আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

শিক্ষকের মৃত্যু: কুয়েট ছাত্রলীগ সম্পাদকসহ ৪ জন আজীবন বহিষ্কার

শিক্ষকের মৃত্যু: কুয়েট ছাত্রলীগ সম্পাদকসহ ৪ জন আজীবন বহিষ্কার

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) শিক্ষক ড. মো. সেলিম হোসেনের রহস্যজনক মৃত্যুর ঘটনায় বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক সিজানসহ চার শিক্ষার্থীকে আজীবন বহিষ্কার করা হয়েছে।

অভিযুক্ত ৪৪ জন ছাত্রের বিষয়ে করণীয় নির্ধারণে আজ বুধবার (৫ জানুয়ারি) ছাত্র শৃঙ্খলা কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়।

আজীবন বহিষ্কার হওয়া অন্যরা হলেন, আবু হাসান আব্দুল কাইয়ুম, মো. কামরুজ্জামান রাজ্জাক, রিয়াজ খান নিলয়।

জানা যায়, কুয়েট শিক্ষক অধ্যাপক ড. মো. সেলিম হোসেনের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদমান নাহিয়ান সেজানসহ ৪৪ শিক্ষার্থী শোকজের জবাব এবং ৪৪ পৃষ্ঠার তদন্ত কমিটির রিপোর্ট সভায় প্রদান করা হয়। কমিটির সভাপতি ও কুয়েট ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়।

কুয়েটের জনসংযোগ ও তথ্য শাখার কর্মকর্তা মো. রবিউল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে গত শনিবার এ ঘটনায় সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে কুয়েট ছাত্রলীগের সাধারণ সম্পাদক সিজানসহ ৯ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

শিক্ষকের মৃত্যুর ঘটনায় এর আগে ৩০ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের ৪৪ ছাত্রকে শোকজ করা হয়। তাদের ৩ জানুয়ারির মধ্যে কারণ দর্শাতে বলা হয়। সিন্ডিকেট সভায় আজ তাদের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।

গত ৩০ নভেম্বর প্রফেসর ড. মো. সেলিম হোসেন মানসিক নিপীড়নের কারণে মারা যান বলে অভিযোগ পরিবারের। তার মৃত্যুর পর উত্তপ্ত হয়ে উঠে ক্যাম্পাস। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ৩ ডিসেম্বর জরুরি সিন্ডিকেট সভার সিদ্ধান্ত মোতাবেক কুয়েট ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদমান নাহিয়ান সেজানসহ ৯ ছাত্রকে ঘটনায় জড়িত সন্দেহে সাময়িক বহিষ্কার করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

অভিযোগ ওঠে, দাপ্তরিক কক্ষে কুয়েট শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদমান নাহিয়ান সেজানের নেতৃত্বে কিছু সাধারণ ছাত্রের জেরা, অপমান, অবরুদ্ধ করে রাখা ও মানসিক নির্যাতনে ড. সেলিমের মৃত্যু হয়েছে। এ ঘটনা তদন্তে দুই দফায় কমিটি গঠন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। গত ২৮ ডিসেম্বর তদন্ত কমিটি শিক্ষকের মৃত্যুর ঘটনা তদন্ত করে ৪৮ পৃষ্ঠার তদন্ত রিপোর্ট জমা দেন বিশ্ববিদ্যালয়ের ভিসির কাছে।

উল্লেখ্য, শিক্ষক মৃত্যুর তদন্ত কমিটি ৩ ডিসেম্বর থেকে ২৭ ডিসেম্বর পর্যন্ত তদন্ত করেন। এ সময় শিক্ষকের পরিবারের চারজন, বিশ্ববিদ্যালয়ের ৩৫ শিক্ষক, ৬৫ শিক্ষার্থী, ১৭ কর্মকর্তাসহ মোট ১২৬ জনকে জিজ্ঞাসাবাদ করে।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/বি

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত