আপডেট :

        লস এঞ্জেলেসের বৃদ্ধাশ্রমে কর্মীর গু লি, আহত ৩

        ৫০০-এর বেশি বিড়াল উদ্ধার, তদন্তে মিলল মৃত বিড়ালের হাড় ও জমিয়ে রাখা মরদেহ

        প্রশান্ত মহাসাগরে ঘূর্ণিঝড় পোলো ক্যাটাগরি ৫, মেক্সিকোতে ভারী বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা

        কেন কেন্টে মেনিনজাইটিসের প্রাদুর্ভাব এত ভয়াবহ হয়েছিল, কারণ খুঁজে পেলেন বিজ্ঞানীরা

        মিসিসিপিতে কৃষ্ণাঙ্গ কিশোরের মৃত্যুতে কারও বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, গ্র্যান্ড জুরির সিদ্ধান্ত

        শক্তিশালী এল নিনোর আশঙ্কায় পুরো ক্যালিফোর্নিয়ায় জরুরি অবস্থা

        ১১০ বিলিয়ন ডলারের প্যারামাউন্ট-ওয়ার্নার ব্রাদার্স একীভূতকরণ, ১২ অঙ্গরাজ্যের মামলার নিষ্পত্তি

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

‘পুলিশ তুমি ফুল নাও, আমার ক্যাম্পাস ছেড়ে দাও’

‘পুলিশ তুমি ফুল নাও, আমার ক্যাম্পাস ছেড়ে দাও’

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরত শিক্ষার্থীরা উপাচার্যের পদত্যাগের দাবিতে তার বাসভবনের সামনে অবস্থান নিয়েছেন।

সোমবার (১৭ জানুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ভবনে তালা ঝুলিয়ে বিকেল থেকে উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নেন শিক্ষার্থীরা। এ সময় উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমদও বাসভবনে রয়েছেন।

জানা গেছে, দিনভর পুলিশের বিরুদ্ধে স্লোগান দিলেও উপাচার্য ভবনের সামনে এসে পুলিশ সদস্যদের দিকে ফুল হাতে এগিয়ে যান শিক্ষার্থীরা। তবে পুলিশ সদস্যরা তাদের দেওয়া ফুল নেননি। এ সময় শিক্ষার্থীরা স্লোগান দিতে থাকেন, পুলিশ তুমি ফুল নাও। আমার ক্যাম্পাস ছেড়ে দাও।

এদিকে পুলিশ ফুল না নেওয়ায় মাইকে পুলিশ সদস্যদের উদ্দেশে খোলা চিঠি পাঠ করেন শিক্ষার্থীরা। এ সময় চিঠিতে শিক্ষার্থীদের আন্দোলনে বাধা না দেওয়া ও ক্যাম্পাস ছেড়ে চলে যাওয়ার আহ্বান জানানো হয়।

পুলিশকে ফুল দেওয়া প্রসঙ্গে শিক্ষার্থী সালমা বলেন, তারা আমাদের ক্যাম্পাসে অতিথি। তাই তাদের ফুল দিয়ে স্বাগত জানিয়েছি। আশা করি তারা ফুল নিয়ে ক্যাম্পাস ছেড়ে চলে যাবেন। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আমরা কোনো পুলিশ চাই না।

সিলেট মহানগর পুলিশের উপকমিশনার আজবাহার আলী শেখ বলেন, আমরা বিশ্ববিদ্যালয়ে দায়িত্ব পালন করতে এসেছি। ফুল গ্রহণ করা বা না করা আমাদের দায়িত্বের অংশ নয়।

তিনি আরও বলেন, এটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। আমরাও এখানে ঢুকতে চাই না। অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রশাসনের আহ্বানেই আমরা এখানে এসেছি। শিক্ষার্থীরা যদি শান্ত থাকে আমরাও ক্যাম্পাস ছেড়ে চলে যাব।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/বি

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত