আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

আবারও দুই রোহিঙ্গা নেতা খুন

আবারও দুই রোহিঙ্গা নেতা খুন

কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পের ইরানী পাহাড়ে আবারও দুই রোহিঙ্গা নেতাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহতরা হলেন, ১৭ নং ক্যাম্পে আশ্রিত কেফায়েত উল্লাহর ছেলে আয়াত উল্লাহ (৪০) এবং কাসিমের ছেলে ইয়াছিন (৩০)।

বৃহস্পতিবার (২৭ অক্টোবর) ভোর সাড়ে ৩টার দিকে ১৭ নং ক্যাম্পের মেইন ব্লক-সি, সাব ব্লক-এইচ/৭৬ এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে বলে জানিয়েছেন নিরাপত্তার দায়িত্বে থাকা ১৪ এপিবিএন অধিনায়ক এডিআইজি সৈয়দ হারুনুর রশিদ।

এডিআইজি সৈয়দ হারুনুর রশিদ বলেন, বৃহস্পতিবার ভোরে ইরানি পাহাড়ে একদল অস্ত্রধারী দুর্বৃত্ত দুইজন রোহিঙ্গাকে গুলি করে পালিয়ে যায়। এতে গুলিবৃদ্ধ হয়ে ঘটনাস্থলে মৃত্যুবরণ করে রোহিঙ্গা ইয়াছিন। অপর গুলিবৃদ্ধ রোহিঙ্গা আয়াত উল্লাহকে উদ্ধার করে উখিয়ার এমএসএফ হাসপাতাল নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত বলে ঘোষণা করে।

তিনি আরও বলেন, কারা এবং কেন এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটিয়েছে এখনো জানা যায়নি। এ ঘটনার পর ক্যাম্পে ব্যাপক নিরাপত্তা জোরদার করা হয়েছে। হত্যাকাণ্ডে জড়িতদের ধরতে অভিযান চালাচ্ছে এপিবিএন পুলিশ।

এদিকে, বুধবার ভোরেও পৃথক ঘটনায় দুইজনকে গুলি করেছে রোহিঙ্গা সন্ত্রাসীরা। এ ঘটনায় গুলিবৃদ্ধ হয়ে মৃত্যুবরণ করেছে একজন। অপরজন আশঙ্কাজনক অবস্থায় কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এছাড়া গত মঙ্গলবার (২৫ অক্টোবর) এক রোহিঙ্গা নেতাকে গুলি করে হত্যা করা হয়। চলতি মাসে এ পর্যন্ত ৯ রোহিঙ্গা নাগরিক হত্যার শিকার হয়েছেন।

একের পর এক হত্যাকাণ্ডের কারণে ক্যাম্প জুড়ে আতঙ্ক বিরাজ করছে। সাধারণ রোহিঙ্গারা বলছে, একটা হত্যাকাণ্ডের বদলা হিসেবে দুটি হত্যার ঘটনা ঘটছে রোহিঙ্গা ক্যাম্পে। এ কারণে হত্যাকাণ্ড ও গোলাগুলি বন্ধ হচ্ছে না।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/বি

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত