আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

জুনের শেষে উদ্বোধন হচ্ছে পদ্মা সেতু

জুনের শেষে উদ্বোধন হচ্ছে পদ্মা সেতু

আগামী জুন মাসের শেষের দিকে উদ্বোধন হতে যাচ্ছে পদ্মা সেতু। শেষ সপ্তাহের আগেই সেতুটি যান চলাচলের জন্য ‘রেডি’ হয়ে যাবে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

আজ বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠক শেষে সচিবালয়ে ব্রিফিংয়ে এ তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব। এর আগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে তার সভাপতিত্বে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘পদ্মা সেতু নিয়ে কথা হয়েছে (মন্ত্রিসভার বৈঠকে) এবং আজকে যেটা আলোচনা হয়েছে, আমার মনে হচ্ছে প্রধানমন্ত্রী নিজেই ক্লিয়ার করবেন আগামী ৪/৫/৬ দিনের মধ্যে জিনিসটা। পদ্মা সেতু জুন মাসের শেষে উদ্বোধন হচ্ছে, এটাতো উনি বলেই দিয়েছেন। আমরাও রেডি আছি, ইনশাহআল্লাহ। আশা করছি লাস্ট উইকের আগেই সেতু রেডি হয়ে যাবে।

এদিকে বাংলাদেশের ভ্যাকসিন কার্যক্রমের জন্য প্রশংসা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। আগামী বছরে স্বাস্থ্যখাতে ব্যয়ের জন্য বাংলাদেশকে ৯৪০ মিলিয়ন দিবে বিশ্ব ব্যাংক। মন্ত্রিপরিষদ সচিব ড. খন্দকার আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানান।

হাটবাজার স্থাপন ও ব্যবস্হাপনা আইনের খসড়ায় নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। আইনের খসড়ায় বলা হয়েছে, সরকারের অনুমোদন ছাড়া কোনো হাটবাজার বসানো যাবে না। সেক্ষেত্রে স্হায়ী হাটবাজারের জন্য জেলা প্রশাসকের অনুমতি লাগবে।

কেউ যদি সরকারের অনুমতি ছাড়া হাটবাজার বসায় তাহলে সেটা খাস জমি হিসেবে নিয়ে নিবে এবং ৫ লাখ টাকা জরিমানা এবং এক বছরের কারাদণ্ড দেওয়া হবে।

এছাড়া আজকের বৈঠকে ভূমি উন্নয়ন কর আইনের খসড়ায় নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। এর ফলে ২৫ বিঘা পর্যন্ত যাদের জমি আছে তাদের কর দিতে হবে না। এর বেশি হলেই পুরো জমির কর দিতে হবে। কারো যদি খাজনা দেওয়া ৩ বছর বাকি থাকে তাহলে প্রতি বছরের করের সাথে ৬.২ শতাংশ বেশি দিতে হবে।

এলএবাংলাটাইমস/এলআরটি/বি

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত