আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

থানায় স্ত্রীর অভিযোগ: মুরাদের ওপর নজর রাখছে পুলিশ

থানায় স্ত্রীর অভিযোগ: মুরাদের ওপর নজর রাখছে পুলিশ

মারধর ও হত্যার হুমকির বিষয়ে স্ত্রীর অভিযোগের প্রেক্ষিতে সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী আলোচিত ডা: মুরাদ হাসানের ওপর নজর রাখছে পুলিশ। একই সাথে স্ত্রী ডা: জাহানারা এহসানের নিরাপত্তার বিষয়েও সার্বক্ষণিক নজর রাখছে পুলিশ।

ধানমন্ডি থানার ওসি ইকরাম আলী মিয়া বলেন, আদালতের অনুমতিসাপেক্ষে তদন্ত কর্মকর্তা যদি মনে করে মুরাদ হাসানকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন, তাহলে তাকে তলব করা হবে। তিনি বলেন, আমরা তার সাথে (জাহানারা) সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করছি। তিনি সমস্যা বোধ করলে বা নিরাপত্তাহীন মনে করেন তাহলে আমাদেরকে জানাবেন, আমরা সাথে সাথে ব্যবস্থা গ্রহণ করব।

ওসি বলেন, অভিযোগের পর ধানমন্ডি থানা পুলিশ জাহানারা এহসানের সাথে নিয়মিত যোগাযোগ করছে। তিনি কখনো সমস্যা বোধ করলে যাতে দ্রুত সময়ে তাকে সাপোর্ট দেয়া যায় সে প্রস্তুতি পুলিশের পক্ষ থেকে রাখা হয়েছে।

ডা: জাহানারার জিডির বিষয়ে ধানমন্ডি থানার এসআই রাজিব হাসানকে তদন্তভার দেয়া হয়েছে। তদন্তের বিষয়ে রাজিব হাসান বলেন, জিডির তদন্ত শুরু করার জন্য আদালতের অনুমতির প্রয়োজন হয়। গতকাল শুক্রবার হওয়ায় আগামীকাল রোববার আদালতের অনুমতির জন্য আবেদন করবেন। আদালতের অনুমতি পাওয়ার পর তদন্তে যা যা প্রয়োজন হবে তার ব্যবস্থা নেয়া হবে।

বৃহস্পতিবার সন্ধ্যায় মুরাদ হাসানের বিরুদ্ধে মারধর ও হত্যার হুমকির অভিযোগ এনেছেন তার স্ত্রী। বিষয়টি উল্লেখ করে ধানমন্ডি থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন জাহানারা এহসান। তিনি মুরাদ হাসানের কারণে নিরাপত্তাহীনতায় ভুগছেন বলেও অভিযোগ করেন। একই দিন দুপুরে ডা: জাহানারা ৯৯৯-এ কল করে স্বামীর বিরুদ্ধে মারধর ও হত্যার অভিযোগ করে পুলিশের কাছে নিরাপত্তা চান।

এদিকে স্ত্রীর অভিযোগের পর থেকে ডা: মুরাদ হাসান গা-ঢাকা দিয়েছেন। বৃহস্পতিবার পুলিশ যাওয়ার পর তিনি বের হয়ে আর ফেরেননি। গতকাল শুক্রবার তার সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। তবে পুলিশ তার ওপরে নজর রাখছে বলে জানা গেছে।

স্ত্রী ডা: জাহানারা জিডিতে যে অভিযোগ করেন : বৃহস্পতিবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে থানায় লিখিত অভিযোগ দেন ডা: জাহানার এহসান। এতে তিনি অভিযোগ করেন, বিবাদি ডা: মুরাদ হাসানের সাথে ১৯ বছর আগে বিয়েবন্ধনে আবদ্ধ হন। বিবাহিত জীবনে তাদের সংসারে মেয়ে রামিসা ফারিহা রাজকন্যা ও ছেলে হাসান আবরার মাহির যুবরাজ রয়েছে। বিবাদি ডা: মুরাদ তার স্বামী। তিনি একজন সংসদ সদস্য এবং সাবেক প্রতিমন্ত্রী। তিনি কারণে-অকারণে তাকে এবং সন্তানদের অকথ্য ভাষায় গালিগালাজসহ শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করে আসছেন। হত্যার হুমকিও দিয়ে আসছেন।

মুরাদের স্ত্রী জিডিতে উল্লেখ করেন, ৬ জানুয়ারি আনুমানিক বেলা পৌনে ৩টার দিকে বরাবরের মতোই তিনি (ডা: মুরাদ) তাকে ও সন্তানদের গালিগালাজ করেন এবং মারধর করতে উদ্যত হলে ৯৯৯ নম্বরে কল করেন। ধানমন্ডি থানা পুলিশ বাসার ঠিকানায় পৌঁছলে বিবাদি বাসা থেকে বের হয়ে যান। এ অবস্থায় তিনি নিরাপত্তাহীনতায় রয়েছেন। বিবাদি যেকোনো সময় তার ও সন্তানদের ক্ষতি করতে পারেন। তার অভিযোগটি সাধারণ ডায়েরি হিসেবে নেয় পুলিশ।

এলএবাংলাটাইমস/এলআরটি/বি

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত