আপডেট :

        লস এঞ্জেলেসের বৃদ্ধাশ্রমে কর্মীর গু লি, আহত ৩

        ৫০০-এর বেশি বিড়াল উদ্ধার, তদন্তে মিলল মৃত বিড়ালের হাড় ও জমিয়ে রাখা মরদেহ

        প্রশান্ত মহাসাগরে ঘূর্ণিঝড় পোলো ক্যাটাগরি ৫, মেক্সিকোতে ভারী বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা

        কেন কেন্টে মেনিনজাইটিসের প্রাদুর্ভাব এত ভয়াবহ হয়েছিল, কারণ খুঁজে পেলেন বিজ্ঞানীরা

        মিসিসিপিতে কৃষ্ণাঙ্গ কিশোরের মৃত্যুতে কারও বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, গ্র্যান্ড জুরির সিদ্ধান্ত

        শক্তিশালী এল নিনোর আশঙ্কায় পুরো ক্যালিফোর্নিয়ায় জরুরি অবস্থা

        ১১০ বিলিয়ন ডলারের প্যারামাউন্ট-ওয়ার্নার ব্রাদার্স একীভূতকরণ, ১২ অঙ্গরাজ্যের মামলার নিষ্পত্তি

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ, টার্গেট বিদ্যুৎ-টেলিকম ও আর্থিক খাত

সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ, টার্গেট বিদ্যুৎ-টেলিকম ও আর্থিক খাত

ব্যাপক সাইবার আক্রমণের মুখে বাংলাদেশ। দেশের বিদ্যুৎ, টেলিকম ও আর্থিক খাতগুলোকে টার্গেট করে এই হামলা হচ্ছে। তবে এসব হামলায় এখনো বড় ধরনের কোনো ক্ষতি হয়নি। কম্পিউটার ইনসিডেন্ট রেসপন্স টিম (বিজিডি ই-গভ সার্ট) এসব হামলার ব্যাপারে সতর্ক রয়েছে। সরকারি বিভিন্ন দপ্তরেও সতর্ক করে তারা বার্তা পাঠিয়েছে।

ডিস্ট্রিবিউটেড ডিনায়েল অব সার্ভিস (ডি ডস) নামের সাইবার আক্রমণ হানার চেষ্টা চলছে দেশে। এ নিয়ে এরই মধ্যে বাংলাদেশের সব গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামোকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে বিজিডি ই-গভ সার্ট। এমন একটি সময় সাইবার হামলার বিষয়টি নিয়ে মুখ খুলেছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক।

তিনি বলেন, চলতি মাসে প্রায় ৫ লাখ সাইবার হামলা হয়েছে। করোনার সময়ে সারা বিশ্বে সাইবার আক্রমণ বেড়েছিল। আপাতত যে সাইবার আক্রমণগুলো আসার আশঙ্কা আছে, সেগুলো নিয়ে চিন্তা করছি। সামনে জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে কোনো চক্র অপতৎপরতা চালাতে পারে। এর পেছনে কে আছে তা আমরা জানিনা বলে সাফ জানিয়ে দেন তিনি।

আমাদের ইনফরমেশন ইনফ্রাস্ট্রাকচারের মধ্যে তিনটি বিষয় ক্রিটিকাল বলে মন্তব্য করেন আইসিটি প্রতিমন্ত্রী। তিনি বলেন, তিন জায়গাতে আক্রমণ বেশি হয়। এর মধ্যে একটা হচ্ছে ন্যাশনাল পাওয়ার গ্রিড, টেলিকমিউনিকেশন এবং ফাইনান্সিয়াল সেক্টর। করোনা পরবর্তীতে এসব অপরাধী চক্র সাইবার জগতে সক্রিয়।

সোমবার (২২ আগস্ট) আগারগাঁওয়ের আইসিটি ভবনের বিসিসি অডিটোরিয়ামে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ আয়োজিত ‌‘বিশ্বব্যাপী অর্থনৈতিক অস্থিতিশীল পরিস্থিতিতে জাতীয় পর্যায়ে সাইবার হুমকি ও ঝুঁকি’ বিষয়ক এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

এসময় উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলম, বিটিআরসির ভাইস চেয়ারম্যান সুব্রত রায় মৈত্রসহ অনেকে।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/বি

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত