ্ছে। বিভিন্ন কারাগারে মোট ৪০ বন্দিকে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে কোয়ারেন্টিনে রাখা হয়েছে।

তবে কোয়ারেন্টিনে থাকা এসব বন্দি কোন কোন কারাগারে আছেন, তা নির্দিষ্ট করে বলা হয়নি।

নথিতে বলা হয়, দেশের কারাগারগুলোতে করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধের লক্ষ্যে কঠোর নজরজারির ব্যবস্থা করা হয়েছে। করোনা আক্রান্তের কোনও পজেটিভ কেস পাওয়া গেলে সম্ভাব্য পরিস্থিতি মোকাবিলার লক্ষ্যে বন্দিদের জন্য বিভাগভিত্তিক কিশোরগঞ্জ, মাদারীপুর, পিরোজপুর, সিলেট, ফেনী ও দিনাজপুর জেলা কারাগারে আইসোলেশন সেন্টার গঠন করা হয়েছে।

করোনার সম্ভাব্য সংক্রমণ এড়াতে কারাগারে বন্দিদের আত্মীয়-স্বজনের সঙ্গে দেখা-সাক্ষাৎ সীমিত করা হয়েছে। বন্দিরা যেন আত্মীয়-পরিজন নিয়ে উদ্বিগ্ন না হন সে জন্য জরুরি টেলিফোনে কথা বলার সুযোগও সৃষ্টি করা হয়েছে। বন্দি ও স্টাফদের বিদেশফেরত আত্মীয় স্বজনকে কারা এলাকায় প্রবেশ থেকে বিরত রাখা হয়েছে। এছাড়া কারা এলাকায় প্রবেশকারী সবাইকে স্বাস্থ্যবিধি ও পরিচ্ছন্নতার নিয়ম-কানুন মেনে চলতে বাধ্য করা হয়েছে।

হ্যান্ড স্যানিটাইজারের ব্যবস্থা করা হয়েছে। ডিউটিতে প্রবেশের আগে সবার জীবাণুমুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

এছাড়া নিয়মিত দেহের তাপমাত্রা পরিমাপ করা হচ্ছে। যাতে কোনও সংক্রমণ সন্দেহ হলে সংশ্লিষ্ট ব্যক্তিকে পৃথক করে ফেলা যায়।


এলএবাংলাটাইমস/এম/এইচ/টি
                    

শেয়ার করুন

পাঠকের মতামত