আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

মার্কিন সাময়িকীর তথ্য, সবচেয়ে ক্ষমতাশীল ১০০ দেশের তালিকায় বাংলাদেশ

মার্কিন সাময়িকীর তথ্য, সবচেয়ে ক্ষমতাশীল ১০০ দেশের তালিকায় বাংলাদেশ

বিশ্বের সবচেয়ে ক্ষমতাশালী ১০০টি দেশের তালিকায় স্থান করে নিয়েছে বাংলাদেশ। নতুন বছরে ক্ষমতাশালী দেশ হিসেবে বাংলাদেশের অবস্থান ৮১তম।

সম্প্রতি মার্কিন সিইওওয়ার্ল্ড ম্যাগাজিনের করা তালিকায় বাংলাদেশের এ অবস্থান তুলে ধরা হয়েছে। বিশ্বের ১৯০টি দেশ নিয়ে এই র‌্যাঙ্কিং প্রকাশ করা হয়েছে। ১০০ নম্বরের ভিত্তিতে করা ওই জরিপে বাংলাদেশের স্কোর ৬১ দশমিক ৬৭।

তালিকায় শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির স্কোর হচ্ছে ৯৮ দশমিক ০৯। এর পরেই হচ্ছে চীন ও রাশিয়ার অবস্থান। দেশ দুটির স্কোর যথাক্রমে ৯৪ দশমিক ২৯ ও ৯৪ দশমিক ১১।

তালিকায় ৯৩ দশমিক ৬২ স্কোর নিয়ে চতুর্থ অবস্থানে আছে ভারত। এরপর যথাক্রমে আছে ফ্রান্স ও জার্মানি। সপ্তম স্থানে আছে জাপান, অষ্টম অবস্থানে যুক্তরাজ্য। নবম স্থানে দক্ষিণ কোরিয়া আর দশম অবস্থানে ইসরায়েল।

দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে এ তালিকায় বাংলাদেশের আগে রয়েছে ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কা। ৭৩ দশমিক ২২ স্কোর নিয়ে ৩৭তম অবস্থানে আছে পাকিস্তান।

আর ৬১ দশমিক ৭০ স্কোর নিয়ে শ্রীলঙ্কা ৮০তম অবস্থানে আছে। তালিকার সবার শেষে আছে স্লোভেনিয়া, এস্তোনিয়া, লাটভিয়া, লিথুয়ানিয়া ও স্লোভাকিয়া।

সিইওওয়ার্ল্ড শক্তিমত্তার সাতটি দিক বিবেচনা করে এই তালিকা প্রণয়ন করেছে। সেগুলো হলো রাজনৈতিক স্থিতিশীলতা, অর্থনৈতিক প্রভাব, প্রতিরক্ষা বাজেট, অস্ত্রভান্ডার, বৈশ্বিক জোট, কূটনৈতিক ক্ষমতা ও সামরিক শক্তি।

যে সাতটি ক্যাটাগরির ভিত্তিতে এই র‌্যাঙ্কিং করা হয়েছে, সেগুলোর মধ্যে আবার ৬০টি সূচক প্রণয়ন করা হয়েছে। প্রতিটি সূচককে আবার ১ থেকে ১০০-এর মধ্যে সাজানো হয়েছে। এই সূচকগুলোর মধ্যে আবার কিছু উপসূচকও আছে।

১৯ অক্টোবর থেকে ২৪ ডিসেম্বর পর্যন্ত সিইওওয়ার্ল্ড সাময়িকী গ্লোবাল বিজনেস পলিসি ইনস্টিটিউটের সঙ্গে এই জরিপ পরিচালনা করেছে।

শেয়ার করুন

পাঠকের মতামত