আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

পদ্মা সেতুর নাট-বল্টু খোলা সেই যুবক ৭ দিনের রিমান্ডে

পদ্মা সেতুর নাট-বল্টু খোলা সেই যুবক ৭ দিনের রিমান্ডে

পদ্মা সেতুর রেলিংয়ের নাট খুলে টিকটকে ভিডিও আপলোড করা যুবক বায়েজিদ তালহার সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন শরীয়তপুরের আদালত। আজ সোমবার বিকেলে শরীয়তপুরের মুখ্য বিচারিক হাকিম আদালতের বিচারক মো. সালেহুজ্জামান তাঁকে রিমান্ডে পাঠান।

আদালতের কোর্ট পরিদর্শক মো. জাহাঙ্গীর এ তথ্য নিশ্চিত করে জানান, পদ্মা সেতুতে যান চলাচল শুরুর দিন রোববার রেলিংয়ের নাট খোলার ভিডিও টিকটকে ছড়ানোয় গ্রেপ্তার হওয়া বায়েজিদকে সাত দিনের রিমান্ডে পেয়েছে পুলিশ।

এদিকে, বায়েজিদকে গ্রেপ্তারের পর আজ সোমবার একটি ব্রিফিং করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

মালিবাগের সিআইডি সদর দপ্তরে আয়োজিত এই ব্রিফিংয়ে সিআইডির সাইবার ইন্টেলিজেন্স অ্যান্ড রিস্ক ম্যানেজমেন্ট বিভাগের বিশেষ পুলিশ সুপার রেজাউল মাসুদ জানান, বায়েজিদকে গতকাল (রোববার) বিকেল সাড়ে ৫টার দিকে আটক করা হয়। ঘটনাটি ঘটেছে সকাল সাড়ে ৭টা থেকে ১১টার মধ্যে।

ঘটনার বর্ণনায় পুলিশ সুপার রেজাউল মাসুদ বলেন, ‘বায়েজিদ ও কাউছার দুই বন্ধু গাড়িতে করে যান। বায়েজিদ গাড়ি চালাচ্ছিলেন। যাওয়ার সময় নেমেছেন। আবার আসার সময় জাজিরা প্রান্তের দিকে খুব সম্ভবত ৩০ থেকে ৩৫ নম্বর পিলারের মাঝে তাঁরা নেমে পদ্মা সেতুর নাট-বল্টু খুলে ফেলেন।

সেই সঙ্গে পদ্মা সেতুকে তুচ্ছ-তাচ্ছিল্য, অবজ্ঞা, অসম্মান, ব্যঙ্গোক্তি করেন এবং মানুষের আবেগ, অনুভূতিতে তাঁরা আঘাত করেন। প্রাথমিকভাবে আমাদের কাছে মনে হয়েছে, এটা একটা অন্তর্ঘাতমূলক কাজ। এটা একটা স্যাবোটাজের (নাশকতা) মতো মনে হয়েছে। এ জন্য তাঁকে দ্রুত গ্রেপ্তার করে পদ্মা সেতু দক্ষিণ থানায় তাঁর নামে মামলা করা হয়েছে।’

 

এলএবাংলাটাইমস/এলআরটি/বি

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত