আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

বৈশ্বিক সংকট মোকাবিলায় কৃষকের ভূমিকা হবে অগ্রগামী

বৈশ্বিক সংকট মোকাবিলায় কৃষকের ভূমিকা হবে অগ্রগামী

ছবি: এলএবাংলাটাইমস

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার শামসুল হক টুকু বলেছেন, মহামারি কোভিড-১৯ মোকাবিলা ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ফলে সারা বিশ্বে খাদ্য সংকট ও নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি চরম আকার ধারণ করেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্ব ও বাংলাদেশের কৃষকরা খাদ্য উৎপাদন অব্যাহত রাখার ফলে দেশে কোনও বিপর্যয় ঘটেনি। মানুষের সাময়িক কিছুটা কষ্ট হলেও দেশে সবকিছু স্বাভাবিক রয়েছে। তিনি বলেন, ‘বৈশ্বিক সংকট মোকাবিলায় নেতৃত্ব দেবে কৃষক।’

মঙ্গলবার (১৫ নভেম্বর) পাবনার সাথিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে স্বাধীনতা সোপান প্রাঙ্গণে কৃষক সমাবেশে প্রধান অতিথির বক্য়তৃতা তিনি এসব কথা বলেন।

ডেপুটি স্পিকার বলেন, ‘‘বঙ্গবন্ধু বলেছিলেন, ‘আমার বাংলার মানুষ ও বাংলার মাটি থাকলে এ দেশ সোনার বাংলায় রূপান্তর হবে।’ বঙ্গবন্ধু কৃষি উন্নয়নে সবুজ বিপ্লবের ঘোষণা দিয়েছিলেন। এ দেশের কৃষকরা যুগ যুগ ধরে উৎপাদন অব্যাহত রেখে দেশকে খাদ্য নিরাপত্তা এনে দিয়েছেন। আর দেশের কৃষিকে আধুনিকায়ন, কৃষকদের নানান ধরনের প্রণোদনা ও বৈশ্বিক চাপ উপেক্ষা করে তাদের ভর্তুকি প্রদানের মাধ্যমে কৃষি খাতকে এগিয়ে নিয়ে যাচ্ছে বর্তমান সরকার।’’

তিনি  বলেন, ‘প্রধানমন্ত্রীর নির্দেশনা হচ্ছে—দেশের এক ইঞ্চি জায়গা অনাবাদি থাকবে না। আবাদি জমির পাশাপাশি বাড়ির আশপাশে সবজি চাষ, পুকুরে মাছ চাষ, রাস্তার দুই পাশে ফলদ গাছ উৎপাদন করতে হবে। এর মাধ্যমে একদিকে খাদ্য উৎপাদন বাড়বে ও মানুষের পুষ্টি চাহিদা পূরণ হবে। কৃষি উৎপাদন বাড়ালে কোনও ধরনে সংকট বাংলাদেশকে স্পর্শ করতে পারবে না ইনশাআল্লাহ।’

এলএবাংলাটাইমস/এজেড

শেয়ার করুন

পাঠকের মতামত