আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

শিক্ষক হত্যা: জিতুর বাবার ১০ দিনের রিমান্ড চায় পুলিশ

শিক্ষক হত্যা: জিতুর বাবার ১০ দিনের রিমান্ড চায় পুলিশ

সাভারে কলেজশিক্ষক উৎপল কুমার সরকারকে পিটিয়ে হত্যার ঘটনায় অভিযুক্ত ‍শিক্ষার্থী আশরাফুল ইসলাম জিতুর বাবা উজ্জ্বল হোসেনকে (৪৫) গ্রেপ্তার দেখিয়ে ১০ দিনের রিমান্ড আবেদন করেছে পুলিশ।

বুধবার (২৯ জুন) দুপুরে আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (তদন্ত) জিয়াউল ইসলাম জানান, অভিযুক্ত জিতুর বাবা উজ্জ্বলকে জিজ্ঞাসাবাদ শেষে ১০ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে। রিমান্ড মঞ্জুর হলে জিজ্ঞাসাবাদ করা হবে।

এর আগে এদিন ভোরে তাকে কুষ্টিয়ার কুমারখালী উপজেলা থেকে উজ্জলকে আটক করে আশুলিয়া থানা পুলিশ। আশুলিয়ায় আনার পর দুপুরে তাকে গ্রেপ্তার দেখানো হয়। হত্যাকাণ্ডের ঘটনার পর পরিবারসহ গা ঢাকা দিয়েছিলেন উজ্জ্বল হাজী। তবে তাকে গ্রেপ্তার করতে পারলেও মূল অভিযুক্ত জিতুকে এখনও গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

কলেজ ক্যাম্পাসে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় আশুলিয়ার চিত্রাশাইলে হাজী ইউনুস আলী স্কুল অ্যান্ড কলেজের রাষ্ট্র বিজ্ঞানের প্রভাষক উৎপল কুমার সরকারকে গত শনিবার (২৫ জুন)  ওই প্রতিষ্ঠানের ছাত্র আশরাফুল ইসলাম জিতু ক্রিকেট স্ট্যাম্প দিয়ে বেধড়ক পেটায়। পরে গত সোমবার (২৭ জুন) সাভারের এনাম মেডিক্যাল কলেজে চিকিৎসাধীন অবস্থায় আহত ওই কলেজ শিক্ষক মারা যান।

শিক্ষার্থীদের অভিযোগ, ঘটনার দিন সিসি ক্যামেরা অকার্যকর রাখতে জিতু নিজেই বিদ্যুতের মূল সুইচ বন্ধ রাখে। স্কুলটির এক পরিচালকের আত্মীয় হয় জিতু। সেই ক্ষমতাই জিতুর ওপর কেউ কথা বলতে পারতো না। জিতু নানা অপকর্ম করে বেড়ায়।

স্কুলের এক শিক্ষক জানান, সহকর্মী উৎপল আঘাতের পর পড়ে যাচ্ছিলেন। তাই তাকে ধরতেই জিতুকে ধরেও তখন ছেড়ে দিতে হয়েছে। পরে আরও শিক্ষকেরা উৎপলকে বাঁচাতে এগিয়ে গেলে জিতু সেখান থেকে সটকে পড়ে।

হাজী ইউনুস আলী স্কুল অ্যান্ড কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক উৎপল সরকার একইসঙ্গে ওই প্রতিষ্ঠানের শৃঙ্খলা কমিটির সভাপতি।

প্রায় ১০ বছর ধরে তিনি এ কলেজে অধ্যাপনা করে আসছিলেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর শেষ করে তিনি এই কলেজে শিক্ষকতা শুরু করেন। তার গ্রামের বাড়ি সিরাজগঞ্জের উল্লাপাড়া থানার এঙ্গেলদানি গ্রামে। পরিবার নিয়ে তিনি ঢাকার মিরপুরে বসবাস করতেন।

এলএবাংলাটাইমস/এলআরটি/বি

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত