আপডেট :

        লস এঞ্জেলেসের বৃদ্ধাশ্রমে কর্মীর গু লি, আহত ৩

        ৫০০-এর বেশি বিড়াল উদ্ধার, তদন্তে মিলল মৃত বিড়ালের হাড় ও জমিয়ে রাখা মরদেহ

        প্রশান্ত মহাসাগরে ঘূর্ণিঝড় পোলো ক্যাটাগরি ৫, মেক্সিকোতে ভারী বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা

        কেন কেন্টে মেনিনজাইটিসের প্রাদুর্ভাব এত ভয়াবহ হয়েছিল, কারণ খুঁজে পেলেন বিজ্ঞানীরা

        মিসিসিপিতে কৃষ্ণাঙ্গ কিশোরের মৃত্যুতে কারও বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, গ্র্যান্ড জুরির সিদ্ধান্ত

        শক্তিশালী এল নিনোর আশঙ্কায় পুরো ক্যালিফোর্নিয়ায় জরুরি অবস্থা

        ১১০ বিলিয়ন ডলারের প্যারামাউন্ট-ওয়ার্নার ব্রাদার্স একীভূতকরণ, ১২ অঙ্গরাজ্যের মামলার নিষ্পত্তি

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

যুক্তরাজ্যে করোনায় দ্বিগুণ মৃত্যুঝুঁকিতে বাংলাদেশিরা: গবেষণা

যুক্তরাজ্যে করোনায় দ্বিগুণ মৃত্যুঝুঁকিতে বাংলাদেশিরা: গবেষণা

যুক্তরাজ্যে করোনায় শ্বেতাঙ্গদের চেয়ে প্রায় দ্বিগুণ (১.৮) মৃত্যুঝুঁকিতে রয়েছে বাংলাদেশিরা।পাশপাশি দেশটিতে করোনায় শ্বেতাঙ্গদের চেয়ে চারগুন মৃত্যু ঝুঁকিতে রয়েছে কৃষ্ণাঙ্গরা।

বৃহস্পতিবার দেশটির জাতীয় পরিসংখ্যান অধিদফতরের (ওএনএস) এক জরিপের বিশ্লেষণে এ তথ্য উঠে এসেছে। খবর দ্য গার্ডিয়ান

প্রতিবেদনে বলা হয়েছে, শ্বেতাঙ্গদের তুলনায় কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে পাকিস্তানি ও বাংলাদেশিদের মৃত্যুঝুঁকি বেশি রয়েছে। পরিসংখ্যান অনুযায়ী বাংলাদেশি ও পাকিস্তানি পুরুষরা শ্বেতাঙ্গদের তুলনায় ১.৮ গুণমৃত্যু ঝুঁকিতে রয়েছে। এ ছড়া নারীরা শ্বেতাঙ্গদের তুলনায় ১.৬ গুণ বেশি মৃত্যুঝুঁকিতে রয়েছে।

চীনের বিভিন্ন জাতিগতদের মধ্যে কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে মৃত্যু ঝুঁকি একই রকম দেখা গেছে বলে প্রতিবেদনে বলা হয়েছে।

এ ছাড়া, ক্যারিবিয়ান, আফ্রিকান ও অন্যান্য কৃষ্ণাঙ্গ নারীরা শ্বেতাঙ্গ নারীদের তুলনায় ৪.৩ গুণ ও ওইসব দেশের কৃষ্ণাঙ্গ পুরুষরা শ্বেতাঙ্গদের তুলনায় ৪.২ গুণ বেশি করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুঝুঁকিতে রয়েছে।

গার্ডিয়ানের গবেষণা বলছে, গত মাসে সবচেয়ে বেশি সংখ্যালঘু গোষ্ঠী করোনা ঝুঁকি মোকাবেলা করেছে। দেখা গেছে, ইংল্যান্ড এবং ওয়েলসে সবচেয়ে বেশি জাতিগত গোষ্ঠী করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন।

ওএনএসের বরাত দিয়ে আলজাজির জানায়, এই ফলাফল দেখানো হয়েছে, বিভিন্ন জাতিগত গোষ্ঠীতে মৃতদের আর্থ সামাজিক অবস্থা ও অন্যান্য পারিপার্শ্বিক অবস্থার ওপর ভিত্তি করে। তবে পার্থক্যের একটি অংশ এখনো ব্যাখ্যা করা হয়নি।

বিভিন্ন আর্থ-সামাজিক সামঞ্জস্যতার মডেল ব্যবহারের কথা জানিয়ে প্রতিবেদনে বলা হয়, বিভিন্ন জাতিগত গোষ্ঠীর মধ্যে কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে মারা যাওয়ার উল্লেখযোগ্য পার্থক্য দেখা গেছে।

তবে গার্ডিয়ান জাতীয় পরিসংখ্যান বুর‌্যোর বরাতে জানায়, শুধুমাত্র তাদের (করোনায় আক্রান্ত মৃতদের) সম্প্রদায়ের সম্পদ, শিক্ষা এবং থাকার জায়গার ওপর ভিত্তি করে এটি করা হয়নি। তাদের বয়স, ব্যক্তিগত স্বাস্থ্য, অক্ষমতা এবং আর্থ জনসংখ্যার বৈশিষ্ট্যকে গুরুত্ব দেয়া হয়েছে।

ওএনএস জানায়, বিভিন্ন জাতিগত শ্বেতাঙ্গদের চেয়ে কৃষ্ণাঙ্গ জাতিগত গোষ্ঠী করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়ার ঝুঁকি অনেকাংশে বেশি।

এতে বলা হয়, বাংলাদেশ, পাকিস্তান, ভারত ও বিভিন্ন জাতিগত গোষ্ঠী শ্বেতাঙ্গ জাতিগত গোষ্ঠীদের চেয়ে বেশি করোনার ঝুঁকিতে রয়েছে।

এলএবাংলাটাইমস/এলআরটি/আই

শেয়ার করুন

পাঠকের মতামত