আপডেট :

        ই-মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১, গুরুতর আহত ১

        জন্মসূত্রে নাগরিকত্ব ইস্যুতে সুপ্রিম কোর্টে আবেদন করল না ট্রাম্প প্রশাসন

        যুক্তরাষ্ট্রে ‘বিস্ফোরণধর্মী ডায়রিয়া’ সৃষ্টিকারী পরজীবীর প্রাদুর্ভাব, আক্রান্ত হতে পারেন ১৮ হাজারের বেশি মানুষ

        ইরানের হামলার চেষ্টার জবাবে ব্যাপক বিমান হামলা চালানোর দাবি যুক্তরাষ্ট্রের

        বর্ডার প্যাট্রোল পর্যবেক্ষণের পর গ্লোবাল এন্ট্রি বাতিল, যুক্তরাষ্ট্র সরকারের বিরুদ্ধে নারীর মামলা

        ট্রাম্পের সঙ্গে পৃথক বৈঠক জেলেনস্কি ও নেতানিয়াহুর, আলোচনায় ইউক্রেন ও ইরান যুদ্ধ

        ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলা, ফের উত্তেজনা

        ক্যালিফোর্নিয়ায় আবার বাড়ছে করোনা সংক্রমণ, সতর্ক থাকার পরামর্শ স্বাস্থ্য কর্মকর্তাদের

        টরন্টোর মার্কিন কনস্যুলেটে আবারও গুলি, চলতি বছরে দ্বিতীয় হামলা

        ৭৫ দেশের ভিসা স্থগিতাদেশ চ্যালেঞ্জের মামলা খারিজ, নতুন আবেদন করার সুযোগ দিলেন মার্কিন আদালত

        কোভিড ত্রাণ জালিয়াতি: এফবিআইয়ের জালে পলাতক নারী

        সাশ্রয়ী আবাসনের খোঁজে রিভারসাইডে বসতি, নিত্যসঙ্গী দীর্ঘ যানজট

        যুক্তরাষ্ট্রে ভ্রমণে দ্বৈত নাগরিকদের জন্য নতুন পাসপোর্ট নির্দেশনা দিল মার্কিন দূতাবাস

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

রপ্তানি খাতে প্রধানমন্ত্রীর দেওয়া ৫ হাজার কোটি টাকা ফেরতযোগ্য- বাণিজ্যমন্ত্রী

রপ্তানি খাতে প্রধানমন্ত্রীর দেওয়া ৫ হাজার কোটি টাকা ফেরতযোগ্য- বাণিজ্যমন্ত্রী

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। ফাইল ছবি

গত ২৫ মার্চ জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে রপ্তানিমুখী শিল্প প্রতিষ্ঠানের জন্য ৫ হাজার কোটি টাকার একটি প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেন প্রধানমন্ত্রী

রপ্তানি খাতে প্রধানমন্ত্রী ঘোষিত ৫ হাজার কোটি টাকার প্রণোদনা অনুদান নয়, নির্ধারিত সময় পর এ অর্থ ফেরত দিতে হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

বুধবার (১ এপ্রিল) করোনাভাইরাসের প্রভাব মোকাবিলায় করণীয় শীর্ষক আন্ত:মন্ত্রণালয় বৈঠক শেষে এ কথা বলেন তিনি।

গত ২৫ মার্চ করোনাভাইরাস পরিস্থিতিতে জাতির উদ্দেশে দেয়া এক ভাষণে রপ্তানিমুখী শিল্প প্রতিষ্ঠানের জন্য ৫ হাজার কোটি টাকার একটি প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ তহবিলের অর্থ দ্বারা কেবল শ্রমিক-কর্মচারীদের বেতন-ভাতা পরিশোধ করা যাবে বলেও উল্লেখ করা হয়।

চলমান করোনাভাইরাস পরিস্থিতিতে পোশাক শিল্প নিয়ে সরকারের সিদ্ধান্ত জানতে চাইলে তিনি বলেন, গার্মেন্টস বন্ধের বিষয়ে সরকারের পক্ষ থেকে কোনো নির্দেশনা নেই। মালিক চাইলে সরকারি স্বাস্থ্য বিধি মেনে চালাতে পারবেন।

বৈঠক প্রসঙ্গে বাণিজ্যমন্ত্রী বলেন, আজ সমস্যাগুলো নিয়ে আলোচনা হয়েছে, কী সুযোগ আছে সেটা নিয়ে আলোচনা হয়েছে। এসব বিষয়গুলো বিশ্লেষণ করে আমরা করণীয় ঠিক করবো। আমরা বিপদটা জানি, চেষ্টা করবো ব্যবসা-বাণিজ্য সেই অনুযায়ী ঠিক করার।

সংবাদ সম্মেলনটিতে উপস্থিত ছিলেন, সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ ।

তিনি বলেন, সেনাবাহিনী প্রধানমন্ত্রীর নির্দেশে কাজ করছে। করোনাভাইরাসকে প্রধানমন্ত্রী একটি যুদ্ধের সাথে তুলনা করেছেন। আমরা সৈনিক আমরা সবসময় যুদ্ধ করতে প্রস্তুত। সেই প্রস্তুতি নিয়ে আমরা সবসময় জনগণের পাশে থাকবো।

বিদ্যমান পরিস্থিতিতে সেনা সদস্য আরও বাড়ানো হবে কি না জানতে চাইলে সেনাপ্রধান বলেন, যত প্রয়োজন তত সেনাবাহিনীর সদস্য দেয়া হবে। তবে অহেতুক আতঙ্ক সৃষ্টির প্রয়োজন নেই।

 
এলএবাংলাটাইমস/এম/এইচ/টি

শেয়ার করুন

পাঠকের মতামত