আপডেট :

        লস এঞ্জেলেসের বৃদ্ধাশ্রমে কর্মীর গু লি, আহত ৩

        ৫০০-এর বেশি বিড়াল উদ্ধার, তদন্তে মিলল মৃত বিড়ালের হাড় ও জমিয়ে রাখা মরদেহ

        প্রশান্ত মহাসাগরে ঘূর্ণিঝড় পোলো ক্যাটাগরি ৫, মেক্সিকোতে ভারী বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা

        কেন কেন্টে মেনিনজাইটিসের প্রাদুর্ভাব এত ভয়াবহ হয়েছিল, কারণ খুঁজে পেলেন বিজ্ঞানীরা

        মিসিসিপিতে কৃষ্ণাঙ্গ কিশোরের মৃত্যুতে কারও বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, গ্র্যান্ড জুরির সিদ্ধান্ত

        শক্তিশালী এল নিনোর আশঙ্কায় পুরো ক্যালিফোর্নিয়ায় জরুরি অবস্থা

        ১১০ বিলিয়ন ডলারের প্যারামাউন্ট-ওয়ার্নার ব্রাদার্স একীভূতকরণ, ১২ অঙ্গরাজ্যের মামলার নিষ্পত্তি

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

ছাত্রলীগের হামলার পর শাবিপ্রবিতে ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা

ছাত্রলীগের হামলার পর শাবিপ্রবিতে ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) আন্দোলনরত শিক্ষার্থীরা রোববারের (১৬ জানুয়ারি) ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছেন। বেগম সিরাজুন্নেসা চৌধুরী হলের প্রভোস্ট বডির সব সদস্যের পদত্যাগসহ তিন দফা দাবি ও অবস্থান কর্মসূচিতে ছাত্রলীগের হামলার প্রতিবাদে এ কর্মসূচি ঘোষণা করেন শিক্ষার্থীরা। তবে রোববার যদি দাবি মেনে না নেওয়া হয় তাহলে অনির্দিষ্টকাল আন্দোলন চলবে বলেও জানান তারা।

শনিবার (১৫ জানুয়ারি) দিনগত রাত একটায় এই কর্মসূচি ঘোষণা করেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

শনিবার সন্ধ্যা সাতটায় শিক্ষার্থীদের বেঁধে দেওয়া ২৪ ঘণ্টার আল্টিমেটাম শেষ হয়। আল্টিমেটাম শেষে বিশ্ববিদ্যালয়ের গোলচত্বরে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। বিক্ষোভ চলাকালে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ছাত্রলীগ হামলা চালায় বলে অভিযোগ আন্দোলনরত শিক্ষার্থীদের। তবে হামলার ঘটনায় সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করেছে শাখা ছাত্রলীগ।

আন্দোলনকারী এক শিক্ষার্থী সামিরা ফারজানা বলেন, প্রশাসনের ইন্ধনে ছাত্রলীগ আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলা করেছে। বিভিন্নভাবে ভয়-ভীতি দেখিয়েছে। হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। হল প্রভোস্ট বডির সবাইকে অপসারণ করতে হবে। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে বলে জানান তিনি।

জানা যায়, শনিবার সন্ধ্যা সাড়ে সাতটায় শিক্ষার্থীদের বিক্ষোভ চলাকালে একটি অ্যাম্বুলেন্স যেতে চাইলে আন্দোলনরত শিক্ষার্থীরা বাধা দেন। এ সময় ছাত্রলীগকর্মীরা অ্যাম্বুলেন্সটি পার করে দিতে চাইলে শিক্ষার্থীদের সঙ্গে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে উভয়পক্ষের মধ্যে হাতাহাতি শুরু হয়। পরে আন্দোলনে অংশ নেওয়া পাঁচ-ছয়জন ছাত্রকে মারধর করার অভিযোগ ওঠে ছাত্রলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে।

এর আগে ১৩ জানুয়ারি দিনগত রাত ১২টা থেকে একই দাবিতে উপাচার্যের বাসভবনে প্রবেশ ফটকের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন আন্দোলনরত শিক্ষার্থীরা। পরে রাত আড়াইটায় উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের আশ্বাস দিলে তারা হলে ফিরে যান।

কিন্তু উপাচার্যের সঙ্গে আলোচনা ফলপ্রসূ হয়নি দাবি করে শুক্রবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত ক্যাম্পাসে অবস্থান নিয়ে আবারও বিক্ষোভ করেন আবাসিক ছাত্রীরা। পরে হল প্রভোস্ট ও সহকারী প্রভোস্টদের অফিস কক্ষে তালা ঝুলিয়ে দাবি মেনে নিতে ২৪ ঘণ্টার আলটিমেটাম দেন বেগম সিরাজুন্নেসা চৌধুরী হলের আবাসিক ছাত্রীরা।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/বি

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত