আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

ঢাকার সেন্ট গ্রেগরিজ হাই স্কুল অ্যান্ড কলেজে হিজাব ব্যবহারে নিষেধাজ্ঞা

ঢাকার সেন্ট গ্রেগরিজ হাই স্কুল অ্যান্ড কলেজে হিজাব ব্যবহারে নিষেধাজ্ঞা

রাজধানীর পুরান ঢাকার লক্ষ্মীবাজারের সেন্ট গ্রেগরিজ হাই স্কুল অ্যান্ড কলেজে মুসলিম শিক্ষিকাদের হিজাব ব্যবহার না করতে নোটিশ দিয়েছেন কর্তৃপক্ষ। তাদের শ্রেণিকক্ষে এবং প্রতিষ্ঠানের বিভিন্ন অনুষ্ঠানে হিজাব না পরতে বলা হয়েছে। এ ঘটনায় সোমবার, ২০ ডিসেম্বর গভীর উদ্বেগ প্রকাশ করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিভিন্ন ইসলামিক দলের নেতৃবৃন্দ।

আলাদা আলাদা বিবৃতিতে ইসলামিক দলগুলো বলেন, বাংলাদেশের মতো ৯৫ ভাগ মুসলমানের দেশে নারীদেরকে তাদের ধর্মীয় পোশাক হিজাব পরাকে নিষিদ্ধ করে গ্রেগরি স্কুল এন্ড কলেজের প্রিন্সিপাল ধর্মীয় অনুভূতিতে আঘাত ও দেশের সংবিধান লঙ্ঘন করেছেন। শিক্ষা প্রতিষ্ঠানে এ ধরনের অন্যায় নিষেধাজ্ঞা জারি করা একটি মুসলিম দেশে চরম ধৃষ্টতা। কর্তৃপক্ষকে অবিলম্বে স্কুলে নোটিশ বাতিল করে হিজাব নিষিদ্ধকরণের জন্য ক্ষমা চাইতে হবে। অন্যথায় প্রতিষ্ঠানটির মুসলিম শিক্ষার্থী ও শিক্ষকসহ দেশের তাওহিদী জনতা স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে বিক্ষোভ আন্দোলনে নামতে বাধ্য হবে।

বিষয়টি নিয়ে এক বৈঠকে বাংলাদেশ খেলাফত আন্দোলনের নেতৃবৃন্দ আরো বলেন, হিজাব পরা পত্যেক মুসলিম নারীর ধর্মীয় ও নাগরিক অধিকার। কারো ধর্মীয় পোশাককে অবজ্ঞা বা নিষিদ্ধ করার অধিকার কারো নেই। মুসলিম সংখ্যাঘরিষ্ট বাংলাদেশের প্রত্যেক প্রতিষ্ঠানকে ধর্মীয় মূল্যবোধ রক্ষা করেই চলতে হবে। অন্যথায় মুসলিম পরিবারের সন্তানগণ এধরনের ইসলাম বিদ্বেষী স্কুল- কলেজে অধ্যায়ন ও অধ্যাপনা থেকে বিরত থাকতে বাধ্য হবে।

অপরদিকে সেন্ট গ্রেগরি স্কুল এর ভিনধর্মী প্রিন্সিপাল ব্রাদার প্রদীপ প্লাসিড গোমেজ মুসলিম ধর্মাবলম্বী শিক্ষিকাগণের হিজাব পরিধান এর উপর নিষেধাজ্ঞার তিব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ঐতিহ্যবাহী সংগঠন বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির আমীর আল্লামা সারওয়ার কামাল আজিজি ও মহাসচিব মাওলানা মুসা বিন ইযহার সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

নেজামে ইসলাম পার্টির পক্ষ থেকে এক বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, হিজাব পরিধান করা মুসলিম নারীর ধর্মীয় আবশ্যিক বিধান এবং এটা রাষ্ট্রীয় নাগরিক অধিকার। এটা নিষিদ্ধ করার কোন এখতিয়ার তথাকথিত এই প্রিন্সিপালের নেই। সে একই সাথে ধর্মীয় ও রাষ্ট্রীয় আইনে অপরাধী, এতবড় দুঃসাহস সে পেলো কোথায়? নেতৃবৃন্দ অনতিবিলম্বে এই ধর্মবিদ্বেষী প্রিন্সিপালকে বহিষ্কার পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে নইলে বিক্ষুব্ধ জনতা ফুসে উঠলে সরকার তার দায় এড়াতে পারবে না।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/বি

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত