আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

জিএম কাদেরকে বিরোধীদলীয় নেতা ঘোষণা না দিলে সংসদে যাবে না জাপা

জিএম কাদেরকে বিরোধীদলীয় নেতা ঘোষণা না দিলে সংসদে যাবে না জাপা

সংসদ বর্জনের ঘোষণা দিয়েছে বিরোধী দল জাতীয় পার্টি (জাপা)। জাপার সংসদীয় দল সিদ্ধান্ত নিয়েছে, দলীয় চেয়ারম্যান জিএম কাদেরকে বিরোধীদলীয় নেতা হিসেবে স্বীকৃতি না দেওয়া পর্যন্ত অধিবেশনে অংশ নেবে না।

জাপার মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেছেন, 'সংসদীয় দল জিএম কাদেরকে বিরোধীদলীয় নেতা নির্বাচিত করেছে। কিন্তু স্পিকার দুই মাসেও তাঁকে স্বীকৃতি দেননি। স্পিকারের কার্যালয় বলছে, রওশন এরশাদ বিরোধীদলীয় নেতা। জিএম কাদের আমাদের নেতা। আমরা তাহলে কার নেতৃত্বে সংসদে যাবো?'

জাপার সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ' জিএম কাদেরকে বিরোধীদলীয় নেতা হিসেবে গেজেট প্রকাশ না করা পর্যন্ত জাতীয় পার্টির এমপিরা সংসদে যাবেন না। রোববার বিকেলে বিরোধীদলীয় উপনেতার কার্যালয়ে জিএম কাদেরের সভাপতিত্বে জাপার সংসদীয় দলের সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।'

থাইল্যান্ডে চিকিৎসাধীন বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ দলীয় নেতৃত্ব থেকে জিএম কাদেরকে সরাতে গত ৩১ আগস্ট চিঠিতে তিনি নিজেকে সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক ঘোষণা করে জাপার 'কাউন্সিল'। একে অবৈধ আখ্যা দিয়ে রওশন এরশাদকে সরিয়ে জিএম কাদেরকে বিরোধীদলীয় নেতা নির্বাচিত করে পরেরদিন স্পিকার ড. শিরীন শারমিনকে চিঠি দেয় জাপার সংসদীয় দল। দলটির ২৬ এমপির ২৪ জন জিএম কাদেরকে সমর্থন জানালেও এখনও বিরোধীদলীয় নেতা হিসেবে জিএম কাদের স্পিকারের স্বীকৃতি পাননি। জাপার তাগিদে গত দুই মাসে স্পিকারের কার্যালয় থেকে একাধিকবার জানানো হয়েছে, বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

রোববারের সংসদীয় দলের সভায় উপস্থিত জাপার ২১ এমপি ফের জি এম কাদেরকে সমর্থন। সভার পর জাপা মহাসচিব সংবাদিকদের সঙ্গে আলাপকালেও সংসদ বর্জনের আভাস দেননি। তখন তিনি বলেন, স্পিকারের সিদ্ধান্ত জানার অপেক্ষায় রয়েছেন। সোমবার সংসদ অধিবেশনে এ বিষয়ে স্পিকারের দৃষ্টি আকর্ষণ করা হবে।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/বি

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত