আপডেট :

        ২০২৮ অলিম্পিক আয়োজনের প্রস্তুতিতে বড় আর্থিক সংকট, ৫৯৫ মিলিয়ন ডলার ঘাটতি দেখাল এলএ২৮

        ৩০ ফুট ঢেউয়ের আঘাতে ভেঙে পড়ল পিয়ার, ক্যালিফোর্নিয়ার উপকূলে ভয়াবহ জলোচ্ছ্বাস

        পুরুষের জন নাঙ্গের আকারও নারীদের কাছে আকর্ষণীয়তার মূল্যায়নে প্রভাব ফেলে, বলছে গবেষণা

        ফ্লোরিডার মাংসের দোকানে প শু নি র্যা তনের অভিযোগ, গ্রে প্তার ৬ কর্মী

        মোদির দলের প্রতি পক্ষপাতের অভিযোগ, বিক্ষোভের মুখে কংগ্রেসের সঙ্গে আলোচনায় মেটা

        আলঝেইমারে আক্রান্ত ব্যক্তি আমাজন বনে ১১ দিন একা বেঁচে থাকার পর উদ্ধার

        বাংলাদেশসহ ১৬ বাণিজ্য অংশীদারের ওপর নতুন শুল্কের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের

        নিউ অরলিন্স থেকে ফ্লোরিডাগামী বিমান বিধ্বস্ত, নিহত চার প্রাপ্তবয়স্ক ও দুই শিশু

        রেকর্ড উচ্চতার জোয়ারের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূলীয় এলাকায় বন্যা সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার জনপ্রিয় স্কেটিং রিঙ্ক মালিককে হত্যায় আসামির যাবজ্জীবন কারাদণ্ড

        গোপন সূত্রের পরিচয় প্রকাশ না করায় কারাবাসের ঝুঁকিতে প্রবীণ টিভি সাংবাদিক

        শিশুদের ডে-কেয়ার সংকট কাটাতে নতুন পরিকল্পনা নিয়ে আসছেন লস এঞ্জেলেসের মেয়র-ইলেক্ট

        আইসিই আটককেন্দ্রে চিঠি পৌঁছাতে দেরি, আপিলের সুযোগ হারিয়ে যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কারের মুখে অভিবাসীরা

        যুক্তরাষ্ট্রের বড় পুলিশ সংস্থাগুলোর মধ্যে গত বছর সবচেয়ে বেশি গুলি চালিয়েছে এলএপিডি

        ইনগলউডে ১২ তলা কালি হোটেলের নির্মাণে দৃশ্যমান অগ্রগতি, থাকছে ৩৩৪টি কক্ষ ও স্যুট

        ১৬ ডিসেম্বর রাষ্ট্রীয় উড়োজাহাজে বাংলাদেশে ফিরতে চান শেখ হাসিনা

        'সবচেয়ে ভয়ংকর অপরাধীদের’ প্রতি দয়া দেখাচ্ছেন নিউজম, অভিযোগ ট্রাম্পের

        এনভিডিয়ার প্রধান নির্বাহী পদে হুয়াংয়ের প্রত্যাবর্তনেও তদন্ত বন্ধ হচ্ছে না, জানাল ক্যালিফোর্নিয়া

        ইতালি ছাড়লে সম্পদশালীদের আর দিতে হবে না বাড়তি কর, মেলোনির দলের নতুন প্রস্তাব

        রূপপুর প্রকল্পের আবাসিক ভবনের ১২ তলা থেকে রুশ নাগরিকের মরদেহ উদ্ধার

নোয়াখালীতে আলেমদের নিয়ে হেযবুত তওহীদের আলোচনা সভা

নোয়াখালীতে আলেমদের নিয়ে হেযবুত তওহীদের আলোচনা সভা

চলমান জাতীয় ও আন্তর্জাতিক সংকট নিরসনে আলেমদের করণীয় বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার পোরকরা শহীদী জামে মসজিদের তৃতীয় তলায় কনফারেন্স হলরুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

নোয়াখালী জেলা হেযবুত তওহীদের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হেযবুত তওহীদের শীর্ষ নেতা এমাম হোসাইন মোহাম্মদ সেলিম। হেযবুত তওহীদের চট্টগ্রাম বিভাগীয় আমীর নিজাম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন শহীদী জামে মসজিদের ইমাম মাওলানা মেহেদী হাসান সাগর, জাতীয় মুফাসসির পরিষদের সদস্য শায়েখ গাজী শাহীদুল হাসান আইয়ুবী প্রমুখ। সভায় নোয়াখালী ও আশেপাশের জেলাগুলো থেকে মসজিদের খতিব, ইমাম, মাদ্রাসার সিনিয়র শিক্ষকসহ বিভিন্ন পর্যায়ের আলেমগণ অংশগ্রহণ করেন।

প্রধান অতিথির বক্তব্যে হেযবুত তওহীদের এমাম হোসাইন মোহাম্মদ সেলিম আলেমদের উদ্দেশ্যে বলেন, “আপনারা কোর’আন-হাদিসের জ্ঞান অর্জন করেছেন, আপনারা দুনিয়ার পরিবর্তে দ্বীনের রাস্তা বেছে নিয়েছেন। কিন্তু সারা পৃথিবীতে মুসলিম জাতি আজ পরাজিত, লাঞ্ছিত, অপমানিত, নিষ্পেষিত হচ্ছে। এই পরিস্থিতি থেকে জাতিকে বাঁচানোর জন্য আপনারা কী করছেন? আজ পৃথিবীর কোথাও আল্লাহর হুকুম-বিধান চলে না, কিন্তু আমরা দাবি করছি আমরা মুসলমান। এখন সময় এসেছে সাধারণ মানুষকে বোঝাতে হবে। তাদের আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য তওহীদের উপর ঐক্যবদ্ধ করতে হবে। আর এই কাজে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে আলেম সমাজের।”

এসময় তিনি মানুষ সৃষ্টির উদ্দেশ্য, ইসলামের আকিদা,ঈমান, আমল, মুসলিম জাতির হারিয়ে যাওয়া গৌরবময় ইতিহাস, বর্তমান দুর্দশার কারণ ও এই দুর্দশা থেকে মুক্তির উপায় তুলে ধরেন। তিনি বলেন, “কোর’আন এসেছে জাতীয়, আন্তর্জাতিক, রাজনৈতিক, সামাজিক সকল সংকটের সমাধান করে সমাজ, দেশ তথা পৃথিবীতে শান্তি- সুবিচার প্রতিষ্ঠা করার জন্য। কিন্তু আজ এই কোর’আন মানুষের সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক , বৈশ্বিক সংকট সমাধানে ব্যাবহার হচ্ছে না। বর্তমানে ধর্মকে ব্যক্তি বা নির্দিষ্ট গোষ্ঠীর স্বার্থে ব্যবহার করা হচ্ছে। আর এর ফলে মানবজাতি আজ শতধাবিচ্ছিন্ন হয়ে অন্যায়-অবিচার, অশান্তিতে নিমজ্জিত হয়ে আছে।”

তিনি এই সংকট থেকে উত্তরোণের একমাত্র পথ হিসেবে সবাইকে আবারও তওহীদের উপরে ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর দেওয়া জীবনব্যবস্থাকে মানবজীবনে প্রতিষ্ঠা করার আহ্বান জানান। বক্তব্যের শেষে অনুষ্ঠানে আগত ওলামায়ে কেরামগণের বিভিন্ন প্রশ্নের জবাব দেন হেযবুত তওহীদের এমাম।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিকারীবাড়ি জামে মসজিদের খতিব মাওলানা নিজাম উদ্দিন সুমন, হবিগঞ্জের চাঁদবড় মসজিদের সাবেক ইমাম ক্বারী মোহাম্মদ ইদ্রিস, মীরসরাইয়ের বেপারীপাড়া জামে মসজিদের সাবেক খতিব ক্বারী মাওলানা মুহাম্মদ মহিব্বুর রহমান, কমলাকান্দা সুনই জামে মসজিদের সাবেক ইমাম মো. জসিম উদ্দিন, কিশোরগঞ্জের বায়তুল মা’মুর জামে মসজিদের সাবেক খতিব মাওলানা রমজান আলী, কুমরাদি নতুন বাজার জামে মসজিদের ইমাম মাওলানা মো. কিরণ মিয়া, বাইতুর মা’মুর জামে মসজিদের সাবেক ইমাম হাফেজ গোলাম মাওলা রনি, মাঝেরচর হাফিজিয়া মাদ্রাসার সাবেক প্রিন্সিপাল মাওলানা সাদেক হোসেন, হাফেজ মাওলানা মো. নোমান মিয়া, হাফেজ মাওলানা তোফাজ্জল খাঁন ফারুকী, হাফেজ মোহাম্মদ জাকারিয়া, হাফেজ আবুল কালাম, হাফেজ জুনাইদ, মাওলানা হাবিবুর রহমান, মাওলানা তোফাজ্জল, হাফেজ মাওলানা জসিম উদ্দিন শাকিল আল কাদেরী, হাফেজ মানিক মিয়া, হাফেজ মহসিন, মাওলানা মাহবুব আলম, হাফেজ মোহাম্মদ আমির, হাফেজ আব্দুল জব্বার, ক্বারী রুহুল আমিন, হাফেজ বিল্লাল হোসেন, মাওলানা মো. নুরুল আমিন, মোহাম্মদ তোফাজ্জল হোসেন, মুহাম্মদ মহিবুর রহমানসহ আরো অনেকে।

এলএবাংলাটাইমস/এনএইচ

শেয়ার করুন

পাঠকের মতামত