আপডেট :

        লস এঞ্জেলেসের বৃদ্ধাশ্রমে কর্মীর গু লি, আহত ৩

        ৫০০-এর বেশি বিড়াল উদ্ধার, তদন্তে মিলল মৃত বিড়ালের হাড় ও জমিয়ে রাখা মরদেহ

        প্রশান্ত মহাসাগরে ঘূর্ণিঝড় পোলো ক্যাটাগরি ৫, মেক্সিকোতে ভারী বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা

        কেন কেন্টে মেনিনজাইটিসের প্রাদুর্ভাব এত ভয়াবহ হয়েছিল, কারণ খুঁজে পেলেন বিজ্ঞানীরা

        মিসিসিপিতে কৃষ্ণাঙ্গ কিশোরের মৃত্যুতে কারও বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, গ্র্যান্ড জুরির সিদ্ধান্ত

        শক্তিশালী এল নিনোর আশঙ্কায় পুরো ক্যালিফোর্নিয়ায় জরুরি অবস্থা

        ১১০ বিলিয়ন ডলারের প্যারামাউন্ট-ওয়ার্নার ব্রাদার্স একীভূতকরণ, ১২ অঙ্গরাজ্যের মামলার নিষ্পত্তি

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

করোনা চিকিৎসায় বাংলাদেশে ব্লাড-প্লাজমা থেরাপি শুরু

করোনা চিকিৎসায় বাংলাদেশে ব্লাড-প্লাজমা থেরাপি শুরু

করোনা ভাইরাসের চিকিৎসা হিসেবে দেশে শুরু হয়েছে ‘পরোক্ষ এন্টিবডি থেরাপি’ বা ‘প্লাজমা থেরাপি’। বাংলাদেশে এ ধারণাটি প্রথম সামনে নিয়ে আসেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. রবিউল হাসান ভূঁইয়া।

দেশে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ডা. জোয়ারদার রাকিন মনজুর প্রথমবারের মতো প্লাজমা ডোনেট করেন। গত সোমবার ব্লাড ট্রান্সফিউশন তার শরীর থেকে ৮০০ এমএল প্লাজমা সংগ্রহ করেন। এ প্লাজমা বাঁচাতে পারে অন্তত দুজন করোনা রোগীর প্রাণ। এদিকে করোনা থেকে সুস্থ হয়ে ওঠা চট্টগ্রামের সাতকানিয়ার ৩ যুবকও প্লাজমা দিতে ইচ্ছা প্রকাশ করেছেন।

ওই শিক্ষকের বরাত দিয়ে বলা হয়, করোনা ভাইরাসে আক্রান্ত থেকে নিরাময় হয়ে উঠা ব্যক্তির ব্লাড-প্লাজমা বা ব্লাড-সিরাম নিয়ে (ভাইরাস ও অন্যান্য ইনফেক্সাস এজেন্ট স্কিনিংয়ের পর) আক্রান্ত ব্যক্তির শরীরে প্রবেশ করালে আক্রান্ত ব্যক্তি খুব তাড়াতাড়ি নিরাময় হয়ে উঠতে পারে। কারণ পূর্বে নিরাময় হয়ে উঠা ব্যক্তির ব্লাড প্লাজমা অথবা সিরামে এন্টি কোভিড-১৯ এন্টিবডি উৎপন্ন হয়ে আছে, যা আক্রান্ত ব্যক্তির শরীরের প্রবেশ করালে আক্রান্ত ব্যক্তিকে দ্রুত নিরাময়ে দারুণ ভূমিকা রাখবে।

এ বিষয়ে ড. রবিউল হাসান ভূঁইয়া বলেন, প্লাজমা ধারণাটি সামনে আনার পর স্বাস্থ্য মন্ত্রণালয়ের জাতীয় টেকনিক্যাল কমিটির প্রধান প্রফেসর ডা. মো. শহীদুল্লাহ ও সদস্য সচিব প্রফেসর ডা. মীরজাদী সেব্রীনা ফ্লোরা বরাবর একটি ইমেল করেছি ব্লাড- প্লাজমা ব্যবহারের উদ্যোগ নেওয়ার জন্য। একমাস পর ব্লাড-প্লাজমা ব্যবহারের উদ্যোগ গ্রহণ দেখলাম। আরও আগে শুরু করতে পারলে হয়তো অনেক রোগীকে বাঁচানো সম্ভব হতো।

তিনি আরও বলেন, প্রথম থেকেই আমার ধারণা ছিল যে, ভ্যাকসিন ও ওষুধ আবিষ্কার সময় সাপেক্ষ, তাই রোগীর জীবন বাঁচানোর শেষ চেষ্টা হিসেবে ব্লাড-প্লাজমার প্রয়োগ করা যেতে পারে এবং এর ব্যবহারের ফলে সফলতাও পাচ্ছে বিভিন্ন দেশ।

উল্লেখ্য, ব্লাড প্লাজমা বা পরোক্ষ এন্টিবডি থেরাপি হচ্ছে, একজন ব্যক্তির শরীরে উৎপন্ন এন্টিবডি অন্য ব্যক্তির শরীরে প্রবেশ করানো। করোনা ভাইরাস (কভিড-১৯) এ আক্রান্ত হয়ে সম্পূর্ণ সুস্থ হয়ে উঠা ব্যক্তির ব্লাড-প্লাজমা আক্রান্ত ব্যক্তির শরীরে প্রয়োগ করলে আক্রান্ত ব্যক্তি দ্রুত সুস্থ হয়ে উঠেন।

শেয়ার করুন

পাঠকের মতামত