আপডেট :

        ই-মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১, গুরুতর আহত ১

        জন্মসূত্রে নাগরিকত্ব ইস্যুতে সুপ্রিম কোর্টে আবেদন করল না ট্রাম্প প্রশাসন

        যুক্তরাষ্ট্রে ‘বিস্ফোরণধর্মী ডায়রিয়া’ সৃষ্টিকারী পরজীবীর প্রাদুর্ভাব, আক্রান্ত হতে পারেন ১৮ হাজারের বেশি মানুষ

        ইরানের হামলার চেষ্টার জবাবে ব্যাপক বিমান হামলা চালানোর দাবি যুক্তরাষ্ট্রের

        বর্ডার প্যাট্রোল পর্যবেক্ষণের পর গ্লোবাল এন্ট্রি বাতিল, যুক্তরাষ্ট্র সরকারের বিরুদ্ধে নারীর মামলা

        ট্রাম্পের সঙ্গে পৃথক বৈঠক জেলেনস্কি ও নেতানিয়াহুর, আলোচনায় ইউক্রেন ও ইরান যুদ্ধ

        ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলা, ফের উত্তেজনা

        ক্যালিফোর্নিয়ায় আবার বাড়ছে করোনা সংক্রমণ, সতর্ক থাকার পরামর্শ স্বাস্থ্য কর্মকর্তাদের

        টরন্টোর মার্কিন কনস্যুলেটে আবারও গুলি, চলতি বছরে দ্বিতীয় হামলা

        ৭৫ দেশের ভিসা স্থগিতাদেশ চ্যালেঞ্জের মামলা খারিজ, নতুন আবেদন করার সুযোগ দিলেন মার্কিন আদালত

        কোভিড ত্রাণ জালিয়াতি: এফবিআইয়ের জালে পলাতক নারী

        সাশ্রয়ী আবাসনের খোঁজে রিভারসাইডে বসতি, নিত্যসঙ্গী দীর্ঘ যানজট

        যুক্তরাষ্ট্রে ভ্রমণে দ্বৈত নাগরিকদের জন্য নতুন পাসপোর্ট নির্দেশনা দিল মার্কিন দূতাবাস

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

করোনার পিকটাইম: বাংলাদেশ সরকারের কৌশল কী

করোনার পিকটাইম: বাংলাদেশ সরকারের কৌশল কী

বাংলাদেশ সরকার করোনাভাইরাসের সংক্রমণ দমিয়ে রাখতে এখনও মানুষকে ঘরে রাখা বা সামাজিক দূরত্ব রক্ষার কার্যক্রমকে প্রধান কৌশল হিসাবে নিয়েছে। সেজন্য সাপ্তাহিক ছুটি আরও এক সপ্তাহ অর্থাৎ ৯ই এপ্রিল পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন। বিশ্লেষকদের অনেকে বলেছেন, বাংলাদেশে করোনাভাইরাস সংক্রমণের পিকটাইম হতে পারে আগামী দুই সপ্তাহ। এই বিষয়টিকে ঠিক কতোটা গুরুত্ব দেয়া হচ্ছে তা নিয়ে তাদের সন্দেহ রয়েছে।

তবে কর্মকর্তারা বলেছেন, করোনার সংক্রমণ খারাপ অবস্থার দিকে গেলে চিকিৎসার যথাযথ প্রস্তুতি রাখা হয়েছে। সংক্রমণ ঠেকিয়ে রাখতে বাংলাদেশ এখন একটা লকডাউনের মধ্য দিয়ে যাচ্ছে। সরকারের পক্ষ থেকে লকডাউন শব্দ ব্যবহার না করে বলা হচ্ছে সাধারণ ছুটি। মানুষকে ঘরে রাখতে সেই ছুটি আরও বাড়ানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে।

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড: আহমদ কায়কাউস বলেছেন, সামাজিক দূরত্ব রক্ষা করা এই মুহুর্তে সরকারের প্রধান কৌশল। এই কৌশল বাস্তবায়ন করার ক্ষেত্রে দরিদ্র এবং নিম্ন আয়ের মানুষের সহায়তা দেয়ার বিষয় একটা চ্যালেঞ্জ হিসাবে এসেছে। এর সাথে তৃতীয় কৌশল হিসাবে করোনার চিকিৎসার যথাযথ ব্যবস্থা রাখা হয়েছে বলে তিনি জানিয়েছেন।

‘একটি বিষয় নিয়ে সর্বত্র আলোচনা হচ্ছে এবং দেখা যাচ্ছে যে সবাই সেটি প্রয়োগ করার চেষ্টা করছে। বিষয়টি হচ্ছে, সামাজিক দূরত্ব রাখা, যাতে করে করোনাভাইরাস ছড়াতে না পারে। সরকার এটাকে আরও বাড়াচ্ছে। এটাই এখন সরকারের মূল পদক্ষেপ।’

তিনি আরো বলেছেন,‘এখন আমাদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে, এই যে দীর্ঘ একটা ছুটি, এর ফলে দৈনিক যারা আয় করে জীবন চালান বা নিম্ন আয়ের মানুষ, তাদের আয় কমে গেছে বা নেই, সেক্ষেত্রে তাদের সহায়তা দেয়া। আর করোনাভাইরাসের সংক্রমণ যদি ব্যাপক হয়, সেজন্য চিকিৎসার সব প্রস্তুতি আমাদের নেয়া আছে।’

দেশের মাঠ পর্যায়ের প্রশাসন বা জেলা প্রশাসকদের সাথে ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সরকারের এসব কৌশলের কথা তুলে ধরেছেন। সেই প্রেক্ষাপটে কর্মকর্তারা দাবি করেছেন, সারাদেশে করোনাভাইরাসের পরীক্ষা এবং চিকিৎসার ব্যাপারে একটা শক্ত নেটওয়ার্ক তৈরি করতে তারা সক্ষম হয়েছেন।

কিন্তু বিশ্লেষকদের অনেকে বলেছেন, চীন থেকে শুরু করে ইতালি, ইউরোপ এবং যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশ থেকে ধাপে ধাপে প্রবাসীরা বাংলাদেশে এসেছেন। তাদের কোয়ারেন্টিনে থাকার সময় বিশ্লেষণ করলে এর বিস্তারের প্রশ্নে আগামী দুই সপ্তাহ গুরুত্বপূর্ণ বলে তারা মনে করেন।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভাইরোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক সাইফুল্লাহ মুনশী বলছিলেন,‘চীন থেকে আসা প্রবাসীদের কোয়ারেন্টিন শেষ হয়েছে। ইতালি থেকে দ্বিতীয় ধাপে আসা প্রবাসীদের কোয়ারেন্টিন শেষ পর্যায়ে চলছে। আমরা কিন্তু এখনও অন্যান্য পার্শ্ববর্তী দেশের মতো পিক সময়টা দেখি নাই।’

‘আমাদের হাসপাতালগুলোতে কিন্তু সে রকম সংখ্যায় করোনাভাইরাসের রোগী আমরা দেখছি না। এর একটা কারণ হতে পারে যে লকডাউনের কারণে হাসপাতালে রোগী রিপোর্ট করছে না। অপর পক্ষে যেহেতু আমাদের পরীক্ষা কম হচ্ছে, সেজন্যও রিপোটিং কম হচ্ছে। যেটাই কারণ হোক না কেন, আমরা কিন্তু পিক সময় দেখতে পাই নি। সেজন্য আগামী দুই সপ্তাহ হয়তোবা ঝুঁকিপূর্ণ হতে পারে।’

স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে কাজ করেন ড: জাফরুল্লাহ চৌধুরী। তিনি মনে করেন, সরকারের পদক্ষেপগুলোতে এখনও ঘাটতি আছে। তিনি বিশেষভাবে এখনও পরীক্ষা কম হওয়ার বিষয়কে বড় কারণ হিসাবে উল্লেখ করেছেন।

‘কৌশল বা পলিসিগত যে সিদ্ধান্তই হোক না কেন, এখন এই পর্যায়ে এসে পরীক্ষা বাড়ানো প্রয়োজন। এটা পর্যাপ্ত হচ্ছে না। সেটাই সবচেয়ে বড় সমস্যা। কারণ আগামী কয়েকদিন পরিস্থিতি বোঝা প্রয়োজন। এরপরও টেস্ট সীমিত পর্যায়ে রাখা হচ্ছে।’

তবে কর্মকর্তারা বলেছেন, ঢাকার বাইরেও পরীক্ষার কার্যক্রম বাড়ানো হয়েছে। তারা উল্লেখ করেছেন, এখন সন্দেহ হলেই পরীক্ষা করা হবে, এমন ব্যবস্থা তারা নিচ্ছেন।


এলএবাংলাটাইমস/এলআরটি/এন

শেয়ার করুন

পাঠকের মতামত