আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

১৮ বছর পর বাড়ি ফিরলেন নিখোঁজ গৃহবধূ

১৮ বছর পর বাড়ি ফিরলেন নিখোঁজ গৃহবধূ

রাজবাড়ীর বালিয়াকান্দিতে স্বামীর বাড়ি থেকে হারিয়ে যাওয়ার ১৮ বছর পর রোববার সন্ধ্যায় বাড়িতে ফিরেছেন এক গৃহবধূ। অজুফা বেগম (৪৮) নামের ওই নারী উপজেলার নবাবপুর ইউনিয়নের বেরুলী গ্রামের হাকিম শেখের মেয়ে।

জানা গেছে, ১৮ বছর আগে স্বামীর বাড়ি থেকে স্বামী, ৪ মেয়ে, ৩ ছেলে রেখে বাড়ি থেকে হঠাৎ করেই নিখোঁজ হন অজুফা বেগম। দীর্ঘদিন ধরে খোঁজাখুজি করে তার কোন সন্ধান পাওয়া যাচ্ছিল না। গত ২৭ ডিসেম্বর অজুফার পিতা হাকিম শেখ মারা যান। বাবার মৃত্যুর ৭ দিন পর স্মৃতিশক্তিহারা অজুফা বাড়িতে ফিরে আসেন।

দীর্ঘদিন পর অজুফার ফিরে আসার খবরটি এলাকায় ছড়িয়ে পড়লে তাকে দেখতে স্বামী শমসের ফকিরের বাড়িতে ভিড় জমাচ্ছে উৎসুক জনতা।

অজুফার ছেলে আব্বাস আলী ফকির বলেন, ‘আমার মা ১৮ বছর আগে আমাদের ৭ ভাই-বোনকে রেখে হঠাৎ করেই নিখোঁজ হন। অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যাচ্ছিল না। আমরা ধারণা করেছিলাম হয়তো মারা গেছেন। আমরা মায়ের জন্য মিলাদ ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করার চিন্তা করছিলাম। আল্লাহ মাকে আমাদের মাঝে ফিরিয়ে দিয়েছেন।’

অজুফার ছোট বোন আয়েশা বেগম হারিয়ে যাওয়া বোনকে চিনতে পেরে বুকে জড়িয়ে ধরে আবেগে কান্নায় ভেঙ্গে পড়েন। তিনি বলেন, ‘হঠাৎ করেই নিখোঁজ হয়েছিলেন এ বোন। এখন ফিরে এসেছেন। তাই আল্লাহর কাছে অনেক অনেক শোকর জানাই।’

এলএবাংলাটাইমস/এলআরটি/বি

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত