আপডেট :

        মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের সঙ্গে দূরত্ব বাড়াচ্ছেন রিপাবলিকান প্রার্থীরা

        হারিকেন মেরির ক্ষতির পর এল নিনোর আশঙ্কা, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা লং বিচে

        মেক্সিকোর উপকূলে ভয়ংকর হারিকেন পোলোর তাণ্ডব, ‘প্রশান্ত মহাসাগরের অন্যতম শক্তিশালী ঝড়’

        ক্যালিফোর্নিয়ার বিপজ্জনক মহাসড়কে ভুল পথে গাড়ি, ভয়াবহ সংঘর্ষে নি হ ত ৫

        হাইড পার্কে গাড়ির ধাক্কায় কিশোর নি হ ত, গুরুতর আহত কিশোরী; চালক প লা ত ক

        ১ অক্টোবর থেকে আরও ৩ শ্রেণির ভিসায় বাধ্যতামূলক সামাজিক যোগাযোগমাধ্যম যাচাই যুক্তরাষ্ট্রে

        ট্রাম্প প্রশাসনের অভিযোগ, ‘ভুয়া তথ্য’ ছড়ানোর দায়ে নিষিদ্ধ ৩ গণমাধ্যম

        লস এঞ্জেলেসের বৃদ্ধাশ্রমে কর্মীর গু লি, আহত ৩

        ৫০০-এর বেশি বিড়াল উদ্ধার, তদন্তে মিলল মৃত বিড়ালের হাড় ও জমিয়ে রাখা মরদেহ

        প্রশান্ত মহাসাগরে ঘূর্ণিঝড় পোলো ক্যাটাগরি ৫, মেক্সিকোতে ভারী বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা

        কেন কেন্টে মেনিনজাইটিসের প্রাদুর্ভাব এত ভয়াবহ হয়েছিল, কারণ খুঁজে পেলেন বিজ্ঞানীরা

        মিসিসিপিতে কৃষ্ণাঙ্গ কিশোরের মৃত্যুতে কারও বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, গ্র্যান্ড জুরির সিদ্ধান্ত

        শক্তিশালী এল নিনোর আশঙ্কায় পুরো ক্যালিফোর্নিয়ায় জরুরি অবস্থা

        ১১০ বিলিয়ন ডলারের প্যারামাউন্ট-ওয়ার্নার ব্রাদার্স একীভূতকরণ, ১২ অঙ্গরাজ্যের মামলার নিষ্পত্তি

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

রাজধানীতে খাবারের জন্য ছিন্নমূল মানুষের হাহাকার

রাজধানীতে খাবারের জন্য ছিন্নমূল মানুষের হাহাকার


সরকার ঘোষিত সাধারণ ছুটি যত গড়াচ্ছে ততই ছিন্নমূল মানুষের হাহাকার বাড়ছে। এসব মানুষ খাবার না পেয়ে সীমাহীন কষ্টে দিন পার করছেন।

সম্প্রতি রাতে রাজধানীর গুলিস্তানে গোলাপ শাহ মাজার এলাকায় গিয়ে দেখা যায়, সড়ক দ্বীপ ও বিভাজকের ওপর জটলা পাকিয়ে বসে আছেন ছিন্নমূল মানুষরা। ছবি তুলতে চাইলে, এক নারী চিৎকার করে বলেন, মামা, ছবি তুলে কী হবে। পেটে তো খাবার নাই। কিছু খাবার দেন।

ওই নারীর নাম শিউলি। তিনি তিন সন্তানের জননী। স্বামী দ্বিতীয় বিয়ে করে তাদের ফেলে রেখে চলে গেছেন।

শিউলি বলেন, কাল রাত থেকে কিছু খাইনি। ছোট তিনটা বাচ্চা নিয়ে খুব কষ্টে আছি। একজন বাবু এসে দুপুরে কিছু খাবার দিয়ে গেছেন। আমি নিতে পারিনি। মানুষের ভিড়ে ছিটকে পড়ে যাই। খাবারের জন্য বাচ্চাগুলোর কান্না সইতে পারছি না।

আরেকজন বলেন, ঘর না থাকলে ফুটপাতে ঘুমানো যায়। কিন্তু খাবার না খেয়ে তো আর থাকা যায় না। পেটের জ্বালায় মরে যাচ্ছি। পানিও পাচ্ছি না।

মাজারের পাশে গিয়ে দেখা যায়, গাদাগাদি করে বসে আছেন নারী, শিশু, বৃদ্ধরা। সামান্য খাবার নিয়ে তারা কাড়াকাড়ি করছেন। এদের মধ্যে অনেকেই সারা দিন না খেয়ে আছেন। অভুক্ত এসব মানুষদের মাঝে করোনাভাইরাস নিয়ে আতঙ্ক নেই। যাকেই দেখছেন, খাবারের জন্য তার কাছেই ছুটে যাচ্ছেন। কিছু পথচারী তাদের সাহায্যও করছেন।

এ সময় অপর এক নারী বলেন, খুব কঠিন সময় যাচ্ছে। আগে এরকম সময় জীবনে আসেনি। কী করে বাঁচব? কোনো খাবার কপালে জুটছে না। বড়লোকরা তো ঘরে বসে আছে। আমরা খাবার পাব কই? কাজ-কাম নাই। একটু সাহায্য পেলে আমরা বেঁচে থাকতে পারতাম। দেশে মরার ভাইরাস আসছে, আমাদের না খাইয়ে রাখছে। অন্য সময় মাজারে অনেক মানুষ আসত। তারা আমাদের সাহায্য করত। এখন তো আর কেউই আসে না। আমাদেরও খাবার জুটছে না। কবে যে আল্লাহ এ যন্ত্রণা থেকে মুক্তি দেবেন, তিনিই জানেন।

শেয়ার করুন

পাঠকের মতামত