আপডেট :

        লস এঞ্জেলেসের বৃদ্ধাশ্রমে কর্মীর গু লি, আহত ৩

        ৫০০-এর বেশি বিড়াল উদ্ধার, তদন্তে মিলল মৃত বিড়ালের হাড় ও জমিয়ে রাখা মরদেহ

        প্রশান্ত মহাসাগরে ঘূর্ণিঝড় পোলো ক্যাটাগরি ৫, মেক্সিকোতে ভারী বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা

        কেন কেন্টে মেনিনজাইটিসের প্রাদুর্ভাব এত ভয়াবহ হয়েছিল, কারণ খুঁজে পেলেন বিজ্ঞানীরা

        মিসিসিপিতে কৃষ্ণাঙ্গ কিশোরের মৃত্যুতে কারও বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, গ্র্যান্ড জুরির সিদ্ধান্ত

        শক্তিশালী এল নিনোর আশঙ্কায় পুরো ক্যালিফোর্নিয়ায় জরুরি অবস্থা

        ১১০ বিলিয়ন ডলারের প্যারামাউন্ট-ওয়ার্নার ব্রাদার্স একীভূতকরণ, ১২ অঙ্গরাজ্যের মামলার নিষ্পত্তি

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

গার্মেন্টস ও রেমিট্যান্স সংকটে ন্যামের সহযোগিতা চাইল বাংলাদেশ

গার্মেন্টস ও রেমিট্যান্স সংকটে ন্যামের সহযোগিতা চাইল বাংলাদেশ

বৈশ্বিক মহামারি আকার ধারণ করা করোনাভাইরাসের প্রভাব অর্থনৈতিকভাবে বাংলাদেশের তৈরি পোশাক শিল্প ও রেমিট্যান্স খাতকে ক্ষতিগ্রস্ত করেছে। এই সংকট নিরসনে জোট নিরপেক্ষ আন্দোলন (ন্যাম) সদস্য দেশগুলোর সহযোগিতা চেয়েছে ঢাকা।

সোমবার ন্যাম সদস্য দেশগুলোর রাষ্ট্র ও সরকার প্রধান এবং পররাষ্ট্রমন্ত্রীরা ভার্চুয়াল সম্মেলনে অংশ নেন। ঢাকার পক্ষে অংশ নিয়ে পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন ন্যাম সদস্য রাষ্ট্রগুলোর প্রতি এই আহ্বান করেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘করোনাভাইরাসের প্রভাবে বাংলাদেশ অর্থনীতি, বিশেষ করে পোশাক শিল্প ও রেমিটেন্স খাত ক্ষতির মুখে পড়েছে। এই সমস্যা সমাধানে ন্যাম সদস্যরা তাদের উদ্ভাবনী পদ্ধতি কাজে লাগিয়ে এই সমস্যার সমাধানে সাহায্য করতে পারে।’

ন্যামের বর্তমান চেয়ারম্যান আজারবাইজানের রাষ্ট্রপতি ও ন্যামের সভাপতি ইলহাম আলিয়েভে এই অনলাইন সম্মেলন আহ্বান করে। মূলত করোনাকালে ন্যামের করণীয় নিয়ে এই সম্মেলনের আয়োজন করা হয়।

অনলাইনে সম্মেলনে করোনা ইস্যুতে বাংলাদেশের প্রেক্ষাপট বা অবস্থান তুলে ধরেন পররাষ্ট্রমন্ত্রী।

মোমেন বলেন, ‘আমাদের জনসংখ্যার ওপর এর প্রভাব হ্রাস করার জন্য ৩১ দফা নির্দেশনা জারি করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরকার ইতিমধ্যে প্রায় ১১.৬ বিলিয়ন মার্কিন ডলার বরাদ্দ করেছে। যেটার মাধ্যমে দেশের ক্ষতিগ্রস্ত মানুষ ও ব্যবসায়ীদের সহায়তা করা হয়েছে।’

এ সময় করোনা সংকট থেকে উত্তরণে ন্যামের সহযোগিতা চান পররাষ্ট্রমন্ত্রী।

মোমেন তার বক্তব্যে চ্যালেঞ্জপূর্ণ বৈশ্বিক জরুরি অবস্থার বিষয়ে সময়োচিত উদ্যোগের জন্য আজারবাইজানের রাষ্ট্রপতিকে ধন্যবাদ জানান।

শেয়ার করুন

পাঠকের মতামত